All posts by jitu

২ বছর পর বাড়ির দরজায় কড়া নাড়লেন করোনা ভাইরাসে ‘মৃত’ ব্যক্তি

 

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতাল থেকে এমন ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে ওই ব্যক্তির পরিবার তার অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন করে। কিন্তু দুই বছর পর ওই ব্যক্তি জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরে এসেছেন। এই ঘটনা ভারতের। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে,কমলেশ পতিদার (৩৫) এর পরিবারের সদস্যরা শনিবার আশ্চর্য হয় যখন সে করোদকালা গ্রামে তার মামীর বাড়িতে আসে।

শনিবার তার চাচাতো ভাই মুকেশ পাতিদার বলেন, দ্বিতীয় ধাপে করোনার সময় কমলেশ পতিদার অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। হাসপাতাল তাদের কাছে দেহ হস্তান্তর করার পরে, পরিবারের সদস্যরা তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল।

তিনি আরও বলেন, “এখন তিনি বাড়ি ফিরে এসেছেন, তবে এতোদিন তিনি কোথায় ছিলেন সে সম্পর্কে তিনি কিছুই প্রকাশ করে নি।

কানওয়ান থানার ইনচার্জ রাম সিং রাঠোর জানায়, পরিবারের সদস্যরা বলছে কমলেশ পতিদার ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তাকে ভাদোদরার (গুজরাট) একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি আরও বলেন, চিকিৎসকরা তাকে কোভিড সংক্রমণের কারণে মৃত ঘোষণা করেছিল, যার পরে পরিবারের সদস্যরা ভাদোদরায় হাসপাতালের দেওয়া দেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। তারপরে তাদের গ্রামে ফিরে আসে। শনিবার বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা জানতে পারেন যে তিনি বেঁচে আছেন।

কমলেশ পতিদারের বয়ান রেকর্ড করার পর বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন ওই পুলিশ ইনচার্জ।

কুমিল্লায় এতিম শিশুদের মুখে হাসি ফোটালো পুনাক

কুমিল্লায় সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের মুখে হাসি ফোটালো কুমিল্লা পুলিশ নারী কমিটি (পুনাক)।

রোববার সকালে নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারের ৭২ শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদের পোশাক পেয়ে এসব শিশুর মুখে হাসি ফুটে উঠে। তাদের চোখে মুখে আনন্দের যে বহিঃপ্রকাশ ঘটে তা উপস্থিত অতিথিদের আরও অনুপ্রাণিত করে তুলেছে।

ঈদের উপহার হাতে নিয়ে শিশু পরিবারের সাত বছর বয়সী জান্নাত তার অনুভূতি প্রকাশ করে। সে বলে, ‘সব শিশুই তার বাবা মার সঙ্গে মার্কেটে গিয়ে কেনা কাটা করে। আমাদের সেই সুযোগ নাই। পুলিশ স্যার আমাদেরকে নতুন জামা দিয়েছে। এতে আমরা অনেক অনেক খুশি।’

এই সময় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘এই কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। শিশুদের একটা ইচ্ছা থাকে বাবা মার সঙ্গে মার্কেটে গিয়ে কেনাকাটা করার। যেহেতু তাদের এই সুযোগটা নেয় তাই আমি ভাবলাম তাদের সবার জন্য যদি জামা তৈরি করে একসঙ্গে তাদেরকে এই উপহারটা দেয়া যায় তাহলে এই পর্যায়ের আনন্দটা তারা পাবে। আর আমিও ব্যক্তিগত ভাবে চেয়েছিলাম তাদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করার, ঈদ উপহার দেয়ার মাধ্যমে এই সুযোগটা আমার হয়েছে।’

অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা স্থানীয় সরকারের উপপরিচালক ও পুনাকের সভানেত্রী অপর্ণা বৈদ্য জানান, দএই শিশুদের মাঝে ঈদ উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত। ওরা আমাদেরই সন্তান, আমাদের দেশের সম্পদ। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমরা আগামী বছর চেষ্টা করবো আরও বড় পরিসরে কিছু করার।’

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) রাজন কুমার দাস, কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া,  কুমিল্লা ট্রাফিক ওসি জিয়াউল চৌধুরী টিপু, চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নয়ন মিয়া, কুমিল্লা পুনাক সদস্য লুবনা জামানসহ শিশু পরিবারের শিক্ষক-শিক্ষিকামন্ডলী।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও বিয়ারসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে গাঁজা ও বিয়ারসহ মোঃ টিপু সুলতান (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ বরে সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল রাতে উপজেলার কোটবাড়ী বিশ্বরোড এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও ১০৮ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের মোঃ বলকিছ মিয়ার ছেলে।

রবিবার (১৬ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিয়ারসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কবিতা: হারানো শৈশব

মুনিয়া আফরোজ:

যদি পারতেম সেই ছোট্ট
বেলার দস্যি মেয়ে হতে,
খড়কুটোতে গড়াগড়ি করে,
যেতাম পুকুর ধারে।
হতাম আমি বৈঠা ছাড়া নাও,
হতাম শালিক পাখি,
বিকেল বেলা খেলার সময়
অঞ্জনার ঘুমটি ভেঙে,
আনতাম তারে ডাকি।

ইশ্ যদি হতেম আবার,
হতেম আবার ময়না, শালিক, টিয়ে
হারিয়ে যাওয়া পুতুলটাকে খুঁজে
নিয়ে দিতেম পুতুল বিয়ে!
মা হারা সেই পিচ্চি ছেলে,
নামটা যেন কি?
সেও কি আসতো অতিথি হয়ে?
বলতো হেসে, দিদি রেঁধেছো আজ কি!

হারিয়ে গেল ছোট্ট বেলা,
হারালো অঞ্জনা!
মা হারা পিচ্চি টাও আর দিদি বলে না!
হারিয়ে যাওয়া পুতুলটা আর
খুঁজার সময় নেই,
বড় হাওয়ায় মানুষের আর
শখ থাকে না!

তারা সব যান্ত্রিক আজ,
সময়ের ব্যবধানে!
তাদেরও যে ছিল সুন্দর শৈশব,
আছে কি তাদের মানে?

দারিদ্রতার হার কমাতে চাঁদপুরে প্রভাতের সেলাই মেশিন বিতরণ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
দেশের দারিদ্রতার হার যেন কমে আসে সেই লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে ভিন্ন ভিন্ন উন্নয়নমূলক কাজ করা শুরু করে দিয়েছে। এ সকল বিষয় মাথায় রেখে চাঁদপুরে প্রভাত সমাজকল্যাণ সংস্থা বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রভাত সমাজকল্যাণ সংস্থা ‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ নামে একটি কর্মসূচির উদ্যোগ নিয়েছে গত দুই বছর আগে। এই প্রকল্পের মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আত্মনির্ভর করে গড়ে তোলা হবে।

‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাধ্যমে বাছাই করা দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ এবং আত্মনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটির আওতায় ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা, সেলাই মেশিন, গরু, ছাগল এবং অন্যান্য স্থিতিশীল সম্পদ সরবরাহ করা হয়, যা উপার্জনের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে।

তারই ধারাবাহিকতায় শনিবার (১৫ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারস্থ প্রভাত চাঁদপুর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুইজন অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, একজন অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তির পরিবারের খাবার পানি নিশ্চিতকল্পে গভীর নলকূপ স্থাপন ও অসুস্থ চিকিৎসাধীন ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এদের মধ্যে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের খুকি বেগমকে সেলাই মেশিন, একই এলাকার অস্বচ্ছল প্রতিবন্ধী মিন্টু হাজীকে টিউবওয়েল, মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ ইউনিয়নের কোটরাবন্দ গ্রামের জয়তুন বেগমকে সেলাই মেশিন ও সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল গ্রামের রিনা বেগমকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। সেই সাথে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রীও তুলে দেওয়া হয়েছে।

প্রভাত চাঁদপুর শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স মহামায়া অফিস ইনচার্জ কাউছার হাজী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ জুয়েল হাজী। কার্যকরী সদস্য সাজদিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ মাহমুদপুরের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান, প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এমরান পাটওয়ারী, সদস্য ফারুক পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমান পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার মহসীন আলম ও সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকসহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট কর্মসূচির বাহিরেও শিশুশিক্ষা, মহিলা ক্ষমতায়ন, বিনা মূল্যে রক্তদান, ইকো পরিবেশ, যুব দারিদ্র্য বন্ধ করা, স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সচেতনতা, পুষ্টি, মহিলাদের এবং শিশুদের অধিকার রক্ষা ইত্যাদির জন্য কাজ করে আসছে উক্ত সংগঠনটি।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নেতৃত্বে তুষার ও রিফাত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিন উপজেলার সুয়াগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাচীনতম সংগঠন “বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি”র ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর অধ্যাপক আবু সিনা সৈয়দ তারেক এবং সাবেক সাধারণ সম্পাদক ও রেক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী ইয়াকুব আলী তুষার এবং সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাখাওয়াত হোসাইন রিফাতকে নির্বাচিত করা হয়। এতে সহ-সভাপতি হিসেবে জয় চন্দ্র শীল, আল আমিন এবং আব্দুল্লাহ বিন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন বিল্লাল, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াসিন শাহেদ। এছাড়া ও সমিতির বিভিন্ন পদে সদস্যবৃন্দরার নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর এবং লক্ষীপুর সরকারি কলেজ (সমাজবিজ্ঞান বিভাগের) অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড.আবু সিনা সৈয়দ তারেক, সাবেক সাধারণ সম্পাদক ও রেক্টর এবং ন্যাশনাল ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি ও রেক্টর মামশাদ আলম, সাবেক সভাপতি ও রেক্টর এবং ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইমাম হোসেন মজুমদার, , সাবেক সভাপতি ও রেক্টর, ইউনুস আলী বাকী, সাবেক সভাপতি সাইদুর রহমান খন্দকারসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা সহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে ইয়াকুব আলী তুষার বলেন, “অতীতেও আমি সাধারণ সম্পাদক হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতিতে দায়িত্ব পালন করেছি। যে কাজগুলো অপূর্ণ রয়েছে, তা এবার করার চেষ্টা করবো। সমিতি ভবনের লাইব্রেরীটিকে আরো সুসজ্জিত এবং পাঠক কেন্দ্রিক করে তুলবো। নতুন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কিভাবে সংগঠনমুখী করা যায় তা নিয়ে কাজ করবো। সব সময়ই আমাদের চেষ্টা ছিলো, যাতে করে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশটা তৈরি করে দেওয়া যায়।”

সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন রিফাত বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে যে সংগঠন তার একমাত্র লক্ষ্য শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হয়ে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীরা যেনো দেশ গঠনে আত্মনিয়োগ করতে পারে, সে চেষ্টায়ই করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল, এবং বিদেশে উচ্চ শিক্ষার বিষয়ে গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করছি। প্রাচীন এই সংগঠনটিকে ডিজিটালাইজেশনে রুপান্তর করার চেষ্টা থাকবে এ বছর। বর্তমান কমিটির হাত ধরে শিক্ষার্থীরা অনেক কিছু পাবে বলে আশা করি।”

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর ১৯৮৭ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি। যা কুমিল্লা জেলার অন্যতম প্রাচীনতম সংগঠন। শিক্ষার্থীদের মাদকের মত করাল গ্রাস থেকে মুক্ত করে শিক্ষার দিকে ধাবিত করা, উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করার নিমিত্তে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। ১৯৯০ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর পাশ্ববর্তী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে সংগঠনটি। পাশাপাশি পুরো বছর ব্যাপী শিক্ষার্থীদের মানোন্নয়ন মূলক বিভিন্ন আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি।

ইউনিটি অফ কুমিল্লা গ্রুপের ইফতার মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

ইউনিটি অফ কুমিল্লা ২০০১ বন্ধুদের আয়োজনে কুমিল্লা সদরের কান্দিরপাড় বধূয়া ফুড ভিলেজে শনিবার বিকেলে বন্ধুদের প্রাণবন্ত উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র রমজানে কর্ম ব্যাস্ততার ফাঁকে বন্ধুরা একসাথে ইফতার করার উদ্দেশে কুমিল্লা ও কুমিল্লার আশেপাশে বন্ধুরা স্বতস্ফূর্ত অংশগ্রহণে এক জমকালো মিলনমেলার আকার ধারণ করে।

বিকেল ৫ টায় শুরু হওয়া  ইফতার পার্টিতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন গ্রুপের বন্ধু ডা: ইকবাল আসিফ। এতে বন্ধু ওমর ফারুক,কাজী সাইফুল,মামুন আব্দুল্লাহ, ফরহাদ, উজ্জ্বল, ছোটন ,কাউসার হামিদসহ শহর ও শহরের বাহিরের অনেক বন্ধুরা শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং উপস্থিত সকল বন্ধুদের ধন্যবাদ ধন্যবাদ জানান।

তারপর ইফতারের আগ মুহূর্তে বন্ধু কাউসার হামিদ মোনাজাত পরিচালনা করেন ও গ্রুপের সকল বন্ধু ও বন্ধুদের পরিবারের সবার সুস্থতা কামনা করে মোনাজাত শেষ করেন। তারপর ইফতার ও মাগরিব শেষ করে আবারও একসাথে আড্ডায় শামিল হন। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বন্ধু নাজমুল।

পরিশেষে গ্রুপের সবাই মিলে কেক কেটে একসাথে গ্রুপ ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দেন। ফাতেমা মেহেদী সবাইকে নিজ হাতের তৈরি কেক দিয়ে আপ্যায়ন করেন। উপস্থিত সকল বন্ধুরা অনেক দিন পর একসাথে হতে পেরে খুবই উজ্জীবিত ও আনন্দ উপভোগ করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রোগ্রাম করার কথা ও ইউনিটির এই বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারপর সবাই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বিদায় নেন।

পিটার ডি হাসের সঙ্গে সাথে বিএনপির বৈঠক

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিন সদস্যে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেন। রবিবার পিটার হাসের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। সকাল পৌনে এগারোটার দিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার জানিয়েছেন, তারা সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

চাঁদপুরের বাঘড়া বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের ফরিদগঞ্জের বাঘড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি কাপড়ের দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টায় বাজারের মিজানের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত করে কেউ বলতে পারেনি এদিকে প্রখর রোদ ও তাপে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী অন্যান্য আরও ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ৩ কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

অগ্নিকাণ্ডের পর ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে চাঁদপুর ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কালু পাটোয়ারী, মতিন পাটোয়ারী, সজীবসহ বেশ কয়েকজন জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ মালামাল মজুদ করেন ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে অনেক ব্যবসায়ী ২০, ২৫ থেকে ৩০ লাখ টাকার পর্যন্ত মালামাল ঢাকা থেকে নিয়ে এসেছেন। আগুনে তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় অনেক ব্যবসায়ীকে আহাজারি করতে দেখা গেছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, ফায়ার সার্ভিসের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে এ যাত্রায় রক্ষা পেল, স্থানীয় বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী। চাঁদপুর ও ফায়ার সার্ভ