কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন সেলিম সজীব
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার সেলিম সজীব। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিটিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক এদিনের জেলা প্রতিনিধি শাহ ইমরান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মো. আলাউদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুল হক ও ডেইলি অবজারভারের ডিজিটাল প্রতিনিধি আনোয়ার হোসেন।
সহ-সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার বিশেষ প্রতিনিধি সালাউদ্দিন সোহেল। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন বিজয় টিভির প্রতিনিধি ম্যাক রানা ও বার্তাবাজার অনলাইনের স্টাফ রিপোর্টার সুমন আহমেদ সোহান।
এ ছাড়া অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার হেড অব ডিজিটাল বাগদাদ চৌধুরী, দপ্তর সম্পাদক হয়েছেন বৈশাখী টিভির ডিজিটাল প্রতিনিধি বিএম মহিউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার বার্তাপ্রধান নাসরিন আক্তার এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন দৈনিক পূর্বাশার ডেস্ক ইনচার্জ সাবিয়া সুলতানা।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জুয়েল খন্দকার, মাহবুবুল আলম আরিফ, সৈয়দ রাজিব ও শরীফ প্রধান।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক আজকের কুমিল্লার নির্বাহী সম্পাদক মাহবুব আলম বাবু, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিক মামুন, কানাডা প্রবাসী সাংবাদিক মাজহারুল ইসলাম বিপুল, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু এবং সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ। এ ছাড়া আইন উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সুদীপ রায়।
নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।