ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের জন্য USAB EduCare এর বছরব্যাপী ক্লাস চলমান
স্টাফ রিপোর্টার।।
ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন University Students Association of Brahmanpara (USAB) এর উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য USAB EduCare নামে বছরব্যাপী একাডেমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।
এই কার্যক্রমের আওতায় প্রতি সপ্তাহে ছুটির দিনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনা করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
গত ০৫ ও ০৬ জুন ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে USAB EduCare এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রথম সপ্তাহে ইংরেজি ক্লাস পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিসিএস তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মোঃ জাহিদুল ইসলাম। আইসিটি ক্লাস পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়য়ান আহমেদ ফরহাদ এবং পদার্থবিজ্ঞান ক্লাস পরিচালনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী তাসিন আলম ভূঁইয়া।
পরবর্তীতে ১২ ও ১৩ জুন দ্বিতীয় সপ্তাহের ক্লাস অনুষ্ঠিত হয়। এ সপ্তাহে বাংলা ক্লাস পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম, আইসিটি ক্লাস পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুর রহমান এবং পদার্থবিজ্ঞান ক্লাস পরিচালনা করেন বুয়েটের শিক্ষার্থী তাসিন আলম ভূঁইয়া।
ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এসব ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবে।
USAB EduCare-এর উদ্যোগে শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বছরব্যাপী যেসব বিষয়ে ক্লাস অনুষ্ঠিত হবে, সেগুলো হলো— ইংরেজি, বাংলা, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, ফিনান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, অর্থনীতি ও সাধারণ জ্ঞান।
আগামী ১৯ ও ২০ জুন ২০২৬ মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে তৃতীয় সপ্তাহের ক্লাস অনুষ্ঠিত হবে।
১৯ জুন শুক্রবার সকাল ৯:০০ টায় আইসিটি বিষয়ের ক্লাস পরিচালনা করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়য়ান আহমেদ ফরহাদ, সকাল ১০:০০ টায় উচ্চতর গণিত বিষয়ের ক্লাস পরিচালনা করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাইফ এবং সকাল ১০:০০ টায় ব্যবস্থাপনা বিষয়ের ক্লাস পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলকার নাইন।
পরবর্তী দিন ২০ জুন শনিবার সকাল ৯:০০ টায় বাংলা বিষয়ের ক্লাস পরিচালনা করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারোয়ার সার্থক রিয়াদ এবং সকাল ১০:০০ টা ইংরেজি বিষয়ের ক্লাস পরিচালনা করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন।
ক্লাসের পাশাপাশি প্রতিটি লেকচারের ওপর কুইজ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে নিয়মিত মডেল টেস্ট অনুষ্ঠিত হবে, যা শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও কার্যকর ও সমৃদ্ধ করবে।
USAB এর বর্তমান সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে রাব্বী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাইফ সদ্য এসএসসি/দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ব্রাহ্মণপাড়া উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থেকে এই শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। USAB EduCare এর ক্লাস সিডিউল সহ অন্যান্য সকল বিষয়ে University Students Association of Brahmanpara -USAB পেইজে ঘোষণা করা হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক যেকোনো প্রয়োজনে ০১৫৭১-২২০১৩৫ ও ০১৮৫৮৫৯০৭৪০ নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানান।