All posts by jitu

৪১ মাসে সবনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বরে

৪১ মাসে সবনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বরে

ডেস্ক রিপোর্ট:

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্সে বড় ধরনের ধস নেমেছে। এ মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা মোট ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন।

দেশের প্রবাসী আয়ের এ অঙ্ক গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে এর চেয়ে কম রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স। এ অঙ্ক আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় ১৯ কোটি ৫৯ লাখ বা ১২ দশমিক ৭২ শতাংশ কম। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার।

এছাড়া গত আগস্টের তুলনায়ও সেপ্টেম্বরে প্রবাসী আয় কমেছে ২৫ কোটি ৫৮ লাখ ডলার বা প্রায় ১৬ শতাংশ। আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৮৬ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫১ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১৮ কোটি ৪৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

খাত সংশ্লিষ্টরা জানান, ব্যাংকিং চ্যানেলের চেয়ে খোলা বাজারে ডলারের দামের ব্যবধান বেশি হলে হুন্ডিতে লেনদেন বেড়ে যায়। আর যখন হুন্ডির চাহিদা বাড়ে তখন রেমিট্যান্স কমে যায়। গত মাসে ব্যাংকের চেয়ে খোলা বাজারে ডলারের দাম ৬ থেকে ৭ টাকা বেশি ছিল। তাই বেশি লাভের আশায় বৈধ পথে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিয়েছেন প্রবাসীরা।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : আইনমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে ৪০১ ধারার ক্ষমতাবলে যে আবেদন নিষ্পত্তি করা হয়েছে সেটা খোলার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, আইনের ৪০১ ধারার কোনো দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আর আইনে থাকে না। ঠিক সেই ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার উপধারা ১, ২, ৩, ৪, ৫, ৬ ব্যাখ্যা করে আমরা আমাদের মতামত পাঠিয়ে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে আমরা মতামত দিয়েছি, ৪০১ ধারার ক্ষমতাবলে যে দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে সেটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশন, এটা খোলার আর কোনো উপায় নেই।

খালেদা জিয়ার পরিবার যদি এর পরও তাকে বিদেশ পাঠাতে চায় তাহলে কী প্রক্রিয়ায় যেতে হবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানায়, তাকে এখন যে আদেশ বলে ৪০১ ধারায় দুটি শর্তে ছয় মাসের জন্য সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে, সেটা বাতিল করে পুনরায় বিবেচনা করার সুযোগ থাকলে সেটা করা হবে।

তাহলে আবার আদালতে যেতে হবে? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আদালতে যাওয়ার বিষয়টি সবসময় আছে। তবে বিষয়টি আরো স্পষ্ট করে বলছি আমাদের এই উপমহাদেশে ৪০১ ধারার ক্ষমতা যখন সরকার প্রয়োগ করে তখন সেটাকে আদালতে চ্যালেঞ্জ করা যায় না বলে সিদ্ধান্ত আছে। সেক্ষেত্রে তারা হয়তো যদি প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হলো এরকম, এখন যে আদেশ আছে সেটা যদি বাতিল করা হয়, বাতিল করে তাকে যদি আবার কারাগারে নেওয়া হয় তাহলে তিনি আদালতে যেতে পারবেন।

এই অবস্থায় তিনি আদালতে যেতে পারবেন এমন কোনো সুযোগ নেই। তাহলে কি আদেশ বাতিল করা হবে? জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বাতিল করা অমানবিক হবে। বাতিল করব না।

২৪ সেপ্টেম্বর আদেশ জারি করলেন তার কয়েকদিন না যেতে আবার এ বিষয়টি নিয়ে তারা আবেদন করলো, এটা নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে আমাদের সঙ্গে তাদের কোনো আলাপ আলোচনা হয়নি।

আইনমন্ত্রী জানান, আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনি মতামতের জন্য বেগম খালেদা জিয়ার ভাইয়ের যে সর্বশেষ দরখাস্তটা, সেখানে বলা হয়েছে তাকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার জন্য এবং তাকে বিদেশ পাঠানোর অনুমতি দেওয়া। সে বিষয়ে আইনি মতামতের জন্য আমাদের কাছে পাঠানো হয়েছিল।

আপনাদের প্রশ্ন হলো, প্রথম কথা হলো প্রথম যে দরখাস্তটা ছিলো ২০২০ সালের মার্চ মাসে নিষ্পত্তি হয়। সেখানে বলা হয়েছিল বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা হয়েছিল। সেই দরখাস্তের ওপর আমরা একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা হলো দুটি শর্তসাপেক্ষে তার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছিলো। এটা ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার উপধারা ১ এর ক্ষমতা বলে। সেখানে যে দুটি শর্ত দেওয়া হয়েছে সেগুলো হলো- প্রথমত তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। দ্বিতীয়ত তিনি বিদেশে যেতে পারবেন না। সেই শর্ত মেনে তিনি কারাগার থেকে মুক্ত হন এবং বাসায় যান। সেভাবেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়।

