দেবীদ্বারে আটক আ. লীগ নেতাকে, বিএনপি নেতাদের তদবিরে ছেড়ে দেয় পুলিশ
কুমিল্লার দেবীদ্বারে পুলিশের বিশেষ অভিযানে বদিউল আলম বদু (৫৫) নামের এক ব্যক্তিকে আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক করে বিএনপি নেতা পরিচয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেবীদ্বারের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়।
তাদের মধ্যে দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে বদিউল আলম বদুও ছিলেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও বদিউল আলম বদুকে স্থানীয় বিএনপি নেতাদের তদবিরে পুলিশ ছেড়ে দেয়া হয়। এদিন সকালে পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মহিউদ্দিন সরকার মাহফুজের নেতৃত্বে ১০-১৫ জন বিএনপি নেতাকর্মী বদুকে ছাড়ানোর দাবিতে থানায় অবস্থান নেন বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বদিউল আলম বদু অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মিছিল-সমাবেশেও তাকে দেখা যায়, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। তার ছেলে জামির হোসেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ৫৩ নম্বর এজাহারভুক্ত আসামি। সম্প্রতি বদু নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয়