All posts by jitu

নির্বাচন নিয়ে নতুন বার্তা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের নির্বাচন নিয়ে নতুন বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেছেন, আগামী বছরের মার্চ পর্যন্ত নির্বাচন পেছাতে পারে। খবর জিও নিউজের।

সোমবার (৭ আগস্ট) এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউন্সিল অব দ্য কমন ইন্টারেস্টে (সিসিআই) নতুন জনশুমারি অনুমোদন ও নির্বাচন কমিশনের (ইসিপি) সংসদীয় এলাকা পুনর্নির্ধারণের জন্য এ নির্বাচন পেছাতে পারে।

তিনি বলেন, সংসদীয় সীমানা নির্ধারণের পর ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

শনিবার (৫ আগস্ট) সিসিআইয়ের বৈঠকে সর্বসম্মতভাবে ২০২৩ সালের ডিজিটাল জনশুমারির একটি প্রস্তাবনা গৃহীত হয়। যার ফলে চলতি বছরের অক্টোবরের শুরুতে বা নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও সেটি পেছাতে পারে। কেননা নির্বাচন কমিশনের জনশুমারি অনুসারে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে।

সিসিআইয়ের বরাতে সানাউল্লাহ বলেন, আমার মতে নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণ হলো সাংবিধানিক বাধ্যবাধকতা। সাংবিধান অনুসারে, একটি জনশুমারির ভিত্তিতে দুটি নির্বাচন হতে পারে না। ফলে নির্বাচনের জন্য নতুন শুমারি প্রয়োজন। এজন্য নির্বাচন পেছাতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর বাসভবনে জোট শরিকদের সঙ্গে এক নৈশভোজে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মেয়াদ শেষের আগেই সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, পাকিস্তানের সংসদের জাতীয় পরিষদ আগামী ৯ আগস্ট ভেঙে দেওয়া হবে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

তবে গত শনিবার (৫ আগস্ট) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশটির নির্বাচন নিয়ে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তোশখানা মামলায় ইমরান খান সাজাপ্রাপ্ত হয়ে গ্রেপ্তারের ফলে তার নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা দেশটির সংবিধান অনুসারে কোনো রাজনীতিবীদ অপরাধী সাব্যস্ত হলে পাঁচ বছর রাজনীতি করবে না। এরই মধ্যে নির্বাচন পেছানোর বিষয়ে নতুন বার্তা দিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রামের নেপথ্যের প্রেরণাদানকারী বঙ্গমাতা : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাঙালির শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদানকারী ছিলেন শেখ ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়ে ছিলেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ দেশে হত্যা খুনের রাজনীতির মূলহোতা বিএনপি আবারও দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে নিরাপদ রাখতে এবং গণতন্ত্রকে বাঁচাতে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে।

এদিকে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ, সহমর্মিতা, সহযোগিতা ও বিচক্ষণতাই বেগম ফজিলাতুন নেছা মুজিবকে বঙ্গমাতায় অভিষিক্ত করেছে। তিনি ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী ও আদর্শ মা। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন ও মুক্তি সংগ্রামের নেপথ্যের কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। দেশের স্বার্থে বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়েছে। বঙ্গবন্ধুর অবর্তমানে সেই কঠিন দিনগুলোতে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের নেপথ্যেও ছিলেন তিনি। তারই পরামর্শে বঙ্গবন্ধু হৃদয় থেকে উৎসারিত অলিখিত এ ভাষণ প্রদান করেন।

বঙ্গমাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ছিলেন সহজ-সরল নিরহংকার। একটি স্বাধীন-সার্বভৌম দেশের প্রতিষ্ঠাতা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সহধর্মিণী হওয়া সত্ত্বেও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। একজন সাধারণ বাঙালি নারীর মতো স্বামী-সংসার, আত্মীয়স্বজন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক সাফল্যেও বঙ্গমাতার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাতা ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবনযাপন করছিলেন, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ফজিলাতুন নেছা মুজিবের কাছে ছুটে যেতেন। তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিকনির্দেশনা পৌঁছে দিতেন ও লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাতেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বামী-পুত্র-পুত্রবধূসহ নিকট আত্মীয়ের সঙ্গে তিনি ধানমন্ডির নিজ বাসভবনে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে নির্মমভাবে শহীদ হন

আশুলিয়ায় বাসে অগ্নিকাণ্ড: গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক:

বিএনপির সারাদেশে অবস্থান কর্মসূচির দিনে আশুলিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার আসাদুজ্জামান। এ ঘটনায় করা মামলায় তাদের আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

গ্রেপ্তার অপর আসামিরা হলেন, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫) ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পূর্বপরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ডের ঘটানো হয়েছে। গ্রেপ্তার আসামিরা বাসে আগুন দেওয়ার দায় স্বীকার করেছে। এ ঘটনায় আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে কারা এর নির্দেশদাতা।

পুলিশ সুপার আরও বলেন, গত ২৯ জুলাই ঢাকা-আরিচাগামী মহাসড়কের ওপর জনসাধারণের বিভিন্ন গাডড়ি ভাঙচুর করে, ককটেল ফুটিয়ে এবং বাসে আগুন জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ঘটনায় বিকাশ বাসের চালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই, থানা এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাইবার নিরাপত্তা আইন জনগণের সঙ্গে প্রতারণা : বিএনপি মহাসচিব

অনলাইন ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন’ প্রণয়নের উদ্যোগকে ‘জনগণের সাথে প্রতারণা’র শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি মনে করে এটা (ডিজিটাল নিরাপত্তা আইন) নাম পরিবর্তন করে নিবর্তনমূলক আইন প্রনয়ন করার নামান্তর। তারা এটার নাম পরিবর্তন করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা আবারও বলছি, আমরা ডিজিটাল নিরাপত্তা আইনটি সম্পূর্ণ বাতিল চাই। এটা গণতন্ত্রের বিরুদ্ধে আইন, মানুষের অধিকারের বিরুদ্ধে আইন, মিডিয়ার স্বাধীনতার বিরুদ্ধে আইন… এটা রাখার কোনো প্রশ্নই উঠতে পারে না।

 

মির্জা ফখরুল বলেন, এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা ও বিদেশিদের একটা প্রচণ্ড চাপ আছে, আন্তর্জাতিকভাবে চাপ আছে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে… তাদেরকে বুঝানোর চেষ্টা করা আরকি। এটা হচ্ছে, খুব ঝড়ের মধ্যে একটা উট পাখি মাথা গুঁজে থাকে..। ওরা ভাবছে এভাবে মানুষকে বোকা বানিয়ে খুব বুদ্ধিমানের কাজ করছে। তারা মানুষকে বোকা ভাবে। এটা কিন্তু ঠিক না। এটাতে প্রমাণিত হচ্ছে যে, তাদের লক্ষ্যটা হচ্ছে একই কায়দায় তারা করছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের পুরো বিষয়টা আমরা এখনও পাইনি। আমরা দেখতে চাই যে, কি এসেছে তা দেখে গণমাধ্যমে সামনে পরবর্তীতে কথা বলব। স্থায়ী কমিটির বৈঠকের বিষয়টি আলোচনা হয়েছে। আমাদের কথা খুব স্পষ্ট, আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল চেয়েছি। এটা নিয়ে কথা বলেছি, বাতিলে দাবি জানিয়েছি, সেমিনার করেছি। এই আইনটা সবচাইতে নিকৃষ্ট কালো আইন স্বাধীনতার জন্যে, গণতন্ত্রের জন্যে। এই আইন কোনো মতেই থাকা উচিত না, আমরা বাতিল চাই।

গতকাল সোমবার মন্ত্রিসভা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিপটি অ্যাক্ট নামকরণে নতুন আইনের খসড়া অনুমোদন দেয়। ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস হয়েছিল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ব্যাপক সমালোচিত ৫৭ সহ কয়েকটি ধারা বাতিল করে নতুন সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হলেও পুরনো আইনের বাতিল হওয়া ধারাগুলো নতুন আইনে রেখে দেওয়ায় এর অপপ্রয়োগের শঙ্কা ছিল উদ্বেগের কেন্দ্রে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ ২০২১ সালে কারাগারে মারা যাওয়ার পর ওই আইন বাতিলের দাবিতে ক্ষোভ-বিক্ষোভ চলছিল।

জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ

 

ডেস্ক রিপোর্টঃ

টানা ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বান্দরবানের লামা, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বন্যা দেখা দিয়েছে। এতে চন্দনাইশ সড়কে জলাবদ্ধতায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে চন্দনাইশ এলাকার সড়কে পানিতে টইটুম্বুর দেখা যায়। এতে পানির নিচে রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক। ইতোমধ্যে সড়ক দিয়ে যান চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