তিনি জানান, নিষ্পত্তি করার পর দরখাস্তের মধ্যে এইটুকু জিনিস উন্মুক্ত ছিল সেটা হলো, তাকে দেওয়া হয়েছিল ছয়মাসের জন্য এবং প্রত্যেক ছয় মাসে বাড়ানো যাবে কি না সে ব্যাপার ছিল। প্রত্যেক ছয় মাসে এটা বাড়িয়ে ছিল, আটবার বাড়ানো হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার কোন দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয়। সেই নিষ্পত্তিকৃত দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আইনে থাকে না।

গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার বিষয়ে চিঠি দেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়।

দুই ম্যানচেস্টারের হতাশা এক রাতে

দুই ম্যানচেস্টারের হতাশা এক রাতে

ডেস্ক রিপোর্ট:

তিন দিন আগেই (২৮ সেপ্টেম্বর) নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। এবার প্রিমিয়ার লিগে নেমেও টেবিল টপাররা তিক্ত হারের স্বাদ পেয়েছে। পেপ গার্দিওলার শিষ্যরা ২-১ গোলের পরাস্ত হয় উলভারহ্যাম্পটনের বিপক্ষে। একই রাতে হার দেখেছে ওই শহরেরই আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারের মাঠে নামে সিটি। যেখানে উড়তে থাকা সিটি ম্যাচের মাত্র ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে। দুর্ভাগ্যের বিষয় গোলটি আসে রুবেন দিয়াজের আত্মঘাতি ছোঁয়ায়। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই ইংলিশ চ্যাম্পিয়নরা বিরতিতে যায়।

তবে গোল শোধ দিতে তেমন সময় লাগেনি সিটির। দ্বিতীয়ার্ধে নামার ৫৮ মিনিটে স্কোরবোর্ডে নাম তোলেন সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। তবে তারা সেই স্কোর ধরে রাখতে ব্যর্থ হয়। ৬৬তম মিনিটে স্বাগতিকদের ফের লিড পাইয়ে দেন হি চ্যান হাং। বাকিটা সময় তা ধরে রেখে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে উলভারহ্যাম্পটন।

অন্যদিকে, ইউনাইটেড নিজেদের মাঠে প্রথমার্ধের ২৫ মিনিটে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি, ক্রিস্টাল প্যালেসের কাছে তাদের হার ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি এজের ফ্রি-কিক থেকে পাওয়া। বল পেয়ে দারুণ এক গোল করেন ক্রিস্টাল প্যালেসের ইওয়াখিম অ্যান্ডারসন। এ মৌসুমে প্রথমার্ধে ক্রিস্টাল প্যালেসের এটাই প্রথম গোল। এরপর অনেক চেষ্টা করেও রেড ডেভিলরা আর সমতায় ফিরতে পারেনি।

এদিন হতাশা নিয়ে ফিরলেও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সিটি। সমান ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া ইউনাইটেড নেমে গেছে ১০ নম্বরে। তাদেরকে টপকে নবম স্থান দখল করেছে প্যালেস। তাদের অর্জন ১১ পয়েন্ট।

আশুলিয়ায় নিজ ঘরে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

আশুলিয়ায় নিজ ঘরে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

সাভারের আশুলিয়ায় ৬ তলা ভবনের একটি ফ্ল্যাটে ঢুকে গার্মেন্টস শ্রমিক স্বামী-স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার রাত ১০টার দিকে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের জামগড়া ফকির বাড়ি মোড়ের মেহেদী হাসানের ৬ তলা বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় পুলিশ ছাড়াও, র‍্যাব, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশসহ অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন সূত্র খোঁজার চেষ্টা করেছে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মুক্তার হোসেন বাবুল (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদা বেগমের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। নিহত স্বামী-স্ত্রী পৃথক পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে পাশের ফ্ল্যাটের এক নারী দরজায় ধাক্কা দেওয়ায় সেটি খুলে যায়। ওই নারী বিছানায় মা-ছেলের মরদেহ দেখতে পান। এ সময় ওই নারী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা এসে থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন টিম উপস্থিত হয়।

