All posts by jitu

এফবিসিসিআই এর পরিচালক পদে ৫ম বারের মত নির্বাচিত মুনতাকিম আশরাফ টিটু

 

চান্দিনা  প্রতিনিধি:

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনে পুনরায় পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মুনতাকিম আশরাফ টিটু। এই নিয়ে টানা পঞ্চম বারের মতো পরিচালক পদে বিজয়ী হলেন তিনি। এর আগে তিনি এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩ পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ ও ব্যবসায়ী ঐক্য পরিষদের ৮ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী নির্বাচনের ফল ঘোষণা করেন।

নির্বাচিতদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেলে মো. মুনতাকিম আশরাফ ১১৭৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী ২ আগস্ট এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ৬ সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের নির্বাচিত ২৩ পরিচালক পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ প্রার্থী। তাদের মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ পরিচালক প্রার্থী।

শিগগিরই কলকাতার ছবিতে দেখা যাবে পরীমনিকে

 

বিনোদন ডেস্কঃ

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি গত এপ্রিলে পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়েছিলেন। কয়েক মাস কাটতে না কাটতেই এবার সুখবর শোনালেন নায়িকা।

পরীমনি জানিয়েছেন, শিগগিরই কলকাতার ছবিতে দেখা যাবে তাকে।

আনন্দবাজার অনলাইনকে ঢাকাই সিনেমার এই নায়িকা বলেন, কলকাতার ছবিতে কাজ করছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। ছেলের জন্মদিনের পর কলকাতায় যাব।

উল্লেখ্য, ১০ আগস্ট এক বছরে পা দেবে পরীমনির ছেলে রাজ্য। ঘটা করে ছেলের জন্মদিন পালনের পরই কলকাতায় যাবেন নায়িকা।

কাগজ-কলমে ডিভোর্স না হলেও এখন আর একসঙ্গে থাকছেন না শরিফুল রাজ ও পরীমনি। পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। তিন অভিনেত্রী হলেন— সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশা।

এ ঘটনার পর তারা এখন আলাদা থাকছেন। একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে আছেন অভিনেত্রী। রাজ বাংলাদেশের চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে কলকাতায় অবস্থান করছেন। শনিবার কলকাতার নন্দনে শুরু হয় এ উৎসব।

কলকাতায় গিয়ে ফোন হারিয়ে ফেলেন রাজ। আর ফোন হারানোর বিষয়টি জানানোর জন্য প্রথমে তিনি যোগাযোগ করেন পরীর সঙ্গে। এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা। এতকিছুর পর রাজ ও পরীমির সম্পর্ক কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

মেঘনায় সিরামিকের গুড়া বোঝাই লাইটার জাহাজ ডুবি, ৪ নাবিকসহ উদ্ধার ১২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া মেঘনা নদীতে এমভি ওয়াটার হেভেন কর্পোরেশন লিমিটেড-২ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের হাতিয়া চ্যানেলের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া জাহাজের ৪জন নাবিকসহ ১২জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে।

ডুবে যাওয়া জাহাজের নাবিকদের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন সুখচর ইউনিয়ন পরিষ চেয়ারম্যান মো.আলাউদ্দিন । তিনি বলেন, চট্টগ্রাম থেকে টাইলস তৈরীর ৭০০ টন সিরামিকের গুড়া নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে জাহাজটি বেলা ১১টার দিকে হাতিয়া চ্যানেলের মেঘনা নদীর ১ কিলোমিটার উত্তর পাশে এসে পৌঁছলে হঠাৎ ইঞ্জিন রুমের বিকট শব্দ হয়। তাৎক্ষণিক জাহাজের ইঞ্জিন রুমের কম্পিউটার বিকল হয়ে পড়ে। ওই সময় নাবিকরা জাহাজ নিয়ন্ত্রণ করে তীরে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেকটি জাহাজে ধাক্কা দিলে জাহাজটির নিচের তলা ফেটে পানি ডুকে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা ৪ নাবিকসহ জাহাজে থাকা ৮জন কর্মচারিকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জাহাজের মালিক জামাল কামান বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ এনে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করা হবে।

কুমিল্লায় হত্যার ১৩ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় হত্যার ১৩ বছর পর বিশেষ অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মজনু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১ আগস্ট ২০২৩) সকাল সাড়ে ৮টায় সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী বিশ্বরোড এলাকা থকে তাতে গেফতার করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গত ২৮ জুলাই ২০১০ বিকালে কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল করিমকে (৩৫) আসামী মজনু মিয়া (৪০) ও কবির মিয়া তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। উক্ত ঘটনার চারদিন পরে ০২ আগস্ট দুপুরে বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করে হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্ণিত মামলার রুজুর দীর্ঘ ১৩ বছর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্ধেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী মজনু মিয়া ও কবির মিয়াকে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ডাদেশ দেন এবং একই সাথে তাদের ২০ হাজার টাকা অর্থদন্ডের সাজা প্রদান করেন।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ পলাতক থাকায় তাদের গ্রেফতারের নিমিত্তে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মজনু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার হোমনা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

রাশিয়ায় ফের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোতে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রাতের আধারে শহরটির একটি আকাশচুম্বী ভবনে ড্রোন হামলা চালানে হয়।

দুইদিন আগেও মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল এবং সেসময়ও হামলাকারী ড্রোন মস্কোর ওই একই ভবনে আঘাত হানে।
এছাড়া ড্রোন হামলার পর মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দর আবারও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোর একটি আকাশচুম্বী ভবনে গত দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন।

তিনি বলেছেন, রাতের আঁধারে বেশ কয়েকটি ড্রোন গুলি করে নামানো হয়েছে। তবে একটি ড্রোন মস্কভা সিটি কমপ্লেক্সের একই টাওয়ারে আঘাত হানে। গত রবিবারও এই একই ভবনটি ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

জানা গেছে, ড্রোন হামলার পর ভবনটির কাচের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় কেউ আঘাত পেয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয় বা কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্বশেষ এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তবে কিয়েভ সাধারণত এই ধরনের হামলার বিষয়ে কোনও মন্তব্য করে না।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

রিজওয়ানের সাথে দ্বন্দ্বের ‍বিষয়ে মুখ খুললেন সরফরাজ

অনলাইন ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কয়েকদিন আগেও একসঙ্গে খেলেছেন সরফরাজ ও রিজওয়ান। দ্বিতীয় টেস্টে সরফরাজ মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়ার পর কনকাশন সাব হিসেবে নেমেছিলেন রিজওয়ান। গুঞ্জন আছে সরফরাজ আহমেদ ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সরফরাজ।

দু’জনের এই দ্বন্দের বিষয়টা সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি বলে মন্তব্য করেছেন সরফরাজ, ‘পাকিস্তানের বর্তমান দল অনেক ভালোভাবে সংঘবদ্ধ। প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে কোনো রেষারেষি নেই। আমার এবং রিজওয়ানের মধ্যেও কোনো ঝামেলা নেই।’

‘সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এই ঘৃণার কথা ছড়িয়েছে। তাদের জীবনে কোনো কিছু করার নেই। এ কারণেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে এবং অপ্রয়োজনীয় সব কিছু লিখে।’- যোগ করেন সরফরাজ।

দলের বর্তমান অধিনায়ক বাবর আজমকে নিয়েও কথা বলেছেন সরফরাজ। সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের সঙ্গে অনেকেই ভারতীয় ব্যাটার বিরাট কোহলির তুলনা করে থাকেন। তবে এখনই বাবরের সাথে কোহলির তুলনার কোনো সুযোগ নেই বলে মনে করেন এই পাকিস্তানি উইকেটরক্ষক।

কারাবন্দী সু চিকে সাধারণ ক্ষমা সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক:

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর থেকে কারাবন্দী আছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জান্তা। বৌদ্ধ চল্লিশা উপলক্ষে সু চিসহ ৭ হাজার বন্দীকে ক্ষমা ঘোষণা করা হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুসারে, ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের কাউন্সিলর অং সান সু চিকে ক্ষমা ঘোষণা করেছেন। মিয়ানমারের প্রাসঙ্গিক আদালত তাকে কারাদণ্ড প্রদান করেছিল।’

৪ আগস্ট রাজধানীতে জামায়াতের সমাবেশের ঘোষণা

অনলাইন ডেস্ক:

আগামী ৪ আগস্ট (শুক্রবার) রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন করে দলটি এ ঘোষণা দিয়েছে। সেইসঙ্গে বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর মঙ্গলবারের (১ আগস্ট) সমাবেশ স্থগিত করা রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

আমি কি রাজের ফোন চুরি করেছি, প্রশ্ন পরীমণির

অনলাইন ডেস্ক:

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিজের ব্যক্তিগত মোবাইল হারান চিত্রনায়ক শরিফুল রাজ। সেখানকার গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। নিজের মোবাইল হারানোর পর তার সহকারীর মোবাইল ফোন থেকে স্ত্রী পরীমণির সঙ্গে যোগাযোগ করেন রাজ। ফোন হারানোর বিষয়টি স্ত্রীকে জানান।

এ নিয়ে বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যম নিউজ করে। সেই নিউজ সোশ্যাল মিডিয়ায় শেয়ারের সময় অভিনেত্রীকে জড়ানোয় নিউজ পোর্টালের বিরুদ্ধে বিনয়ের সঙ্গেই অনেকটা ক্ষেভ ঝেড়েছেন পরীমণি।

মূলত রাজের ফোন চুরির নিউজটি ‘দ্য ওয়াল’ নামের একটি নিউজ পোর্টালও করে। সেই সংবাদটি ফেসবুকে শেয়ার দেয়া হয়। শেয়ারের ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয় পরীমণির নাম। আর এ নিয়েই ক্ষেপেছেন অভিনেত্রী।

নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সেই পোস্টের একটি স্ক্রিনশট পোস্ট করেন। যদিও ওই স্ক্রিনশটে রাজের চেহারা কফিনের স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন এই অভিনেত্রী।

পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘এই লোকের ফোন চুরির নিউজের সাথে আমারে হ্যাশট্যাগ দেয়ার কি হইলো। চুরি কি আমি করছি? এইখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন।’

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই আলাদা থাকছেন রাজ-পরী। অভিনেত্রীর দাবি—রাজ কোনো খবর নেন না তার। শুধু প্রয়োজন হলে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন রাজ।

আজ গাবতলীতে মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক:

রাজধানীর গাবতলীতে আজ বিকেলে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকেল ৪টায় গাবতলী বাস টার্মিনালের কাছে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সামাদ্দার বাপ্পি বলেন, এখন প্রতিদিনই আমাদের কর্মসূচি থাকবে, আজও আছে।

এর আগে গতকাল (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়।