,

তিতাসে লাইফ-সেভিং ব্লাডকেয়ার কমিউনিটির উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার

আজকের কুমিল্লা ডট কম :
May 8, 2021
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

এতিম শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ-সেভিং ব্লাডকেয়ার কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৬ রমজান কুমিল্লা তিতাস উপজেলার সপাঙ্গাসিয়া বাচ্চু মিয়া স্কুল মাঠে এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সজীব সরকার, প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর সরকার, জুয়ের খান, সিনিয়র কার্যনির্বাহী সদস্য ফারুক সরকার, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, আতাউর রহমান, আব্দুল হক, আরেফিন সোহেল, সজীব আহমেদ, সাকিব হাসান, কার্যনির্বাহী সদস্য গোলাম সারোয়ার মাসুম, শাহরিয়ার হাসান, জুয়েল সিকদার, শেখ ফরিদ প্রমূখ।