,

দেবিদ্বারে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2026
news-image
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ৩৭ কেজি গাঁজাসহ মোঃ জহিরুল হক ভুইয়া নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গ্রেপ্তারকৃত আসামী মোঃ জহিরুল হক ভুইয়া (৬০) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফুলতলী গ্রামের মৃত আঃ আলিম ভুইয়া এর ছেলে।
সোমবার (১২ অক্টোবর) ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ ইমরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান এসআরবি-১১।
বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার (১১ অক্টোবর) এসআরবি-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানাধীন ফুলতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ জহিরুল হক ভুইয়া (৬০) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এসআরবি-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এসআরবি-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।