All posts by jitu

কুমিল্লার শিবের বাজার থেকে ১৫ কেজি গাঁজাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার শিবের বাজার থেকে ৭৫ হাজার টাকার মূল্যের গাঁজাসহ মোঃ খলিলুর রহমান ওরফে খলিল (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে বারোটায় বসন্তপুর এলাকার জনৈক শাহজাহানের বাড়ির সামনে ২টি বাজারের ব্যাগ হাতে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এসময় হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি মতিনগর এলাকার মৃত লতিফ মিয়ার ছেলে। সে এলাকার জনৈক শফিকের বাড়ির ভাড়াটিয়া।

জিজ্ঞাসাবাদে সে জানায়, উক্ত গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক লাভে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মোঃ বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে আটককৃতর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

মুরাদনগরে ২৬ হাজার জাল নোটসহ যুবক আটক

 

মুরাদনগর সংবাদদাতাঃ

কুমিল্লার মুরাদনগরে ২৬ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (৩০) নামে এক যুবককে জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দারোরা বাজার থেকে তাকে আটক করে।

আটককৃত মেহেদী হাসান কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দারোরা বাজারে সালাউদ্দিন বেডিং নামে বিকাশ দোকানে কিছু টাকা বিকাশ করতে আসে মেহেদী হাসান। দোকানদারকে মেহেদীর টাকা জাল নোট সন্দেহ হলে স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে আটক করে এবং তার কাছ থেকে এক হাজার টাকার নোটের ২৬ হাজার টাকা উদ্ধার করে। পরে মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেহেদীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ হাসপাতাল সিলগালা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দিতে ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী- বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে শ্রীরায়েরচর বাজারের ইউনিক হাসপাতালকে এক লাখ টাকা, ফ্যামিলি-২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, গোয়ালমারি বাজারের বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও নৈয়াইর বাজারের নোহা ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ পরিদর্শক

 

ডেস্ক রিপোর্টঃ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কাওসার হামিদ নামে এক পুলিশ পরিদর্শক। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাজগড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ পরিদর্শক কাওসার হামিদ কুমিল্লা কোতোয়ালি থানার চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিসেবে কর্মরত রয়েছেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, রাত ১১টার দিকে বাজগড্ডা বাজার সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কায়সার হামিদ। একপর্যায়ে তার ওপর হামলা করা হয়। এতে তিনি মাথায় গুরুতর জখম পেয়েছেন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে অপরাধীদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপি নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে: কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষ-মারামারিতে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলছে- কুমিল্লায় ও ঢাকায় হামলা হয়েছে…কিন্তু গতকাল বরিশালে আর চট্টগ্রামে মারামারি করেছে কারা? বরিশালে তারা নিজেরা নিজেদের ওপর হামলা করেছে, চট্টগ্রামেও চেয়ার ছোড়াছুড়ি করেছে। এটা মাত্র একটা কাগজে দেখেছি। তাদের নেগেটিভ নিউজও ছাপে না অনেকে। বলতে চায় না। কেন, জানি না। বিবেকের কাছে প্রশ্ন রাখছি আমরা।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আওয়ামী লীগের এক যৌথসভার আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নেত্রীর নির্দেশনার বাইরে কেউ যদি এসব হামলা জড়িয়ে পড়েন, আমরা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেব। আমরা কাউকে ছাড় দেবো না। এখানে কেন্দ্রের কোনো নির্দেশ নেই।

তিনি বলেন, বিচ্ছিন্নভাবে এখানে-ওখানে দু’একটা ঘটনা ঘটিয়ে আজকে সরকারের দুর্নাম, আওয়ামী লীগের দুর্নাম। এগুলো যারা করবে সহ্য করা হবে না। আর এইটার সুযোগ নিয়ে তারা আমাদের অপবাদ দেবে। সকাইলে ঘুম থেকে উঠে চলে যায় বিভিন্ন দূতাবাসে। গিয়ে নালিশ। বিএনপির আরেক নাম বাংলাদেশ নালিশ পার্টি। দেশের মানুষের কাছে যতটা না করে, তার চেয়ে বেশি বিদেশিদের কাছে।

এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লার চান্দিনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় শক্তি রাণী দাস (২০) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন দাসপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত শক্তি রাণী দাস পৌরসভার ৫নং ওয়ার্ড চান্দিনা উপজেলা দাসপাড়া এলাকার প্রাণতোষ দাসের মেয়ে। দুই বোনের মধ্যে শক্তি রাণী বড়। সে চান্দিনা মহিলা কলেজের বিবিএস ১ম বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পিতা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে ব্যবসা করেন। ছোট বোনকে সাথে নিয়ে মা আলো রাণী দাস পৌরসভা ভবনে নতুন ভোটারের ছবি তুলতে গেলে খালি ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহ’ত্যা করে শক্তি রাণী। খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন যাবৎ ওই কলেজ ছাত্রী মানসিক সমস্যায় ভূগছেন বলে জানান স্থানীয়রা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম’রদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃ’ত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সেনবাগে ১০ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের খাদ্য বন্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাউল কার্ডধারীদের মধ্যে বিতরণ না করে আত্বসাতের অভিযোগে ডিলার কুতুবউদ্দিনের বিরুদ্ধে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন। ৫৩/২০২২ নং স্বরকে এক পত্রে ব্যবস্থা গ্রহনের ওই লিখিত অভিযোগটি দেওয়া হয়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টুনীর আওয়তায় এলাকার অসহায় ও নিরিহ লোকজনের জন্য ১০ টাকা মূল্যের ৩০ কেজি করে চাউল বিতরণ করার জন্য কুতুবউদ্দিনকে খাদ্য বন্ধব ডিলার হিসাবে নিয়োগ প্রধান করে। কিন্তু ডিলার কুতুবউদ্দিন ১০জন কার্ড ধারীর নাম অন্তর্ভুক্ত করে ওই কার্ডগুলো নিজের নিকট রক্ষিত রেখে দেয়। কিন্তু কার্ডধারীরা বিষয়টি অবহিত ছিলোনা। ডিলার ওই কার্ডের চাউল উত্তোলন করে আত্মসাত করে অন্যত্র বিক্রি করে দেয়। সম্প্রতি কার্ডগুলো অনলাইন কার্ডক্রম শুরু হলে ডিলার কুতুবউদ্দিন নিজে কার্ডগুলো অনলাইন করাতে গেলে বিষয়টি ধরা পড়ে। এরপর চেয়ারম্যান ওই ১০জন কার্ডধারীকে তার কার্যালয়ে ডেকে আনলে তারা তাদের নামে ১০টার মূল্যের চাউলের জন্য কার্ড ইস্যু হয়েছে বলে কিছুই জানেননা বলে অভিযোগ করেন। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন অসহায় ও দুস্থদের চাউল আত্বসাতের প্রতিকার চেয়ে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য মহাপরিচালক খাদ্য অধিদপ্তর ঢাকা, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নিকট লিখিত অভিযোগে দায়ের করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার কুতুবউদ্দিন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তিনি নিয়মতান্ত্রিক ভাবে রেজিস্ট্রার খাতায় স্বাক্ষর নিয়ে কার্ড ধারীদের নিকট চাউল বিতরণ করেছেন। তবে,তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ভোটের সময় তিনি চেয়ারম্যানের পক্ষে ভোট না করায় তিনি প্রতিশোধ পরায়ন হয়ে মিথ্যা অভিযোগ দায়ের করে তাকে হয়রানির চেষ্ঠা করছেন।

এ বিষয়ে অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন বলেন, খাদ্য বন্ধব কর্মসূচির ডিলার কুতুবউদ্দিন ২০২০ সাল থেকে ৩০জন কার্ডধারীকে চাউল না দিয়ে ওই কার্ডের চাউল নিজে উত্তোলন করে আত্মসাতেন পর বিক্রি করে দিয়েছেন। এরমধ্যে ১০জনের তথ্য উদঘাটন করা হয়েছে অচিরেই বাকী ২০ জনের ব্যাপারে অভিযোগ দেওয়া হবে। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও মন্তব্য করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহারের বলেন, রোববার দুপুরে তিনি চাল আত্মসাতের বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনায় ৫ বছরের শিশুকে ধর্ষণ, ১৩ বছরের কিশোর গ্রেফতার

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল হাসান (১৩) নামে কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আহত ওই শিশুর পিতা বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপর দুপুর ৩টায় চান্দিনা উপজেলার মাইজখার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জাহিদুল হাসান মাইজখার উত্তরপাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে। পেশায় মারুতি গাড়ির হেলপার।

আহত শিশু (৫) বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ইউনিটে ভর্তি রয়েছে।

আহত শিশুর পিতা আলী আশরাফ জানান, আমার শিশু মেয়েটি গত সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাড়েরা বাজার সংলগ্ন একটি বাড়িতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় ওই বখাটে ছেলেটি আমার মেয়েকে বাড়েরা যুগোপযুগী কিন্ডার গার্টেনের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে এসে কান্নাকাটি করার পর আমরা তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। পরবর্তীতে বাজারের পাশে থাকা সিসি টিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়ে সোমবার থানায় অভিযোগ করি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে ওই ছেলেকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে। মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

সাইপ্রাসের তালিকাভুক্ত আসামী ও ইউরোপে মানব পাচার চক্রের মূল হোতা সোহেল কুমিল্লা র‍্যাবের হাতে আটক

ইসতিয়াক আহমেদঃ

ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস ইউরোপসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অপরাধে মানব পাচার চক্রের মূল হোতা সাইপ্রাসের তালিকাভুক্ত অপরাধী সোহেল মজুমদার প্রকাশে হাবিবুর রহমান প্রকাশ্যে আদনান সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

সোমবার দুপুরে কুমিল্লা র‍্যাব-১১ সিপিসি ২ এর কার্যালয়ে উপ-পরিচালক মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের জানান, গত ১০ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ থানার মোহাম্মদ মিলন মিয়া নামে এক ব্যাক্তি কুমিল্লা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন যে, তার ছোটভাই সাইফুলকে বিদেশে নেওয়ার জন্য বিভিন্ন ধাপে ১৫ লাখ টাকা নেয় একটি চক্র।

গত ১ জানুয়ারি সাইপ্রাস নেওয়ার কথা বলে চক্রটি দুবাই নিয়ে যায়। দুবাই নিয়ে ছয় মাস আটকে রেখে আরো চার লক্ষ টাকা দাবি করে। উপায়ন্ত না দেখে ভুক্তভোগী পরিবার র‍্যাবের কাছে অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে মানব পাচার চক্রের মূল হোতা সোহেল মজুমদার সহ তিন পাচারকারীকে গ্রেফতার করে র‍্যাব-১১।

র‍্যাব আরো জানান, আটককৃত আসামি মানব পাচার চক্রের মূলহোতা সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সোহেল সাইপ্রাস নেয়ার কথা বলে সাইপ্রাসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভূয়া সার্টিফিকেট, নথিপত্র তৈরি করে ভুক্তভোগীদের প্রথমে দুবাই নিয়ে যায়, পরে ১/২মাস পর তাদেরকে সাইপ্রাস নিয়ে হতো। এমনভাবে বাংলাদেশ থেকে প্রায় ২৫-৩০ জনকে সাইপ্রাস নিয়ে গেছে যার বিনিময়ে সবার কাছ থেকে গড়ে ৭/৮ লাখ টাকা করে নিয়েছে প্রতারক সোহেল। পরে মানসম্মত কাজ না পেয়ে ভুক্তভোগীরা সোহেলের সাথে যোগাযোগের চেষ্টা করলে, সোহেল তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

তাছাড়াও জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, প্রতারক সোহেল সাইপ্রাস থেকে কয়েকজন প্রবাসীকে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণ করে বেশ পরিচিত লাভ করে। যার সুবাধে ভুক্তভোগী সাইপ্রাস প্রবাসী ইব্রাহিম আরো ৪০-৫০ জন সাইপ্রাস প্রবাসীকে ইউরোপের বিভিন্ন দেশে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে প্রেরণ করতে জনপ্রতি ৭ লাখ করে প্রতারক সোহেলকে প্রদান করে। সোহেল সমস্ত টাকার প্রায় অর্ধেক টাকা অনলাইন জুয়া খেলা হেরে যাওয়ায় জানুয়ারি মাসে সাইপ্রাস থেকে বাংলাদেশে ফেরত আসে এবং ভুক্তভোগীদের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়।

উল্লেখ্য যে, ২০১৯ সালে সাইপ্রাস সরকার প্রতারক সোহেলকে তালিকাভুক্ত অপরাধী হিসেবে চিহ্নিত করে ভুয়া নথিপত্র, প্রতারণা ও মানি লন্ডারিং আইনে ৮ টি অভিযোগ ইস্যু করে।

আটককৃতদের বিরুদ্ধে এছাড়াও অন্তত ১০ টি অভিযোগ রয়েছে। আটকদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।