All posts by jitu

কুবিতে বঙ্গডেভ এর ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

চাঁদনী আক্তার,কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির উদ্যোগে ‘হাউ টু বিল্ড ইয়োর ক্যারিয়ার এজ অ্যা ডেভেলপার অ্যান্ড গেট ইন্টো সফটওয়্যার ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রযুক্তির উৎকর্ষতার যুগে নিজেকে একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ডেভেলপার হিসেবে তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার ব্যাপারে বিস্তারিত ধারনা দেয়া হয়।

বুধবার ( ৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সভাপতি যাওয়াদ শাফির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘বঙ্গডেভ’ এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নুরে আলম সিদ্দিক।

সেমিনারে নুরে আলম সিদ্দিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ডেভেলপার হওয়ার বিস্তারিত রোডম্যাপ আলোচনা করেন। এসময় তিনি বলেন, “ইঞ্জিনিয়ার হতে হলে আমাদের নিয়মিত প্রোগ্রামিং কোড লিখতে হবে, এর কোনো বিকল্প নেই।”

এছাড়াও প্রোগ্রামিং নিয়ে তিনি বলেন, “আমাদের প্রথমে যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সিলেক্ট করতে হবে, এরপর প্রত্যেকটা ব্যাসিক আমাকে জানতে হবে, যেমন ভ্যারিয়েবল ডাটা টাইপ, লুপ কি, লজিক্যাল অপারেটর কিভাবে চালাতে হয়। ব্যাসিক শেষ করে আমাদের নিয়মিত কোড করতে হবে। তারপর আমাদের সিম্পল সিম্পল প্রোজেক্ট তৈরি করতে হবে।”

সেমিনারে সংগঠনটির সভাপতি যাওয়াদ শাফি বলেন , “কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আইটি ও ক্যারিয়ার রিলেটেড সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়ে থাকে। আমরা বিভিন্নসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ওরিয়েন্টেড বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকি, আজকের আয়োজনটিও তার একটি ধারাবাহিক ইভেন্ট। আশা করি এই সেমিনার থেকে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিভাবে নিজেদের ক্যারিয়ার গড়া যায় এ নিয়ে বিস্তারিত ধারনা পাবো”

সেমিনারে সংগঠনটির বিভিন্ন স্তরের এক্সেকিউটিভ, মেম্বার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দাউদকান্দিতে এইচএসসির ফলাফলে শীর্ষে বরকোটা স্কুল এন্ড কলেজ।

জাকির হোসেন হাজারী:

এইচএসসির ফলাফলে দাউদকান্দির ৯টি কলেজের মধ্যে পাশের হারে শীর্ষস্থানে রয়েছে বরকোটা স্কুল এন্ড কলেজ। আর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজ। এ কলেজের ৩৮৩ জন পরীক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দাউদকান্দিতে এবারের এইচএসসি পরীক্ষায় ৯ টি কলেজ থেকে ৩টি বিভাগে ২ হাজার ৭৪২ জন অংশ নেয়। তন্মধ্যে পাশ করেছে ২ হাজার ৪৯১ জন। ফেল করেছে ২৫১ জন। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ জন। পাশের হার ৯০ দশমিক ৮৪।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়, জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এবারের এইচএসসির ফলাফলে উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে। ঘোষিত ফলাফলে দেখা যায়, এ কলেজ থেকে ৩টি বিভাগে ৫৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫৬১ জন। ফেল করেছে ৫ জন। জিপিএ-৫ অর্জন করেছে ৩৮৩ জন। পাশের হার ছিলো ৯৯.১২ ভাগ।

বরকোটা কলেজ পাশের শতকরা ৯৯.৮৩ ভাগ নিয়ে উপজেলায় শীর্ষস্থানে রয়েছে। এ কলেজ থেকে ৩টি বিভাগে ৫৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫৯৫ জন। ফেল করেছে ১ জন। জিপিএ-৫ অর্জন করেছে ২২২ জন। তৃতীয় স্থানের রয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ। এ কলেজ থেকে ৩টি বিভাগে ৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪২০ জন। ফেল করেছে ৩ জন। জিপিএ-৫ অর্জন করেছে ১১৪ জন। পাশের হার শতকরা ৯৯.২৯ ভাগ।

ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ কলেজ থেকে ৩টি বিভাগে ৫০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫০২ জন। ফেল করেছে ৭ জন। জিপিএ-৫ অর্জন করেছে ৯১ জন। পাশের হার ছিলো ৯৮.৬২ ভাগ। মোল্লাকান্দি লাল মিয়া কলেজ থেকে ৩টি বিভাগে ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮৮ জন। ফেল করেছে ২ জন। জিপিএ-৫ অর্জন করেছে ২৫ জন। পাশের হার ছিলো ৯৭.৭৮ ভাগ। ভাজরা কলেজ থেকে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬ জন। বেগম রাবেয়া গার্লস কলেজ থেকে ৩টি বিভাগে ৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭১ জন। ফেল করেছে ১ জন। জিপিএ-৫ অর্জন করেছে ৮ জন। পাশের হার শতকরা ৯৮.৬১ ভাগ।

প্রতি বছরের মতো এবার ফলাফলে পিছিয়ে রয়েছে উপজেলার দু’টি সরকারী কলেজ। হাসানপুর সরকারী কলেজ থেকে ৩টি বিভাগে ২৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে মাত্র ১৫৫ জন। ফেল করেছে ১১৪ জন। জিপিএ-৫ অর্জন করেছে ৪ জন। পাশের হার ছিলো ৫৭.৬২ ভাগ। উপজেলায় পাশের হার সবচেয়ে কম গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারী কলেজে। এ কলেজ থেকে ৩টি বিভাগে ২০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে মাত্র ৯৩ জন। ফেল করেছে ১১৬ জন। জিপিএ-৫ অর্জন করেছে ৬ জন। পাশের হার শতকরা ৪৪.৫০ ভাগ।

বরকোটা কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দন জানান, কলেজের সব বিষয়েই আমরা অত্যন্ত যত্নশীল। প্রতিষ্ঠানটিকে সার্বিক মানদন্ডে এগিয়ে রাখার সর্বোচ্চ আন্তরিক কলেজের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামাল উদ্দিন স্যারের প্রচেষ্টাই প্রতিষ্ঠানটিকে উপজেলায় শীর্ষস্থানে পৌছে দিয়েছে।

 

এইচএসসির ফলাফলে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের চমক।

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল।।

সারাদেশের ন্যায় কুমিল্লা বোর্ডে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা হয় আজ। কুমিল্লা বোর্ডে এবছর সর্বোচ্চ পাশসহ জিপিএ-৫ পাওয়ার হারে চমক দেখিয়েছেন কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার ফলাফল পাওয়া শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে মুখরিত হয় কলেজ ক্যাম্পাস।

কলেজ সূত্রে জানা যায়, এ বছর কলেজটির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৪৮২ জন শিক্ষার্থী তাদের মধ্যে কৃতকার্য হয়েছে ৪৪৭ জন যা শতকরা পাশের হারের দিক থেকে ৯২.৭৪% এবং জিপিএ ৫ পেয়েছে – ৩৮ জন শিক্ষার্থী। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২ এবং মানবিক বিভাগ থেকে ২ জন।
আরো জানা যায়, যদিও গত বছরের তুলনায় এ বছর পাশের হার কম। গত বছর অটো পাশ এর মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়েছিল,আসলে অটো পাশের ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই হয় না। কিন্ত এ বছর ছেলেমেয়রো স্ব-শরীরে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তারা সন্তোষজনক ফলাফল লাভ করে।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ এ-৫ পাওয়া একাধিক শিক্ষার্থী জানায়, আজকে আমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল দিয়েছে। আমরা জিপিএ-৫ পেয়েছি। আজকে আমরা অনেক খুশি কারন ২ বছর যে পরিশ্রম করেছি,তার ফল আজকে হাতে পেয়েছি। আমাদের এ জিপিএ -৫ এর পিছনে আমাদের বাবা-মা থেকে শুরু করে কলেজ শিক্ষকের অবদান মুখে বলে শেষ করতে পারবো না। আমরা পড়ালেখার বিষয়ে যখন কোনো সমস্যায় পড়তাম শিক্ষকদের থেকে সহযোগিতা নিয়ে পড়তাম।বিশেষ করে আমাদের গাইড শিক্ষক যারা ছিলেন তার অবদান অনস্বীকার্য। সর্বোপরি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতেছি।

