All posts by jitu

নোয়াখালীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করে সুধারাম থানার পুলিশ।

গ্রেফতার মো.রাসেল (৩৯) জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুল হক ওরফে মিরা ছৈয়ালের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি নোয়াখালীর আলোচিত রুহুল আমিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। আদালত তাকে ৩০২/৩৪ ধারা মতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। সাজা এড়াতে সে দীর্ঘ দিন পলাতক ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভন্ডদের আখড়া: সজীব ওয়াজেদ জয়

 

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ‘ভন্ডদের আখড়া’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। টেনেসিতে দুজন কৃষ্ণাঙ্গ নেতাকে রাজ্যের আইনসভা থেকে বহিষ্কারের ঘটনার একটি রিপোর্ট দেখিয়ে ফেইসবুক পোস্টে এই মন্তব্য করেন জয়।

সজীব ওয়াজেদ বিষয়টি প্রসঙ্গে বিবিসির একটি সংবাদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়ে স্ট্যাটাসে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের আইনসভার সদস্যরা (একই অভিযোগে) ভোট দিয়ে দুই সংখ্যালঘু আইনপ্রণেতাকে বহিষ্কার করেছে আর একজন শ্বেতাঙ্গকে রেখে দিয়েছে। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভণ্ডদের আখড়া ছাড়া আর কিছুই নয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ মানবাধিকার প্রতিবেদনেও বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল।

দুই বছর আগে র‌্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার। র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ডয়চে ভেলের সাম্প্রতিক ভিডিও প্রতিবেদন নিয়েও প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

 

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক্টর চাপায় ২ জনের মৃ’ত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক আল আমিন (১৪) উপজেলার শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে ও যাত্রী আপন চন্দ্র দাস (১৪) ধীতপুর গ্রামের ওমেলেশ চন্দ্র দাসের ছেলে।

জানা গেছে, দুপুরে একটি ইটবোঝাই ট্রাক্টর ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আল আমিন ঘটনাস্থলেই মারা যান। আপন চন্দ্র দাসকে আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ২ জন নিহত হয়েছেন। তবে এখনো মামলা হয়নি।

কুবির রোটারি ক্লাবের কুরআন ও ইফতার সামগ্রী বিতরণ

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোটারেক্ট ক্লাবের উদ্যোগে কুমিল্লা রোটারি ক্লাবের সহযোগিতায় কোটবাড়ি জামিয়া মোহাম্মদিয়া শিশু সনদ কমপ্লেক্সে কুরআন ও ইফতার সামগ্রী বিতরণ করেন
শনিবার (০৮এপ্রিল) জোহরের নামাজের পর এ সামগ্রী বিতরণ করা হয়।

ছাত্র পরামর্শক ড. হাবিবুর রহমান বলেন, রোটারি ক্লাব সবসময় মানবতার কাজে সহযোগিতা করে থাকে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাবও তার ব্যতিক্রম না। পবিত্র মাসে শিশুরা কুরআন পড়ে বিশ্ব মানবতার জন্য দোয়া করবে।

রোটারি ক্লাবের সভাপতি রোটাটিয়ান বিলকিস আরা বেগম বলেন, রোটারি ক্লাবের কাজ হচ্ছে মানবতার কাজে শরিক হওয়া। মানুষের দুঃখ কষ্ট নিজেদের সাথে ভাগ করে নেওয়া। তিনি আরও বলেন এতিম শিশুদের মাঝে কুরআন শরীফ ও দুদিনের ইফতার সামগ্রী দিয়েছি যাতে তারা কুরআন পড়ে বিশ্ববাসীর জন্য দোয়া করে।

রোটারেক্ট ক্লাবের সভাপতি মারুফ হোসেন সরকার বলেন, এইটা আমাদের একটা মান্থলি প্রজেক্ট আমরা প্রতিমাসেই চাই এইরকম একটা প্রজেক্ট করতে আমাদের এই প্রজেক্ট গুলোতে সহোযোগিতা করে আমাদের স্পন্সর ক্লাব রোটারি ক্লাব কুমিল্লা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোটারিয়ান কবির হোসেন ভূঁইয়া,সাধারণ সম্পাদক রোটারিয়ান আহমাদুল্লাহ আসাদি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাবের সাধারণ সম্পাদক রোটারেক্টর মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল সহ আরও অনেক।

৭ মাসেও সংগ্রহ হয়নি ২ লাখ টাকা, অপারেশন না হলে কেটে ফেলতে হবে হাত

 

ডেস্ক রিপোর্টঃ

ক্রমেই দুঃস্বপ্ন ভর করছে পোশাক শ্রমিক নাফিস ইমতিয়াজের (১৮)। সাত মাস ধরে ভাঙা হাত বয়ে বেড়াতে হচ্ছে তাকে। মাত্র দুই লাখ টাকার জন্য আপারেশন করাতে পারছেন না নাফিসের অসহায় পরিবার। দুর্ঘটনার পর থেকে ধারদেনা করে প্রাথমিক চিকিৎসা করালেও অপারেশনের টাকা জোগাড় করা সম্ভব হয়নি।

নাফিসের বাড়ি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। তার বাবা নেজাম উদ্দিন চা দোকানি। নাফিস ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহ গার্মেন্টসে চাকরি করতেন।

নেজাম উদ্দিন জানান, ২০২২ সালে ১৪ সেপ্টেম্বর কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার চিটাগাং রোড়ে দুর্ঘটনায় নাফিসের বাম হাতের কনুই বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে। সেখানে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবদুল গনি মোল্লার তত্ত্বাবধানে চিকিৎসাধীন নাফিস।

তিনি আরও জানান, তার অপারেশন ও যন্ত্রাংশ কিনতে দুই লাখ টাকার মতো খরচ হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপারেশন সম্ভব না হলে তার হাতটি কেটে ফেলতে হবে। আমি গরীব মানুষ। চা বেচে খাবারই জোটে না ছেলের চিকিৎসা করাবো কি দিয়ে? ধারদেনা ও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় গত সাত মাস চিকিৎসা খরচ চালিয়েছি। কিন্তু কিছুতেই অপারেশনের টাকা জোগাড় করতে পারছি না।

এ বিষয়ে নাফিসের মামা মো. ইউনুছ জানান, তার নিয়মিত চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে। অপারেশনটা করাতে পারলে তার হাতটি রক্ষা পাবে। নয়তো সারাজীবনের জন্য অকেজো হয়ে পড়বে নাফিস। তাকে সুস্থ করে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।

মুসলিম সেনাদের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির ইফতার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রেমলিন-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় সংখ্যালঘু মুসলিম তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের নিন্দা জানিয়েছেন।

শুক্রবার রাজধানী কিয়েভে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ইফতারের আয়োজন করেন তিনি। সেখানে তিনি রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া পুনর্দখলের প্রতিশ্রুতি দিয়েছেন।

২০১৪ সালে কৃষ্ণসাগরের ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলাকালে দেশটি গণভোটের আয়োজন করে। ওই গণভোটে রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের চার অঞ্চলের অধিকাংশ বাসিন্দা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেন।

জেলেনস্কি ইউক্রেনের মুসলিম নেতা ও মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের বলেন, ক্রিমিয়া দখলের সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনকে দাস বানানোর প্রচেষ্টা শুরু করেছে। রাশিয়া ক্রিমিয়ার বাসিন্দা, ইউক্রেনীয় ও ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালিয়েছে।

ক্রিমিয়ার ২০ লাখ জনগোষ্ঠীর ১২ থেকে ১৫ শতাংশ তাতার সম্প্রদায়। ২০১৪ সালের ভোট এ জনগোষ্ঠী বয়কট করেছিল।

ক্রিমিয়ার তাতার মুসলিম সংখ্যালঘুদের ঐতিহ্যবাহী সমাবেশ মেজিসকে সেই সময় নিষিদ্ধ করে মস্কো। মেজিসকে চরমপন্থি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। নিরাপত্তার কথা বলে বেশ কয়েক সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়।

ইউক্রেনের বেশ কয়েক মুসলিম সেনাসদস্যকে পুরস্কৃত করার পর জেলেনস্কি বলেন, ‘ক্রিমিয়া দখলমুক্ত করা ছাড়া ইউক্রেন বা বিশ্বের কাছে আর কোনো বিকল্প নেই। আমরা ক্রিমিয়ায় ফিরে যাব।’

ইউক্রেনের রাজধানী কিয়েভে মসজিদের বাইরে জেলেনস্কি বলেন, ইউক্রেন প্রথমবারের মতো ইফতার আয়োজন শুরু করল। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের দেশের মুসলিম ও বিশ্বের মুসলিমদের কাছে কৃতজ্ঞ।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চেয়েছে তুরস্ক, সৌদি আরবসহ বেশ কয়েকটি মুসলিম দেশ। কিয়েভ ও মস্কোর মধ্যে শস্য রপ্তানি ও বন্দী বিনিময় ইস্যুতে চুক্তিতে পৌঁছাতে এ দেশগুলো মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে।

রাশিয়ায় চেচনিয়া ও দাগেস্তানের মতো দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে আসা বড় ধরনের মুসলিম সম্প্রদায় রয়েছে। তাদের অনেকেই ইউক্রেনে মস্কোর হয়ে লড়াই করছেন।

সূত্র: ইউরো নিউজ

কু‌মিল্লার কা‌লির বাজা‌রে তদার‌কি অভিযানে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কু‌মিল্লার সদর উপ‌জেলায় ১৬তম রমজা‌নেও ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যোগে ৫ প্রতিষ্ঠান‌কে ১৩ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ।

শ‌নিবার (৮ এ‌প্রিল) বেলা ১১টা থে‌কে সদর উপ‌জেলার কা‌লির এলাকায় এই তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করা হ‌য়।

এ সময় দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় মেসার্স হক ভ‌্যারাই‌টিজ স্টোর‌কে ৩ হাজার টাকা, একই অ‌ভিযো‌গে মোল্লা স্টোর, ম‌নির ভূইয়া স্টোর ও খা‌দিজা স্টোর‌কে ২ হাজার টাকা ক‌রে জরিমানা করা হয়। উৎপাদিত খাদ‌্যপ‌ণ্যে মেয়াদ না লেখা ও ওজ‌নে কম দেওয়ায় মেসার্স অ‌লিপুর মি‌ষ্টি ভাণ্ডার‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও ব‌ুরিন্দা‌তে রং মিশ্রণ করায় সাইফুল হো‌টে‌লে উৎপা‌দিত আনুমা‌নিক ৫০ কে‌জি ব‌ুরিন্দা জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

কুবিতে হোমনা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হোমনা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) এ কমিটি ঘােষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মনােনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাহফুজুর রহমান আরিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. আল আমীন। এছাড়াও সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাজনীন সুমী, ফয়সাল হাবিব, শাহিন আহমেদ, রিফাত আদনানকে।

যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান আকিব, রাশেদুল ইসলাম, আবু জাফর, তানজিনা আক্তার, রিয়াজুল ইসলাম, জান্নাতুল মনি। সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন, সিয়াম আহমেদ, জুবাইর আহমেদ, সুমাইয়া জান্নাত, মো. শাহরিয়ার। অর্থ সম্পাদক হিসাবে রয়েছেন বাবুল আহমেদ, দপ্তর সম্পাদক তানজিনা সরোয়ার সেতু, প্রচার বিষয়ক সম্পাদক সামিউল আলম, সহ-প্রচার সম্পাদক ইমরান হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক লিজা আক্তার মিতা, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার শাম্মীসহ আরও অনেকে।

উল্লেখ্য, কমিটির নবনির্বাচিত সদস্যরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কুমিল্লায় পৃথক অভিযানে ৬২১ বোতল ফেন্সিডিলসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযানে ৬২১ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল বিকালে কুমিল্লার আমতলী এলাকা থেকে ১৮০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের দেওয়ানহাট গ্রামের আব্দুল মোতালেবের ছেলে লেদু মিয়া (৪৮) এবং একই জেলার মধ্যরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে সাইমুন উদ্দিন মুন্না (২০)।

পৃথক আরেকটি অভিযানে ৭ এপ্রিল রাতে সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে ৪৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

শনিবার (৮ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়াতে বাড়ির পাশের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দেইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিহা আক্তার (৩) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দেইল গ্রামের ইউসুফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চাটির মা প্রবাসে থাকায় সে তাহার নানার বাড়িতে নানুর সাথে থাকত। শুক্রবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে নানার বাড়ির পাশের পুকুরে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ফারিহাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়।