,

‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাস সংকট, সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি

আজকের কুমিল্লা ডট কম :
October 17, 2026
news-image

মো: সাফি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা। গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না।
‎
‎ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে গ্যাসের সরবরাহ সংকট থাকায় যানবাহনে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক সিএনজি ফিলিং স্টেশনে বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে কিছু স্টেশনে সীমিত পরিমাণে গ্যাস পাওয়া যাওয়ায় সেখানে যানবাহনের চাপ বেড়েছে।
‎
‎এদিকে, গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে চালকদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং যাত্রীদেরও ভোগান্তি বাড়ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহন খাতে এ সংকট আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।