কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাস ড্রাইভার আটক
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাস ড্রাইভারকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়নকরা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
অভিযানে জহির ইসলাম (৪০) নামক বাস ড্রাইভারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত বাস ড্রাইভার ডিএমপি ঢাকার লালবাগ থানার ১১৫ নং ইয়াছিন বেপারীর গলি এলাকার তাজউল ইসলামের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আটককৃত দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।