All posts by jitu

আজ যেসব এলাকায় পদযাত্রা করবে বিএনপি

অনলাইন ডেস্ক:

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাজধানীতে পদযাত্রা করবে বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড়ে এসে শেষ হবে। শনিবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে।

এর আগে, সরকার পতনের একদফা দাবির অংশ হিসেবে শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীতে গণমিছিল করে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে গণমিছিল শুরু করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে গণমিছিলটি সায়দাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বাসাবো বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও এসে শেষ হয়।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের গণমিছিলটি গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মহাখালী বাস টার্মিনালে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ জ্যেষ্ঠ নেতারা।

খালেদা জিয়া ডাক দিলে জনগণ রাস্তায় নেমে আসবে : বেগম হাসনা

অনলাইন ডেস্ক:

দেশের মানুষ তারেক রহমানকে চেনে না কিন্তু বেগম খালেদা জিয়াকে সবাই চেনে, তিনি ডাক দিলে জনগণ রাস্তায় নেমে আসবে বলেও মন্তব্য করেছেন বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী বেগম হাসনা জসীমউদ্দিন মওদুদ।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে নিজ বাড়িতে বেগম জিয়ার মুক্তিসহ আরোগ্য কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনা মওদুদ বলেন, ‘তারেক রহমানের সঙ্গে আমার একঘণ্টা বৈঠক হয়েছে। এতে শুধু আমাকেই বলতে সুযোগ দিলো। সে আমার সন্তানের মতো, আমি তাকে বললাম-আপনাকে অনেকে ভালোবাসে, ইয়ং জেনারেশন ভালোবাসে কিন্তু দেশের মানুষ আপনার কাজ দেখে নাই আপনাকে চেনে না। তবে তারা বেগম জিয়াকে চেনে। তার এক ডাকে দেশের মানুষ রাস্তায় নেমে আসবে।’

তিনি বলেন, ‘আমার কথা শুনে তারেক রহমান একটু অবাক হলেন। যে তার মায়ের এত ক্ষমতা। আমি বললাম- হ্যাঁ, আপনার মা বেগম খালেদা জিয়া যদি এক ডাক দেয় দেশের মানুষ তার সামনে আসবে। এতটাই তার শক্তি ও আকর্ষণ যেটা জিয়াউর রহমানের ছিল।’

তিনি আরও বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন আমার ওই বৈঠকের পর তারেক রহমান মায়ের মুক্তির জন্য আরও বেগবান হতে নির্দেশ দিয়েছিলেন। এ ছাড়া তিনি তার মায়ের জন্য আরও বেশি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। এরপর থেকে সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ জেনেছে বেগম জিয়া বাংলার ‘নেলসন ম্যান্ডেলা’।’

অনুষ্ঠানে বিএনপি নেতা মাস্টার ওবায়দুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক ছাত্রদল নেতা আতোয়ার রহমান পাবেল, হুসাইন মুহাম্মদ এরশাদ প্রমুখ।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হলেও এতে উপজেলা বা পৌর বিএনপির উল্লেখযোগ্য কোনো নেতা উপস্থিত ছিলেন না।

জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার কালবেলাকে বলেন, এ ধরণের কোনো অনুষ্ঠানের বিষয়ে আমার জানা নাই। এ প্রোগ্রাম কারা করেছে সেটাও আমি জানি না। কেউ আমাদের সঙ্গে যোগাযোগও করেনি।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে জাতীয় পার্টি সরকারের উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদের ছেড়ে দেওয়া নোয়াখালী-৫ আসন থেকে বেগম হাসনা জসীমউদ্দিন মওদুদ সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে ওই আসন থেকে মওদুদ আহমদ আবারও জাতীয় পার্টির এমপি নির্বাচিত হন।

পরবর্তীতে ১৯৯৬ সালে নির্বাচনে হেরে মওদুদ আহমদ বিএনপিতে যোগ দিলেও বিগত ২৬ বছর হাসনা মওদুদের নাম বিএনপির কোথাও দেখা যায়নি। তবে সম্প্রতি গঠিত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য হিসেবে তার নাম রাখা হয়েছে।

আওয়ামী লীগ সরকার পতন ব্যতীত জনগণের মুক্তি নেই : ভিপি নুর

অনলাইন ডেস্ক:

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ব্যতীত জনগণের মুক্তি নেই। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে এক হতে হবে। না হলে আলেম-ওলামা, রাজনীতিবিদ কারো রক্ষা নেই। শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে এক গণমিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের নেতা মশিউর রহমান, ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিনসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের একদফা দাবিতে দলটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- তাকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে। আমি এই সমাবেশের সকলকে সাক্ষী রেখে বলতে চাই- এই সরকার অসংখ্য মা-বোনকে সন্তানহারা করেছে, স্বামীহারা করেছে, ভাইহারা করেছে, বোনহারা করেছে। সুতরাং এই সরকারের পতন অনিবার্য। কারণ, জনগণ জেগে উঠেছে। কোনো দেশ এবার এই সরকারকে রক্ষা করতে পারবে না।

তিনি বলেন, সরকার দলকানা, দলদাস ব্যক্তিদেরই বিভিন্ন পদে বসিয়েছে। এর মধ্য দিয়ে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে তারা।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার চাইলে পাকিস্তানে চলে যান। ১৯৯৬ সালে কী আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে পাকিস্তানে চলে গিয়েছিল?

তিনি আরও বলেন, দেশ আজ অনিশ্চিত গন্তব্যের পথে। দেশ ও জাতিকে বাঁচাতে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে। আমি তো কোনো ষড়যন্ত্র দেখি না। জনগণ ওপেনলি সরকারের পদত্যাগ দাবি করছে।

বিক্ষোভ সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড় হয়ে পল্টন, পীর ইয়ামেনি মার্কেটের সামনে দিয়ে ঘুরে এসে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে শেষ হয়।

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম, এ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার পোদ্দার, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুব অধিকার পরিষদের সভাপতি সভাপতি মনজুর মোর্দেশ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক জাফর মাহমুদ প্রমুখ।

ছাত্রদলের ৬ নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিএনপির

অনলাইন ডেস্ক:

রাজধানীর আজিমপুর এলাকা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ নেতাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার (১৯ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাত্রদল নেতাদের তুলে নেওয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আজ সকাল ১১ টায় আজিমপুরে নিজ বাসা থেকে বের হওয়ার পর ছাত্রদলেরর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে আর পাওয়া যাচ্ছে না। জিসানের খোঁজ নেয়ার জন্য তার বাসার সামনে গেলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবরকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোন হদিস না পাওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় কোন নেতাকর্মীকে বেআইনীভাবে আটকের পর অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরণের অমানবিক ঘটনা প্রতিদিন ঘটাচ্ছে।

আটকের পর অস্বীকার করাটা অবৈধ আওয়ামী সরকার বিরোধী দল নিধনে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ছাত্রদলের ৬ নেতাকে আটকের পর অস্বীকারের ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার কৌশল মাত্র। উল্লেখিত ছাত্রদল নেতাদের নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহবান জানাচ্ছি। এটি নিশ্চিত যে, তাদেরকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং এই মূহুর্তে ছাত্রদলের ৬ নেতাকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।’

কুমিল্লায় অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া ওসি ফারুককে প্রত্যাহার

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনের বর্তমান সংসদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আবারও ভোট দিয়ে মিনতি জানানো নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

বৃহস্পতিবার জেলার পুলিশ সুপির আব্দুল মান্নানের সই করা অফিস এক আদেশে তাকে কুমিল্লা পুলিশ লাইনে বদলির কথা বলা হয়। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে।

মঙ্গলবার জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওসি ফারুক হোসেন বলেন, নাঙ্গলকোটের জনগণ গণহারে অর্থমন্ত্রী ভোট দিয়ে আবারও নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে অর্থমন্ত্রী নাঙ্গলকোটের বহু উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।’

অর্থমন্ত্রীর পক্ষে ভোট চাওয়া ওসির ৩৯ সেকেন্ডের ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন সরকারি কর্মকর্তা হয়ে ওসি এ ধরনের বক্তব্য দিতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়াসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুস্তফা কামাল কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর থেকে এই আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে পরিকল্পনামন্ত্রী এবং ২০১৮ সাল থেকে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

 

কুমিল্লায় ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে ভাইবোনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে একসঙ্গে ভাইবোনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা যৌথ অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা এলকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গুণবতী ইউনিয়নের ঝিকড্ড গ্রামের আনিসুর রহমানের মেয়ে আনিকা রহমান অনন্যা (১৮) ও ছেলে তানভীর রহমান (১৬)।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার নুর জালাল প্রধানএ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নানাবাড়িতে বেড়াতে আসেন আনিকা রহমান অনন্যা ও তানভীর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে মামাতো ভাইদের সঙ্গে নিয়ে তারা মোট ছয়জন খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণে বের হন। দুপুর ১২টার দিকে প্রবল বাতাসে নৌকাটি উল্টে নদীতে তলিয়ে যায়। এসময় তাদের তাদের সঙ্গে থাকা চারজন সাঁতরিয়ে প্রাণে বাঁচলেও সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান অনন্যা ও তানভীর।

খবর পেয়ে গ্রামবাসী উদ্ধার অভিযানে নামেন। দীর্ঘসময় অভিযান চালিয়ে তানভীর রহমানকে উদ্ধার করা হয়। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিকেল পৌনে ৫টার দিকে আনিকা রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লার মুরাদনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে ডোবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মুরাদনগর সদর এলাকার ফায়ার সার্ভিস অফিসের পাশের ডোবা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের পাশের ডোবায় ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিলসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) লাশ প্রেরণ করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

নানা অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয় একাকীত্বতা, জেনে নিন দূর করার উপায়

 

লাইফ স্টাইল ডেস্কঃ

পৃথিবীর সকল মানুষ জীবনের কোন না কোনো পর্যায়ে একা বোধ করেন। এটি এক ধরনের অনুভূতি। সেটি দীর্ঘমেয়াদি হলে তখনই তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

নানা ধরনের পারিপার্শ্বিক কারণে একজন মানুষের জীবনে একাকীত্ব, নিঃসঙ্গতা জেঁকে বসে। একাকীত্ব ডেকে আনতে পারে হার্টের অসুখসহ স্বাস্থ্যের জন্য নানা ক্ষতি।

যুক্তরাষ্ট্রের সেন্টার পর ডিজিস কন্ট্রোল (সিডিসি) বলছে, এখন বেশ শক্তিশালী বৈজ্ঞানিক তথ্য প্রমাণাদি রয়েছে যে একাকীত্ব নানা অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয়।

সংস্থাটি বলছে, একাকীত্বের কারণে হার্টের অসুখের ঝুঁকি বাড়ে ২৯ শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে ৩২ শতাংশ। দীর্ঘদিনের একাকীত্ব মস্তিষ্কের কিছু মনে রাখতে না পারার মারাত্মক অসুখ ডিমেনশিয়ার সম্ভাবনা ৫০ শতাংশ বাড়িয়ে দেয়। নিঃসঙ্গ ব্যক্তিদের মধ্যে বিষাদ, উদ্বেগ এবং আত্মহত্যা প্রবণতা অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। এসব কারণে নিঃসঙ্গ ব্যক্তিদের তাড়াতাড়ি মারা যাওয়ার সম্ভাবনা বেশি।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন বলেন, ‘অনেক মানুষ আছে যারা বাধ্য হয়ে একা থাকে। তাদের অনেকের জন্য একাকীত্ব একটা কারাগারের মতো। নিঃসঙ্গ মানুষ অনেক কিছু নিয়ে অনিশ্চয়তায় ভোগে।’

নিঃসঙ্গতা দূর করার বিষয়ে তিনি কিছু পরামর্শ দিয়েছেন-

১. ভাল লাগে এমন কিছু করার মতো খুঁজে বের করুন। এমন কিছু করুন যাতে খারাপ চিন্তা থেকে মনোযোগ সরে যায়। সেটা হতে পারে গান শোনা, বই পড়া অথবা বাগান করা। তবে তা যেন ক্ষতিকর ভালো লাগার কিছু না হয়।

২. নিজের এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সংগঠনে যোগ দিন। কিছুক্ষণের জন্য ভালো থাকবেন। সেখানে নতুন মানুষের সাথে যোগাযোগ হবে, বন্ধুত্ব বাড়বে।

৩. আত্মতুষ্টি বোধ করবেন এমন কোন দানশীল কাজে যোগ দিন। ইতিবাচক চিন্তা বাড়ানোর চেষ্টা করুন।

৪. কথা চেপে না রেখে কথা বলার চেষ্টা করুন, আপনার অনুভূতি সম্পর্কে বন্ধুবান্ধব, পরিবারের সাথে কথা বলুন।

সূত্র: বিবিসি বাংলা

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী বহিষ্কার

 

ডেস্ক রিপোর্টঃ

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় সারাদেশে ছাত্রলীগের ৬৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের আদর্শ পরিপন্থী কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ নেতাকর্মীকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতাকর্মীর মধ্যে কসবা উপজেলার সাতজন, আখাউড়ার চারজন, সরাইলের চারজন এবং আশুগঞ্জ ও নবীনগর উপজেলার একজন করে রয়েছেন।

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সই করা পৃথক চারটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হুসাইন মেহেদী ও সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়।

এ ছাড়া লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগের ৯ নেতাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া সাত নেতাসহ এ পর্যন্ত ১১ জন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে বুধবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বুধবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ তারেককে অব্যাহতি দেওয়া হয়।

এ ছাড়া সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় পাবনায় ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেন।

ফুটবল থেকে নতুন করে কিছু পাওয়ার নেই, যা পাওয়ার ছিল সবই পেয়েছি: মেসি

 

স্পোর্টস ডেস্কঃ

লিওনেল মেসি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। অভিষেক ম্যাচে ফ্রি-কিকে দুর্দান্ত এক গোলের পর টানা ছয় ম্যাচ গোলের দেখা পেয়েছেন তিনি। ফলে ক্লাবের হয়ে ছয় ম্যাচ খেলেই তার গোল সংখ্যা ৯। তার হাত ধরেই প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে দলটি।

এদিকে মায়ামির হয়ে খেলা শুরুর পর এবারই প্রথম সংবাদ সম্মেলনে এসেছিলেন মেসি। আর বিশ্বজয়ী মহাতারকার কথা শুনতে সংবাদকর্মীদের উপচেপড়া ভিড় ছিল। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে অধিনায়ক কথা বলেছেন দীর্ঘ সময়।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে উয়েফার এবারের বর্ষসেরা নির্বাচিত হওয়ার দৌড়ে শীর্ষ তিনে আছেন কোন তিনজন। ইউরোপ ছাড়লেও কেভিন ডি ব্রুইনা এবং আর্লিং হালান্ডের সঙ্গে মেসিও আছেন ব্যক্তিগত এ পুরস্কার অর্জনের দৌড়ে। এদিকে এ পুরস্কার ছাড়াও এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও খুব ভালোভাবেই আছেন মেসি। গতকাল সংবাদ সম্মেলনেও তাকে প্রশ্ন করা হয়েছিল এ ব্যাপারে।

ব্যালন ডি’অর নিয়ে প্রশ্নের উত্তরে মেসি বলেন, আমার মনে হয় ক্য