All posts by jitu

কিশোরগঞ্জে ১০ বছ‌রের মেয়েকে হত্যার দা‌য়ে মায়ের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:

মেয়েকে হত্যার দায়ে মাকে মৃত্যদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার দুপুর ১টায় কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আছমা আক্তার (৩৬) কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্বচরপাড়া গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট এম. এ আফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নাটোরের আশরাফ উদ্দীন নামে একজনকে নিজের পছন্দে বিয়ে করেন আছমা আক্তার। বিয়ের দুইবছর পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। ২০১৩ সালে রাজধানীর মহাখালীতে এক সড়ক দুর্ঘটনায় তার স্বামী আশরাফ মৃত্যুবরণ করেন। পরে মেয়ে শিউলী আক্তারকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন আছমা। বাবার বাড়িতে থাকাকালীন সময়ে ২০১৭ সালে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার আবদুল কাদের নামে একজনকে বিয়ে করেন আছমা। বিয়ের পর কাদের প্রায়ই তার শ্বশুর বাড়িতে আসতেন। আছমাও তার মেয়েকে নিয়ে কাদেরের বাড়িতে বেড়াতে যেতেন। এক পর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হলে কাদের শ্বশুর বাড়িতে আসা বন্ধ করে দেন। কিন্তু আছমা ঠিকই কাদেরের কাছে আসা-যাওয়া করতেন। হঠাৎ একদিন সেখান থেকে বাবার বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা কমিয়ে করে দেন তিনি। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি তার ভাইয়ের শাশুড়ি তাদের বাড়িতে আসলে ঘরে ঢুকতে বাধা দেন আছমা। এ নিয়েও পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হয়। পরদিন সকালে তার ১০ বছর বয়সী মেয়ে শিউলী আক্তারকে স্কুল থেকে ডেকে এনে জোরপূর্বক ইঁদুর মারার একটি ট্যাবলেট খাওয়ান। পরে আছমার মা মনোয়ারা বেগম বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে মেয়ে শিউলীকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় এদিন রাতেই শিউলীর নানা সুরুজ মিয়া বাদী হয়ে মেয়ে আছমাকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২০ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান তদন্ত শেষে আছমাকে একমাত্র আসামি হিসেবে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বরযাত্রীবাহী ট্রলারডুবি: মায়ের সঙ্গে ভেসে উঠলো বরের মরদেহ

 

ডেস্ক রিপোর্ট:

পটুয়াখালীর দশমিনায় বুড়াগৌড়াঙ্গ নদীতে ঝড়ের কবলে পরে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বর ও বরের মাসহ মোট চার জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করেছে নদী ফায়ার সার্ভিসের সদস্যরা।

এখনও নিখোঁজ আছে উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫) এবং উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে মানসুরা (৮)।

তবে আজও নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশসহ স্থানীয় প্রশাসন কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

রবিবার (৩০ এপ্রিল) খুব সকালে বদনার চর নামক স্থান থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্ত্রী ও সন্তান হারিয়ে মুখের ভাষা হারিয়ে ফেলেছেন বরের বাবা
তারা হলেন- গুলি আউলিয়াপুর এলাকার মনির হাওলাদারের ছেলে (বর) রাব্বি হাওলাদার (২০) ও তার মা স্ত্রী সেলিনা আক্তার (৪০) এর মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন পটুয়াখালী নদী ফায়ার স্টেশন অফিসার মো. রেজওয়ান।

এর আগে শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরঙ্গ নদীতে এ ঘটনা।

কুমিল্লা শিক্ষাবোর্ডের ৬টি জেলার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮৫ হাজার

 

ডেস্ক রিপোর্ট:

সারাদেশের ন্যায় আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয়টি জেলার ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

রোববার (৩০ এপ্রিল) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লায় শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এসএসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ৭৭ হাজার ৪৬৫ জন এবং ছাত্রী ১ লাখ ৭ হাজার ৬৪১ জন। বিভাগওয়ারি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৯৮৭ জন, মানবিক বিভাগে ৬৫ হাজার ৬৭২ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৬০ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

এদিকে এই শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর ও ব্রাহ্মণবাড়ীয়া জেলায় মোট ১ হাজার ৭৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৭২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে।

ড. মো. আসাদুজ্জামান জানান, শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

কুবির রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে আবিদুর-সাকিব

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের ২০২৩-২৪ এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা: আবিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোটাঃ সাকিব মোহাম্মদ আলামিন।

সংগঠনের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় শুক্রবার রাত ১০ টায় এই কমিটি ঘোষণা করা হয়।

এ বছর ক্লাব ট্রেইনার হিসেবে নিযুক্ত থাকবেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি রোটা: মো: মারুফ হোসেন সরকার। এছাড়া একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী পদার্থ বিভাগের শিক্ষার্থী রোটা: তানভীর আহমেদ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রোটাঃ মোঃ ইব্রাহিম তালুকদারকে সহ- সভাপতি নির্বাচিত করা হয়।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রোটাঃ আবু কাউসার ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোটাঃ তালহা জোবায়ের কে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোটাঃ শেখ শাকিল আহমেদকে। এছাড়াও একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী রোটাঃ সাবিকুন নাহারকে ক্লাব সার্ভিস ডিরেক্টর, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোটাঃ মোঃ সোহাইবুল আহমেদকে কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পদে নির্বাচিত করা হয়। তাছাড়াও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রোটাঃ নাজিফা আনবার সাভাকে প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর, ২০১৯-২০ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রোটাঃ সাথী আক্তারকে ফিনানশিয়াল সার্ভিস ডিরেক্টর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রোটাঃ আঞ্জুমান আক্তারকে পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়।

উক্ত কমিটি আগামী ০১ জুলাই, ২০২৩ এ আগামী ২০২৩-২৪ রোটারি বর্ষের দায়িত্ব পালন শুরু করবেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ক্লাবের সদস্যদের দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম যেমন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা, গরিব দুস্থ মানুষকে আর্থিকভাবে সহায়তা, বিভিন্ন সসচেতনতামূলক কর্মসূচি, বৃক্ষরোপন, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা কার্যক্রম সফলতার সাথে করে আসছে।

মালয়েশিয়ায় কন্টেইনার থেকে উদ্ধার হওয়া কুমিল্লার সেই রাতুলের পুকুরে ডুবে মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

দেশ-বিদেশে বহুল আলোচিত কন্টেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী সেই রাতুল ইসলাম ফাহিম (১৪) আর নেই।

শনিবার বিকালে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। কিশোর রাতুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের দিনমজুর ফারুক মিয়ার ছেলে।

রাতুলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুদ্ধিপ্রতিবন্ধী রাতুল দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে পানিতে নামে। এসময় সে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। বিকালে আশপাশের লোকজন তার দেহ পুকুরে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

রাতুলের বাবা ফারুক মিয়া জানান, রাতুল প্রতিবন্ধী ছেলে। সে শারীরিকভাবে অসুস্থ ছিল। কন্টেইনারে করে মালয়েশিয়া যাওয়ার আগেও বাড়িতে আগুনে তার হাত-পা পুড়ে গিয়েছিল। ওই সময় অর্থসংকটের কারণে তাকে ভালোভাবে চিকিৎসা করাতে পারিনি। দেশে ফেরার পরও সে বেশ অসুস্থ ছিল।

তিনি আরো বলেন, দিনমজুরের কাজ করতে শনিবার বাইরে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে তার মরদেহ দেখতে পাই। রাতুল অসুস্থ থাকায় সে পানিতে ডুব দিয়ে আর উঠতে না পেরে মরে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হিরণ জানান, খবর পেয়ে তিনি রাতুলের বাড়িতে যান এবং দাফন কাফনের জন্য আর্থিক সহায়তা করেন। প্রশাসনের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে নামাজে জানাজা শেষে রাতে তার মরদেহ দাফন করা হয়েছে।

এর আগে গত বছরের ১৩ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ জন রাতুল। গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনার মালেশিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে মানুষের শব্দ শুনতে পান নাবিকরা। এরপরই কেলাং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা।

১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে ওই কিশোরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে টিভিতে প্রচারিত ছবি ও ভিডিও দেখে রাতুলকে সনাক্ত করে পরিবারের সদস্যরা।

বাংলাদেশ দুতাবাসের সহযোগিতায় গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রাতুল।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৫ জনের জামিন

ডেস্ক রিপোর্ট:

উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন পাঁচ জঙ্গি। এরা হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আবদুল্লাহ আল জায়েদ, ‘আল্লাহর দলের’ দুই সদস্য আবদুল আজিজ বাবু ও বাবুল খন্দকার, হরকাতুল জিহাদের সদস্য মাহফুজুর রহমান অপু এবং দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার মামলার আসামি নাসির মিয়া ফারুক। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে হাইকোর্টের পৃথক বেঞ্চ থেকে এরা জামিন পান। আদালত সূত্র এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, দীর্ঘদিন ধরে আসামিরা কারাগারে রয়েছেন, এখনো তাদের বিচার শুরু হয়নি। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, জামিনের বিরোধিতা করা হয়েছে। এর বিরুদ্ধে আপিল করা হবে।

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আবদুল্লাহ আল জায়েদকে ১১ জানুয়ারি জামিন দেন হাইকোর্ট। তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেন। আইনজীবী ফরহাদ আহমেদ গণমাধ্যমকে বলেন, আবদুল্লাহ জায়েদ দুই বছরের মতো কারাগারে রয়েছেন। এখনো তার বিচার শুরু হয়নি। এ কারণে আদালত তাকে জামিন দিয়েছেন।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ দুই সদস্য আবদুল আজিজ বাবু ও বাবুল খন্দকারকে ১৫ জানুয়ারি জামিন দেন হাইকোর্টের একই বেঞ্চ। ২০১৯ সালের ২৩ ডিসেম্বর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ আবদুল আজিজ বাবু ও বাবুল খন্দকারসহ ছয় সদস্যক আটক করে র‌্যাব-২।

হরকাতুল জিহাদের সদস্য মাহফুজুর রহমান অপুকে ১৮ জানুয়ারি জামিন দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। অপুর পক্ষে শুনানি করেন আইনজীবী সাহিদা নূর নাহার। এদিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আসামি নাসির মিয়া ফারুককে ২৭ ফেব্রুয়ারি জামিন দেন হাইকোর্ট।

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকে চুরি

ডেস্ক রিপোর্ট:

নেত্রকোনার মদনে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ এপ্রিল) গভীর রাতে পৌর সদরের নতুন বাজার সংলগ্ন এমএম বিজনেস পয়েন্টে মাজেদা টেলিকম অ্যান্ড লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। এজেন্ট ব্যাংকের সিসি ক্যামেরা, মনিটরসহ সকল ডিভাইসও চুরি হয়ে গেছে।

শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ খবর লেখা পর্যন্ত চুরির কোনো মালপত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

এজেন্ট পলাশ-উ-জ্জামান জানান, এই ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার হচ্ছে আমার এক ভাগ্নে। সে শুক্রবার রাতে প্রতিষ্ঠানের সিন্ধুকে নগদ ৪ লাখ ও ক্যাশ বাক্সে ৪৫ টাকা রেখে বাসায় চলে যায়। রাতে চোর চক্রের সদস্যরা তালা ভেঙে ৪ লাখ ৪৫ টাকাসহ মালপত্র নিয়ে যায়। এর সঙ্গে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা, মনিটরসহ সকল ডিভাইসও নিয়ে গেছে। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করব।

মদন থানার ওসি তাওহীদুর রহমান জানান, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। চুরি হওয়া মালপত্র উদ্ধারসহ চোরদের শনাক্তের জন্য কাজ করা হচ্ছে।

পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত মো.ফয়সাল (১৭) উপজেলার ছয়ানী ইউনিয়নের ভাবানীপুর গ্রামের শাহজাহানের ছেলে।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভাবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে ফয়সাল বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় সে। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও ফয়সাল বাড়িতে ফেরত না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খোঁজাখোঁজি শুরু করে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৪টার দিকে পুকুর থেকে তার মরদেহ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ফয়সাল মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা যায়।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক ঘন্টা চেষ্টা চালিয়ে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মুসলিম নামে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে ভুক্তভোগীর নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

আহত নারীর ছোট বোন জানান, তার বড় বোন দুই সন্তানের জননী। তিনি নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতেন। গভীর রাতে তিনি ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম নামের এক যুবক ঘরের ভিতর ঢুকে লুকিয়ে থাকে। সে ঘরে ফিরলে ধর্ষণচেষ্টা চালায় এবং একপর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানায়, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটক করার জন্য পুলিশের দুটি টিম কাজ করছে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।

নগরীর টিক্কাচর এলাকায় গ্লোবাল আইটির উদ্বোধন

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

বর্তমান যুব সমাজ হোক তথ্য প্রযুক্তি নির্ভর এ স্লোগানকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর টিক্কাচর এলাকায় আধুনিক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট গ্লোবাল আইটির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে নগরীর ১৬ নং ওয়ার্ড টিক্কাচর ব্রীজ সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত মানবিকতার (কুমিল্লার) প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডা.তাহসিন বাহার সূচনা।

বীর মুক্তিযোদ্বা ও সমাজ সেবক শাহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল আইটির প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠ পোষক সোহরাব হোসেন খান (বাবর), সমাজ সেবক নির্জন পারভেজ, এডভোকেট মাহবুব হাসান, নোয়াব মিয়া সর্দার, নিজাম উদ্দিন, আবুল বশার নান্নু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনির হোসেন, সাখাà¦