ফলাফলের বিষয়ে কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম জানান, সর্বপ্রথম মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতেছি আমার কলেজ শিক্ষার্থীদের অর্জিত ফলাফল দেখে। ছেলে-মেয়েদের ফলাফল দেখে আমি অত্যন্ত খুশি। এ ফলাফলের পিছনে কলেজ শিক্ষকদের অনস্বীকার্য পরিশ্রম রয়েছে। বিশেষ করে আমাদের কিছু প্রবীণ শিক্ষকদের পরামর্শ নিয়ে আমরা বন্ধের মধ্যেও ছেলে-মেয়দের ইংরেজি, হিসাববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান বিষয়ের অতিরিক্ত পাঠদান এর ব্যবস্থা চালু রেখেছিলাম। আজকের এ ফলাফলে শিক্ষার্থীদের পরবর্তী জীবনে অগ্রসর হওয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশের পিছনে অনেক ভূমিকা রাখবে। যদিও বিগত দিনে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের ফলাফল শুভকর ছিলো না। কিন্তু এ বছর ছেলে-মেয়েরা অনেক সন্তোষজনক ফলাফল করেছে। যারা পাশ করেছে তাদের জন্য অভিনন্দন ও শুভকামনা রইল।

চৌদ্দগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামী মো: হাছান সালামকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া হাছান সালাম  উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামের আব্দুস সালামের ছেলে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ওয়ারেন্ট ও সাজা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশরাফ জুয়েলের নেতৃত্বে এএসআই এমরান ভূঁইয়া ও কনস্টেবল শাহিনসহ সঙ্গীয় ফোর্স আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা র‌্যাব-০৩ এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে হাছান সালামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানাসহ দেশের বিভিন্ন থানা ও আদালতে চেক প্রতারণাসহ কয়েকটি মামলায় সাজা ও ওয়ারেন্ট রয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশরাফ জুয়েল বলেন, ‘মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর তেজগাঁও থেকে যাবজ্জীবন সাজাসহ আরো ৩টি মামলায় ওয়ারেন্টভুক্ত হাছান সালাম নামে এক আসামীকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।’

কুমিল্লায় এইচএসসিতে পাশের হার ও শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে

 

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায়  বিগত বছরগুলোর তুলনায় পাশের হার ও শতভাগ পাস করা  শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়,  এ বছর পাশের হার ৯০.৭২ ভাগ। ২০২১ সালে  পাশের হার ছিল ৯৭.৪৯ ভাগ। ২০২০ সালে শতভাগ পাসের হার।এ বছর শতভাগ পাশ করা  শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭টি, যা ২০২১ সালে ছিল ৯৭টি। এ বছর ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী পাস করতে পারেনি, ২০২১ সালে এ সংখ্যা ছিল শুণ্যের কোঠায়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

এ বছর  পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাশের হার ৯১.৩৯ ভাগ আর ছেলেদের পাশের হার ৮৯.৮৪ ভাগ। সব বিভাগেই পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে ছেলেদের পাশের হার ৯৫.৫৯ ভাগ আর মেয়েদের পাশের হার ৯৫.৯৯ ভাগ। মানবিক বিভাগে ছেলেদের পাশের হার ৮৪.৯৯ ভাগ আর মেয়েদের পাশের হার ৮৯.৩২ ভাগ । বাণিজ্য বিভাগে ছেলেদের পাশের হার ৯০.৩২ ভাগ আর মেয়েদের পাশের হার ৯২.০৯ ভাগ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন। পাশের হারের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তিতেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। এ বছর ৫ হাজার ৬৮৪ জন ছেলে এবং ৯ হাজার ৩০৭ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে।

এইচএসসি পরীক্ষা: কুমিল্লা বোর্ডে জিপিএ ৫ বেশি পেয়েছে মেয়েরা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন। পাশের হারের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তিতেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর  ৫ হাজার ৬৮৪ জন ছেলে এবং ৯ হাজার ৩০৭ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে।

এ বছর পাশের হার ৯০.৭২ ভাগ। পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাশের হার ৯১.৩৯ ভাগ আর ছেলেদের পাশের হার ৮৯.৮৪ ভাগ। সব বিভাগেই পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে ছেলেদের পাশের হার ৯৫.৫৯ ভাগ আর মেয়েদের পাশের হার ৯৫.৯৯ ভাগ। মানবিক বিভাগে ছেলেদের পাশের হার ৮৪.৯৯ ভাগ আর মেয়েদের পাশের হার ৮৯.৩২ ভাগ । বাণিজ্য বিভাগে ছেলেদের পাশের হার ৯০.৩২ ভাগ আর মেয়েদের পাশের হার ৯২.০৯ ভাগ।

