All posts by jitu

মেঘনার মানিকারচর ইউপি চেয়ারম্যান জাকির আটক !

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনকে আটক করে নিয়ে গেছে ঢাকা ডিবি পুলিশের একটি টিম।

কুমিল্লা ডিবি পুলিশের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। তবে কি কারনে কোন মামলায় তাকে নিয়ে গেছে তা জানা যায়নি।

বুধবার (২১ সেপ্টেম্বর) মেঘনা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

চোরাই মোটরসাইকেলসহ আটক ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ ২জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের মূল গেইটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার দৌলতপুর গ্রামের মুসলিম সাহেবের বাড়ির মৃত আবু আরিফের ছেলে মো.আমির ফয়সাল রাব্বি (২৭) ও সাত্রাপাড়া গ্রামের মো.লোকমান হোসেনের ছেলে মো.ইফতেখার নাবিল লিমন (২৪)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চাটখিল থানায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিমসারে র‌্যাবের অভিযান: ফেনসিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ের নিমসার বাজার এলাকা হতে ১৪৮ বোতল ফেন্সিডিলসহ মো: কাওছারুল মোমেন (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মোটরসাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২০ সেপ্টেম্বর দুপুরে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মোঃ কাওছারুল মোমেন নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাড়ী শ্রীরামপুর গ্রামের মৃত হাজী সফিউদ্দিন এর ছেলে ।

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও বেশি মূল্যে পণ্য বিক্রি!

 

স্টাফ রিপোর্টার:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও পঁচা তেঁতুল ব‌্যবহার ক‌রে আচার প্রস্তুত করায় হযরত পাড়া এলাকার মেসার্স ম‌নির ফুড প্রোডাক্টস‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১ মণ পঁচা তেঁতুল জব্দ ক‌রে ধ্বংস করা হয়। এছাড়াও আমদা‌নি কার‌কের স্টিকার বিহীন কস‌মে‌টিকস বি‌ক্রি ও গা‌য়ের মূল‌্য কাটাক‌া‌টি ক‌রে কস‌মে‌টিকস বি‌ক্রি করায় গোয়ালপট্টি এলাকার র‌ু‌মি ক‌্যাপ হাউজ কস‌মে‌টিকস‌কে ৪ হাজার টাকা এবং স্টিকার বিহীন কস‌মে‌টিকস বি‌ক্রি করায় মেসার্স বি‌য়ে প্রসাধনী‌কে ১ হাজার টাকা জ‌রিমানাসহ মোট তিন প্রতিষ্ঠান‌কে ২৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বুধবার ( ২১ সে‌প্টেম্বর) সকাল ১০টা থে‌কে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা মহানগরীর হযরতপাড়া ও গোয়ালপ‌ট্টি এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অভিযান পরিচালিত হয়। এছাড়াও রাজগ‌ঞ্জের নিত‌্যপ‌ণ্যের বাজা‌রেও তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে ব‌্যবসা প‌রিচা‌লনা নি‌র্দেশনা দেওয়া হয়। এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

টাউনহলে ইয়াবা বিক্রি করার সময় ভারতীয় নাগরিকসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর টাউনহলে ইয়াবা বিক্রির সময় ভারতীয় নাগরিকসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪ শত পিস ইয়াবা জব্দ করা হয়। যার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কান্দিরপাড়ের টাউনহলের গেইট থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ভারতীয় নাগরিকের নাম মহিম উদ্দিন(১৯) । সে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজালা জেলার সোনামুড়া উপজেলার কুলুবাড়ি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তার কাছ থেকে ভারতীয় একটি পরিচয় পত্র(আদার কার্ড) জব্দ করা হয়। আটক হওয়া অপর আসামীর নাম মোঃ হাসান ভূঁইয়া(১৯) । সে কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিষ্ণুপুর (ভূঁইয়া বাড়ী) গ্রামের মিছিলের ছেলে।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মহিম উদ্দীনের বাড়ী ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া হলেও সে পাসপোর্ট ব্যতিত অবৈধ উপায়ে নিয়মিতভাবে বাংলাদেশে আসা যাওয়া করে থাকে। আসামী মোঃ হাসান তার ফুফাতো ভাই সম্পর্কের হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে আসামী মহিম তার বাংলাদেশী ফুফাতো ভাই হাসানকে সরবরাহ করে থাকে। আসামী হাসান উক্ত মাদক আরো বেশী দামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য ভারতীয় নাগরিক মহিম অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে কান্দিরপাড়স্থ টাউন হলে আসামী হাসানের সাথে অবস্থানকালে তাদের আটক করে ডিবি পুলিশ।

আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। যার নং-৮০ । কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাঙ্গলকোটে প্রায় ১০ হাজার মানুষের চলাচলের রাস্তার বেহাল দশা

 

মোঃ বশির আহমেদ, কুমিল্লা:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জে ইউনিয়নের অষ্টগ্রাম জাকিরের মোড় থেকে মিয়াজী বাড়ির রাস্তাটির এখন বেহাল দশা। এই রাস্তা দিয়ে অষ্টগ্রাম মিয়াজী বাড়ি ও দরি অষ্টগ্রাম এবং অন্যান্য প্রায় ১০ হাজার লোক যাতায়াত করে। এই রাস্তাটি বক্সগঞ্জে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমানের বাড়ির চলাচলের রাস্তাও বটে।

বর্তমান মেম্বার রাস্তাটি মাটি  দিয়ে সংস্কার করলেও এই রাস্তাটি ইটের সলিন অথবা ঢালাই করা প্রয়োজন বলে মনে করেন এলাকার মানুষ। রাস্তাটিতে সামান্য বৃষ্টি হলেই কাঁদায় ভরে যায়। প্রতিদিন এই রাস্তায় মাদ্রাসা ছাত্রছাত্রী এবং পথচারীরা হোঁচট খেয়ে পড়ে।  বিশেষ করে বাইকারদের দুর্ভোগের কমতি নেই, সেজন্য এলাকার মানুষ চেয়ারম্যান ও যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান এখানে সামান্য বৃষ্টি হলেই কাঁদায় ভরে ওঠে, কাঁদার জন্য রাস্তা দিয়ে চলাফেরা অনেক কষ্টদায়ক হয়ে ওঠে। মিয়াজী বাড়ির বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ এখানে একটি মাদ্রাসা আছে। মাদ্রাসার ছাত্র ছাত্রীদের চলাচলের দূর্ভোগ পোহাতে হয়।

হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ

 

ডেস্ক রিপোর্টঃ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে এসে মারধরের শিকার হন মনিরুল ইসলাম নামের একজন পর্যটক। অজ্ঞাত ৪-৫ জন ব্যক্তি তাকে মারধর করার পরে ফেলে রেখে তার স্ত্রী তাদের সঙ্গে পালিয়ে যান। সাবেক প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী মনির।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরোপয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মনিরকে হেফাজতে নিলেও উদ্ধার করতে পারেনি ওই গৃহবধূকে।

মারধরের শিকার পর্যটক মনিরুল ইসলাম বরগুনা জেলার কেজি স্কুল সংলগ্ন আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।

মনিরুল জানান, গত পাঁচদিন আগে পারিবারিকভাবে বিয়ে করেন। পরে মঙ্গলবার সকালে মনির তার স্ত্রীকে নিয়ে মির্জাগঞ্জ মাজারে ঘুরতে যাওয়ার কথা থাকলেও স্ত্রীর আবদার মেটাতে কুয়াকাটায় নিয়ে আসেন। ওইদিন সন্ধ্যায় কুয়াকাটায় এসে হোটেল তাজে অবস্থান করেন তারা।

