Tag Archives: চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার আসেন ইচ্ছেমত

কুমিল্লার চান্দিনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় শক্তি রাণী দাস (২০) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন দাসপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত শক্তি রাণী দাস পৌরসভার ৫নং ওয়ার্ড চান্দিনা উপজেলা দাসপাড়া এলাকার প্রাণতোষ দাসের মেয়ে। দুই বোনের মধ্যে শক্তি রাণী বড়। সে চান্দিনা মহিলা কলেজের বিবিএস ১ম বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পিতা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে ব্যবসা করেন। ছোট বোনকে সাথে নিয়ে মা আলো রাণী দাস পৌরসভা ভবনে নতুন ভোটারের ছবি তুলতে গেলে খালি ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহ’ত্যা করে শক্তি রাণী। খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন যাবৎ ওই কলেজ ছাত্রী মানসিক সমস্যায় ভূগছেন বলে জানান স্থানীয়রা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম’রদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃ’ত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

কুমিল্লার চান্দিনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী নানার বিরুদ্ধে

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো নানার বিরুদ্ধে। রোববার দুপুর ২টায় উপজেলার মাইজখার ইউনিয়নের ছনবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। জন্মগতভাবে কানে কম শুনতে পাওয়া ওই শিশুটি নানা-নানির সঙ্গে থাকে। একই বাড়ির চাচাতো নানা সুতা ব্যবসায়ী নজির মিয়া (৫৫) গরু ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন শিশুটির বাবা।

তিনি অভিযোগ করে বলেন, আমার বাড়ি পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলায়। আমার এক ছেলে দুই মেয়ের মধ্যে এই মেয়েটি দ্বিতীয়। ছোটবেলা থেকেই নানার বাড়ি ছনবাড়িয়া থাকে। রোববার দুপুরে তার চাচাতো নানা নজির আমার মেয়েকে গরু ঘরে নিয়ে ধর্ষণ করে।

এদিকে আমার শাশুড়ি আমার মেয়েকে বিভিন্ন স্থানে খুজতে থাকে। পরে ওই গরু ঘরের সামনে গেলে হঠাৎ ওই গরু ঘর থেকে আমার মেয়েকে ধাক্কা দিয়ে বের করে পালিয়ে যায় নজির। পরে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, প্রাথমিকভাবে ওই শিশুর মধ্যে কিছুটা চিহ্ন পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত নজির মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করলে আমার অফিসার তথ্য সংগ্রহ করে নিয়ে আসেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত ২, আহত ৪

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম বাগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত চালক আবুল মতিন (৬০) ও হেলপার মো. রাফি (২২)। আবদুল মতিন নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালেহ আহাম্মদ বলেন, মহাসড়কের চান্দিনার পশ্চিম বাগুর এলাকায় দাউদকান্দি থেকে ছেড়ে আশা সিডিএম পরিবহনের একটি বাস (বরিশাল-ব-১১-০০২৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার মারা যান। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ যাত্রী। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জনকে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র-জা:নি

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার আসেন ইচ্ছেমত, বেশিরভাগ পরীক্ষা হয় বাহিরের প্যাথলজিতে

 

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার চান্দিনার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে। সময়মত চেম্বারে আসেন না তারা। এতে রোগীরা সময়মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। সকাল সাড়ে ৮টা থেকে ডাক্তারদের চেম্বারে থাকার নিয়ম থাকলেও সরকারি ওই নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের মনমত সময়ে হাসপাতালে আসেন তারা।

এদিকে হাসপাতাল ঘিরে গড়ে উঠা প্যাথলজির কর্মী ও দালালদের দৌরাত্ম্যে সঠিক সেবা বঞ্চিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ রোগীরা। হাসপাতালের অভ্যন্তরে প্যাথলজিতে স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা থাকলেও কমিশনের লোভে বেশিরভাগ ডাক্তারই রোগীদেরকে বাহিরের প্যাথলজিতে পরীক্ষার করার পরামর্শ দেন বলেও অভিযোগ উঠে।

রোগীদের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ৫০ শয্যা বিশিষ্ট চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে পর্যবেক্ষণে দেখা যায়, সকাল ১০টা পর্যন্ত মেডিকেল অফিসার ডা. আমেনা বেগম, সহকারী সার্জন ডা. মো. আরিফুর রহমান, মেডিকেল অফিসার ডা. নাজমা আক্তার রবি’র চেম্বার তালাবদ্ধ ছিল। স্যাকমো ডা. মো. আবু কাউছারও সকাল ১০টার পরে কর্মস্থলে আসেন। চেম্বারের সামনে ডাক্তার না পেয়ে খালি টিকিট নিয়ে রোগীদের ভিড় করতে দেখা গেছে।

 

ভোক্তভোগী উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের ওসমান গণি জানান, ‘আমার স্ত্রী অসুস্থ। সকাল ৯টায় টিকিট কেটেছি। প্রায় সোয়া এক ঘন্টা অপেক্ষা করে ডা. নাজমা আক্তার রবি’কে দেখাতে পেরেছি। হাসপাতালে ডাক্তাররা সময় মতো আসে না।’

পৌরসভার বেলাশ্বর গ্রামের রহিমা আক্তার জানান, ‘আমার মা, ভাই ও আমি নিজেও অসুস্থ। সকাল থেকে অপেক্ষা করে ১০টার পর ডাক্তার দেখাতে পেরেছি।’
এব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো মো. আবু কাউছার বলেন- ‘আমি সকাল ৮টায়ই হাসপাতালে গিয়েছি। আমাদের তিন সিফটে ডিউটি করতে হয়। ইমারজেন্সিতে দেরি করার সুযোগ নেই।’

এ ব্যাপারে মেডিকেল অফিসার ডা. আমেনা বেগম সময়মত না আসার বিষয়টি স্বীকার করে বলেন- ‘আজকে রাস্তায় একটু দেরি হয়ে গেছে। আর আউটডোর মূলত সকাল সাড়ে ৯টা-১০টা থেকেই চালু হয়। আমরা প্রতিদিন অনেক রোগী দেখি।
ডাক্তার কম থাকায় রোগীদের চাপ বেশি থাকে। এমনও দিন যায় ৮০-৯০ জন রোগী দেখতে হয়। আল্লাহর রহমতে কোন সমস্যা হয় না।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক জানান, ‘আসলে সকালে এসে আমাদের কিছু কাজ থাকে। রাউন্ডে গিয়ে রোগী দেখতে হয়, ছুটি দিতে হয়। হাজিরার কিছু কাজ থাকে। বায়োমেট্রিক হাজিরার কারণে ফাঁকি দেওয়া সুযোগ নেই। কোন ডাক্তার লেইট করলে মেশিনই বলে দিবে।