একটানা পাঁচদিনের ভারি বর্ষণ ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে পার্বত্য বান্দরবানের লামা, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বন্যা দেখা দিয়েছে। এতে তিন উপজেলার সাড়ে ৫ লাখ মানুষ এখন পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছেন।

অন্যদিকে, কক্সবাজার সদর উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর অভ্যন্তরীণ সড়কগুলো কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে।লামা বাজার ৮ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। এ অবস্থায় রান্নাবান্না করতে না পারায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন এলাকার মানুষ।

কক্সবাজার আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, সোমবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

কবিতা: ধর্ষিত বিশ্ব

ইয়াছিন আরাফাত:

ধর্ষিত পরিবার, ধর্ষিত সমাজ, ধর্ষিত দেশ,ধর্ষিত জাতি,ধর্ষিত বিশ্ব আজ,
ধর্ষণ ছাড়া এই বিশ্ববাসীর নাই বুঝি আর কোন কাজ।
কারো কাছে নাই কোন লাজ,
কারো নিঃশ্বাসেরও নাই কোনো বিশ্বাস।

কোথায় করব এখন বসবাস?
পুরো বিশ্বেই ধর্ষিতাদের লাশ।
এই তো দেখি সর্বনাশ,
কোথায় তাদের বসবাস?
যারা করতেছে ধর্ষণ নির্মূলের কাজ।

চাই না আমি ধর্ষণের বিচার,
পরিবর্তন চাই ইচ্ছার।
করব না ফিউচারে জিনা ব‍্যভিচার।
অপরাধ না করলে করতে হয় না বিচার,
প্রয়োজন শুধু চেষ্টার।

দেখতে চাই না আমরা আর ধর্ষণের মতো কাজ করে এই রকম বাস্টাট।
ধর্ষণ করবি বার বার,
হয়ে যাবি পার।
এটা হবে না আর,
সচেতনতা প্রয়োজন সবার।

খেতে না চাইলে তুলে দেবে না কেউ খাবার,
দমাতে না চাইলে দমবে না কেউ আর।
দমাবার সময় এসেছে এবার।
কে শুনে কথা কার,
এবার বিচার হবে, বিধান হবে আল্লাহর।

মেয়েদের ধর্ষণের পেছনে অভাব রয়েছে নিরাপত্তার,
প্রণয়ন চাই না আইনের আর,
ইসলামী আইনের প্রয়োগ চাই এবার।
কি প্রয়োজন ভ‍্যাকসিন করুণার?
তারচেয়েও বেশি প্রয়োজন ধর্ষণের ভ‍্যাকসিন এবার।

ধর্ষিত হচ্ছে শিশু থেকে বৃদ্ধা,
পশুরা মিটাচ্ছে যৌবনের তৃষ্ণা।
কেউ ডাকতেছে আল্লাহ্ আর কেউ ডাকতেছে হরে কৃষ্ণা,
বলতেছে আমি তো আর সহ‍্য করতে পারতেছি না।
বিশ্ববাসীই করতেছে আজ জেনা,
সবাইকে করতে হবে মানা।

তাই বিয়ে নয় দেরি, বিয়ে চাই তাড়াতাড়ি।
উপযুক্ত হলেই রাঙাও বিয়ে বাড়ি।
আপন মনে শপথ করি,
কেউ যাতে ধর্ষকদের না ছাড়ি,
ধর্ষকদের সাথে আমরা সবাই দেব আড়ি।
‌

লেখক:
ইয়াছিন আরাফাত, শিক্ষার্থী
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

চাঁদপুরে নকল জর্দার কারখানায় অভিযান: ৩ লক্ষ টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
অবৈধভাবে নকল ও ভেজাল জর্দার কারখানায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (৭ আগষ্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সকদি পাঁচগাঁও গ্রামে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এস আই মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আব্দুল মজিদ মিজির বাড়ীর আজাদ মিয়ার ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বিভিন্ন কোম্পানীর স্টীকার ব্যবহার করে ভেজাল জর্দ্দা তৈরির কারখানা হতে ৪ বস্তা নকল হাকিমপুরী জর্দ্দা, ৪ বস্তা আজাদ হাকিম পাতা, ৪ বস্তা আকিজ জর্দ্দা, তামাকের গুড়া ৫ বস্তা, অটো প্যাকিং মেশিন ২টি, কোটা জরাই মেশিন ১টি, কোটা কাটিং মেশিন ৬টিসহ ইত্যাদি সরঞ্জামাদি জব্দ করা হয়।

এসময় মজিদ মিজির ছেলে কারখানার মালিক আজাদ মিজির ভাই রিপন মিজি (৩৫) কে ভ্রাম্যমান আদালত ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত উক্ত অবৈধ কারখানাটি সিলগালা করে দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ হেদায়েত উল্যাহ।

জানা যায়, সম্প্রতি নকল জর্দার কারখানার মালিক আজাদ চট্টগ্রামে তার একটি অবৈধ জর্দার কারখানা ছিল। সেখানকার ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ অবৈধ জর্দা জব্দসহ কারখানাটি সিলগালা করে দেয়। অবশেষে সে আজাদ তার গ্রামের বাড়ি রামপুর ইউনিয়নে অবৈধ জর্দার কারখানা দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। আর নকল এই হাকিমপুরি জর্দা চাঁদপুরের বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন আজাদ।

এ বিষয়ে চাঁদপুর পুলিশ সুপার জানিয়েছেন, প্রতিনিয়ত নকল, ভেজাল মজুদদারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার ১০ উপজেলায় জমিসহ ঘর পাবে ৭৪৫টি পরিবার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ১০ উপজেলায়  ৭৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

সোমবার (৭ আগষ্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিসির সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান জানান, জেলার ১০ উপজেলার ৭৪৫টি গৃহহীন পরিবারকে ৭৪৫টি ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালভাবে এটি উদ্বোধন করবেন। জেলায় ইতোমধ্যে ৪ হাজার ৭২৬টি ঘর গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।

আগামী বুধবার (৯ আগষ্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশব্যাপী একযোগে ৪র্থ পর্যায়ে এসব পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান ডিসি খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সিনিয়র সহকারী কমিশনার ইমদাদুল হক তালুকদার, জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাংবাদিক অশোক বড়ুয়াসহ আরো অনেকে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে তানজিনা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার সকালে উপজেলার দুলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তানজিনা আক্তার ওই এলাকার আনিস মিয়ার মেয়ে। তিনি ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

নিহতের বাবা আনিস মিয়া বলেন, বাড়িতে কোন পারিবারিক ঝামেলা ছিল না। কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। সকালে আমি নাস্তা খেয়ে দোকানে চলে যাই। এদিকে তার মা রান্না ঘরে নাস্তা তৈরি করছেন। নাস্তা খাওয়ার জন্য তানজিনাকে ডাকতে গিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, উপজেলার দুলালপুর এলাকা থেকে আত্মহত্যা করা এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক মর্গে রয়েছে।

এবার শাহরুখ কন্যাকে নিয়ে সিনেমা বানাবেন করণ জোহর

 

বিনোদন ডেস্কঃ

সাত বছর পর পরিচালনায় ফিরে যেন ম্যাজিক দেখাচ্ছেন করণ জোহর। তার সিনেমা ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’ দাপট দেখাচ্ছে বক্স অফিসে। সিনেমাটির এই সাফল্যে আবারও পরিচালনায় নিয়মিত হচ্ছেন করণ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খুব শিগগির পরবর্তী সিনেমার ঘোষণা দেবেন করণ। আর সিনেমাটিতে বিশেষ চমক হিসেবে রয়েছেন শাহরুখকন্যা সুহানা খান।

জোয়া আখতারের পরিচালনায় মুক্তি পাবে সুহানার ‘দ্য আর্চিস’। টিজারও ইতিমধ্যেই দেখেছেন দর্শক। তবে অনেকে অবাক হয়েছিলেন জোয়ার হাত ধরে সুহানার বলিউড অভিষেকের সংবাদে। অনেকে ভেবেছিলেন, আলিয়া, অনন্যাদের মতো বেস্ট ফ্রেন্ড শাহরুখের মেয়ে সুহানাকেও বলিউডে লঞ্চ করাবেন করণ। তবে একটু দেরিতে হলেও এবার করণ জোহরের হাত ধরতে চলেছেন সুহানা।

মাস কয়েক আগে শোনা গিয়েছিল, ‘দ্য