,

ঢুলীপাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্টে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 23, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলায় ঢুলীপাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্টে মোঃ আসিফ (১৪)নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ জুলাই) বিকেল ৩ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আসিফ মহানগরীর ঢুলীপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ঢাকায় কর্মরত ট্রাফিক পুলিশের টিএসআই রকিবুল ইসলাম আবুর ছেলে। আসিফ নেউড়া এম আই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, স্কুল ফাঁকি দিয়ে সহপাঠিদের সাথে ঢুলীপাড়া এলাকায় ইকো পার্কের সামনের একটি পেয়ারা গাছে উঠতে গিয়ে গাছের সাথে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎপৃষ্টে মোঃ আসিফের মৃত্যু হয়। মরদেহ ইপিজেড পুলিশ ফাঁড়িতে রয়েছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ছেলেটির মৃত্যু হয়েছে বিদ্যুৎপৃষ্টে।