একই বাড়ির ৩ তলার একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া মামুন মিয়া জানান, আমি আজই বাড়ি থেকে ফিরলাম। ফিরে এই হত্যাকাণ্ডের ব্যাপারে জানতে পারলাম। আমি পাঠাও কুরিয়ারে চাকরি করি। নিহত এই পরিবারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। এভাবে এক সঙ্গে তিনজনকে হত্যার ঘটনায় আমরা খুব আতঙ্কিত। আমরাও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি।

নিহত মোক্তার হোসেনের দুলাভাই রহিম মোবাইল ফোনে জানায়, মোক্তার হোসেন সম্পর্কে আমার শ্যালক। সে প্রায় ৭/৮ বছর ধরে ঢাকায় থাকে। আর আমি ঠাকুরগাঁও থাকি। আমি আসলে কিছুই জানতাম না।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার উপর মা-ছেলে মরদেহ দেখতে পেয়েছি। পরে পাশের ঘর থেকে হাত-পা বাধা অবস্থায় বাবুলের মরদেহ দেখতে পাই। নিহত তিনজনের গলা কেটে হত্যা করা হয়েছে। তদন্তে শেষে ও আসামি গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম জানান, একই পরিবারের তিনজনকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমরা ধারণা করছি অত্যন্ত ক্ষোভের বশবর্তী হয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারব।

অল্পের জন্য শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্রের সরকার

অল্পের জন্য শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্রের সরকার

ডেস্ক রিপোর্ট:

শেষ মুহূর্তে এসে সরকার অচল (শাটডাউন) হওয়া এড়ালো যুক্তরাষ্ট্র। সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউজ অব কমনস এবং সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় বড় সংকট থেকে বেঁচে গেছে বাইডেন প্রশাসন। এই চুত্তি না হলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সরকারি কর্মচারীকে বিনাবেতনে ছুটিতে পাঠাতে হতো, বন্ধ হয়ে যেতো সরকারের গুরত্বপূর্ণ বিভিন্ন সেবা।

বিবিসি জানিয়েছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন সরকারকে আগামী নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত অর্থায়ন সংক্রান্ত একটি বিল (স্টপগ্যাপ ফান্ডিং বিল) ৮৮-৯ ভোটে পাস হয়েছে সিনেটে। তবে এতে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তার পরিকল্পনা রাখা হয়নি।

এর আগে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসেও দ্বিপক্ষীয় সমর্থনে পাস হয়ে আসে বিলটি। সিনেটে পাস হওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পেলেই আইনে পরিণত হবে সেটি। নিজ দলের প্রস্তাব হওয়ায় জো বাইডেন এতে আপত্তি করবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে।

৪৫ দিনের এই অস্থায়ী অর্থায়ন পরিকল্পনাটি উত্থাপন করেছিলেন মার্কিন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। এটি পাস হওয়ায় আপাতত স্বস্তি পেলো ডেমোক্র্যাট সরকার।

এর আগে, নতুন অর্থায়ন বিল নিয়ে একদল কট্টর রিপাবলিকান সদস্য আপত্তি তোলায় আংশিক অচল হওয়ার ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন।

চুক্তি না হলে রোববার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে অচল হয়ে পড়তো মার্কিন সরকারের একটি বড় অংশ। কিন্তু শনিবার এক নাটকীয় পরিবর্তনের পর হাউজ রিপাবলিকানরা অস্থায়ী অর্থায়ন বিল পাসে সম্মতি দেন।

যদিও রিপাবলিকানদের চেয়ে এই প্রস্তাবে ডেমোক্র্যাটদের সমর্থন বেশি ছিল। অন্তত ৯০ জন রিপাবলিকান সদস্য এর বিপক্ষে ভোট দিয়েছেন।

মূলত কট্টর ডানপন্থি রিপাবলিকানরা সরকারের ব্যয় কমানোর দাবিতে অনড় থাকায় বিল পাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত আইনপ্রণেতাদের একটি বড় অংশ সরকার অচল হওয়া এড়ানোর পক্ষে ভোট দেন।

এতে অবশ্য একটি বড় শর্ত ছিল তাদের- ইউক্রেনের পেছনে আর কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করা যাবে না। পাস হওয়া বিলটিতে সেই দাবি মেনে নেওয়ার চিত্রই ফুটে উঠেছে।

মুরাদনগরে সরকারি খাল দখল করে পাকা বাড়ি ও দোকান নির্মাণ

মুরাদনগরে সরকারি খাল দখল করে পাকা বাড়ি ও দোকান নির্মাণ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুরে গ্রামে সরকারি খাল ভরাট করে পাকা বসতবাড়ি ও দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পয়নিস্কাশনের একমাত্র খালটি দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ে দুই শতাধিক পরিবার। বিষয়টি স্থানীয় ভূমি অফিসে অভিযোগ করার পর গত জুলাই মাসে ৫জন দখলদারের বিরুদ্বে ৫কার্য দিবসের মধ্যে খালের মাটি সরিয়ে নিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য নোটিশ প্রেরণ করে ইউনিয়ন ভূমি অফিস। এই নোটিশ দিয়েই যেন দায় মুক্ত ভূমি কর্তারা।

 

মুরাদনগরে সরকারি খাল দখল করে পাকা বাড়ি ও দোকান নির্মাণ

বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে দখল হওয়া খালটি পরিদর্শন করে উচ্ছেদ মামলাসহ দ্রুত সময়ের মধ্যে খালটি পুনরুদ্ধার করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর পূর্বপাড়া এলাকায় নিমাইজুরী খালের উপ-শাখা নবীপুর মৌজার পূর্বপাড়ায় বিএস ১নং খাস খতিয়ানের ৪০১০ দাগের প্রায় ১একর আয়তনের খালটি দফায় দফায় ভরাট করে পাকা বসতবাড়ী, বাগানবাড়ী ও দোকান নির্মাণ করেছে একটি দখলদার চক্র। পয়নিস্কাশনের একমাত্র খালটি দখল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। তাদের অভিযোগের ভিত্তিতে গত জুলাই মাসে তৎকালীন এসিল্যান্ড নাজমুল হুদার নির্দেশে খালটির দখলদার বিল্লাল হোসেন, কবির হোসেন, সিরাজুল ইসলাম, সহিদ উল্লাহ, আনু মিয়ার বিরুদ্ধে একটি নোটিশ জারী করে ইউনিয়ন ভূমি অফিস। নোটিশে ৫কার্য দিবসের মধ্যে খালের মাটি সরিয়ে না নিলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা বলা হলেও ৬০দিন অতিবাহিত হওয়ার পরও দখলদারদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ। ভূমি অফিসের এই নিরবতায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মুরাদনগরে সরকারি খাল দখল করে পাকা বাড়ি ও দোকান নির্মাণ

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, এই খালটি পুনরুদ্ধার করার জন্য আইনানুগ কার্যক্রম শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে খালটি দখল মুক্ত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূঞা জনী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আমরা মুরাদনগর উপজেলায় দখল হয়ে যাওয়া সকল খাল উদ্ধারের জন্য কার্যক্রম হাতে নিয়েছি। যথাযথ প্রক্রিয়ায় অচিরেই তা বাস্তবায়ন করা হবে।

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সুবর্ণপুর এলাকা থেকে গাঁজাসহ মোঃ আলম (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর বিকালে সুবর্নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

আটক হওয়া মাদক কারবারি কুমিল্লার কাটাবিল এলাকার মোঃ মোন্তাজ মিয়ার ছেলে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

চান্দিনায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মুনতাকিম আশরাফ টিটুর শোডাউন

 

চান্দিনা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মুনতাকিম আশরাফ টিটু সিআইপি এবং তার নেতাকর্মী ও সমর্থকরা। মুনতাকিম আশরাফ কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পদক এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর বর্তমান পরিচালক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে নয় শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, পিকআপ ও সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শোডাউনটি শুরু হয়। উপজেলার মহিচাইল, দোল্লাই নোয়াবপুর, জোয়াগ, বরকরই, মাইজখার, এতবারপুর এবং চান্দিনা পৌরএলাকার বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে উপজেলা সদরের চান্দিনা মহিলা কলেজে গিয়ে শোডাউনটি শেষ হয়।

শোডাউনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন, প্লেকার্ড বহন করে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় জয় বাংলা ও নৌকার স্লোগানে গোটা উপজেলা মুখরিত করেন।

শোডাউনে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, শাহাদাৎ হোসেন মজুমদার, দেলোয়ার হোসেন সিআইপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, মোখলেছুর রহমান দুলু মাস্টার, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তুহিন, সাইফুল ইসলাম মজুমদার শিপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবি সিদ্দীক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মুন্সী, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবদুস ছালাম কমিশনার, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ্, শুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইমাম হোসেন সরকার, মহিচাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মুছা মজুমদার, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যানা মো. সাহাবুদ্দিন মাস্টার, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম-সধারণ সম্পাদক মো. জুয়েল মুন্সী, এতবারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মামুনুর রশিদ আবু, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি প্রমুখ।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুলাই সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি’র মৃত্যু হলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনটি শূন্য হয়। এর পর উপ-নির্বাচনে প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফ এর একমাত্র ছেলে ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সহ একাধিক দলীয় নেতা আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। পরে এই আসনে দলটির মনোনয়ন পেয়ে অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত একই বছরà§