মনিরুল জানান, আমরা সৈকতে ঘোরাঘুরির পরে রুমে আসি কিন্তু আমার স্ত্রী আমাকে বারবার অনুরোধ করলে আমরা আবার সৈকতে যাই। সৈকতের জিরোপয়েন্টে দাঁড়িয়ে থাকি কিচ্ছুক্ষণ। পরে সে আমাকে বারবার অনুরোধ করে হাটার জন্য। আমার অনিচ্ছাসত্ত্বেও ফ্রাই মার্কেট পেরিয়ে অন্ধকারে নিয়ে গেলে হঠাৎ আমার ওপরে ৪-৫জন লোক আক্রমণ করে। আমি বাঁচার চেষ্টা করি এবং স্ত্রীকে আঁকড়ে ধরি। সে আমাকে বাঁচানোর চেষ্টা না করে তাদের সঙ্গে পালিয়ে যান।

খায়রুল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তাদের দুজনকে সৈকতে নামতে দেখেছি। কিচ্ছুক্ষণ পরেই দেখি এ লোক রক্তাক্ত। কয়েকজন তাকে পুলিশ বক্সে নিয়ে এসেছেন।

নুরে জান্নাতের বাবা হারুন অর-রশিদ মোবাইল ফোনে জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমার মেয়ে এখন কোথায় আছে সেটি এখনো জানতে পারিনি। পারিবারিকভাবে বিষয়টি আমরা দেখবো।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে মারধরের শিকার পর্যটককে উদ্ধার করি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে আমাদের কয়েকটি টিম আশপাশে খোঁজাখুঁজি করে তার স্ত্রীকে পাইনি। মনিরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালীতে ভিজিএফের দুই ট্রাক চালসহ ৩ জন আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভিজিএফের চাল ভর্তি দুটি ট্রাকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।

আটকরা হলো, উপজেলার চর আমান উল্যাহ এলাকার আবুল খায়েরের ছেলে ট্রাক ড্রইভার মো.শামীম (৩২), চর জুবলি গ্রামের আব্দুস সোবহানের ছেলে জব্দকৃত চালের মালিক দাবিদার মো. মনির (২৮) ও চর মজিদ গ্রামের আব্দুল হালিমের ছেলে ট্রাক ড্রাইভার মো.ওসমান (১৯)।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে দুই ট্রাক চাল আটকের সত্যতা নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস। এর আগে, গতকাল সোমবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের তোতার বাজার ও ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের মঞ্জু চেয়ারম্যান বাজার থেকে ভিজিএফের চাল ভর্তি দুটি ট্রাকসহ তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় , জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে ট্রলারযোগে দেশের অন্যান্য স্থানে কালোবাজারির মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে তোতা বাজার ও মঞ্জু চেয়ারম্যান বাজার ঘাটে ভিজিএফের চাল গুলো আনা হয়। তোতার বাজার (চট্ট মেট্রো-ট-১২-১০২১) ও মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন ঘাটের পাশে খালি জায়গা থেকে পাচার করতে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-২০৮৫) লোড করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে চৌকিদার করিমের মাধ্যমে থানা পুলিশকে খবর দিলে ট্রাক এবং আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসে। মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন ঘাটে পুলিশের অভিযান টের পেয়ে ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

চাল আটকের বিষয়ে জানতে চাইলে ওসি দেব প্রিয় দাস চাল ভর্তি দুটি ট্রাক আটক করার সত্যতা নিশ্চিত করে বলেন, চালের পরিমাণ এখনো হিসাব করা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল গুলো ভিজিএফের চাল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার আলেখারচর থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ যুুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচর থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ রবিউল আওয়াল (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আলেখারচর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর (বাগানবাড়ি) গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটসাইকেলে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতঘড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রামের নালঘর (দক্ষিণ পাড়া) গ্রামের মোঃ কাদের মিয়ার ছেলে মোঃ সাইফুল (২৬) এবং সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ হাবিব (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।