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হারে মেয়েরা এগিয়ে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯০.৭২ ভাগ। পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়,  এ বছর মেয়েদের পাশের হার ৯১.৩৯ ভাগ আর ছেলেদের পাশের হার ৮৯.৮৪ ভাগ।

সব বিভাগেই পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে  ছেলেদের পাশের হার  ৯৫.৫৯ ভাগ আর মেয়েদের পাশের হার ৯৫.৯৯ ভাগ। মানবিক বিভাগে ছেলেদের পাশের হার  ৮৪.৯৯ ভাগ আর মেয়েদের পাশের হার ৮৯.৩২ ভাগ । বাণিজ্য  বিভাগে ছেলেদের পাশের হার  ৯০.৩২ ভাগ আর মেয়েদের পাশের হার ৯২.০৯ ভাগ।

মাদক নিয়ে আটক হওয়া জিহাদই এখন ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি!

স্টাফ রিপোর্টার:

মাদকসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে কারাবরণ করা যুবককে সাধারণ সম্পাদক করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিড়পুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণার পরই সমালোচনা শুরু হয়েছে চারদিকে।

চলতি বছরের ৩১ জানুয়ারি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তৌফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক কাউছার হানিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মিয়া মো: জুনায়েদ আহাম্মেদকে সভাপতি ও জিহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে স্থান পাওয়া সাধারণ সম্পাদক মো: জিহাদ হোসেন ২০২১ সালের ২৬ মে চৌদ্দগ্রামের মিয়ারবাজারের হাইওয়ে ইন রেস্টুরেন্টের সামনে থেকে বিপুল পরিমান মাদকসহ র‌্যাব-৭ সদ্স্যদের হাতে গ্রেফতার হন। পরে কারাবরণ করে জেল থেকে বের হন।

জিহাদ হোসেন চৌদ্দগ্রামের কোমারডগা গ্রামের মো: মোস্তফা কামালের ছেলে।

মাদক ব্যবসায়িকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করার পর চারদিকে ক্ষোভ ও সমালোচনার জন্ম হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রনেতা জানান, অযোগ্য, অশিক্ষিত, মাদক ব্যবসায়ির স্থান হতে পারে না ছাত্রলীগে। যারা এমন ছেলেদের ছাত্রলীগে প্রবেশ করাচ্ছে তারা ছাত্রলীগকে ধ্বংস করার পায়তারা করছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তৌফিকুল ইসলাম সবুজ মঙ্গলবার রাতে মুঠোফোনে জানান, এই বিষয়ে সরাসরি দেখা করে কথা বলবো।

বুড়িচংয়ে একদিনে আত্মহত্যা করলেন ৩ জন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম ও ভারেল্লা উত্তর ইউনিয়নের তিন ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে একদিনে কিটনাশক পান ও গলায় ফাঁস দিয়ে তিন জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে । এর মধ্যে এক জন নারী ও দুই জন পুরুষ।

বুড়িচং থানার উপ পরিদর্শক (এস আই) রুহুল আমিন জানান, উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামের মৃত মাজু মিয়ার ছেলে আজিজ মিয়া (৫৬) মঙ্গলবার ভোররাতে কিটনাশক পান করে অসুস্থ হয়ে যায়। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। বাড়ীর লোকজন তাকে হাসপাতাল থেকে বাড়ী নিয়ে আসলে সকালে দেবপুর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এদিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকার নুরু মেম্বারের বাড়ী দেলোয়ার হোসের স্ত্রী মোসাম্মৎ তাসলিমা আক্তার (৩৪) পারিবারিক কলহের জের ধরে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বেলা ১২ টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

এছাড়া গত রবিবার উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের আবু ইউসুফ মিয়ার ছেলে কামরুল হাসান টিপু (৩০) কিটনাশক পান করে অসুস্থ হয়। পরে মঙ্গলবার ভোর ৪ টায় ঢাকা এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় বুড়িচং থানায় পৃথক ৩ টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীতে ১০ মন জাটকা ইলিশ জব্দ

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ মন জাটকা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে জাটকা গুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বায়েজীদ বিন আখন্দ।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রসাশক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, অভিযান চালিয়ে ১০ মন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুটি পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ সরকারি শিশু পরিবার সহ আরো ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে সোনাপুর ফাঁড়ির একদল পুলিশ এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা।