All posts by jitu

বেগমগঞ্জে ১৪৪ ধারা জারি

 

নোয়াখালী প্রতিনিধিঃ

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আগামীকাল বুধবার ভোর সকাল ৬টা থেকে রাত ৮ পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার।

মঙ্গলবার বিকেল ৪টা ১৫মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

তিনি জানান, আগামীকাল বুধবার বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে বিকেল ৩টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। একই স্থানে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরাও তাদের সমাবেশ ঘোষণা করেছেন। একই স্থানে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিএনপি সমাবেশ ঘোষণা করায় বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় সরকারি সম্পদের রক্ষা, জালমালে নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি আইনের প্রদত্ত ক্ষমতা বলে বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায়” ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৪৪ ধারা বলবৎ থাকাকালীন স্টেডিয়াম এলাকাসহ চৌমুহনী পৌরসভার কোন স্থানে কোন পক্ষ সভা, সমাবেশ, মিছিল বা জমায়েত অথবা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কিছু কেউ করতে পারবেনা।

 

লাকসামে বৈধ কাগজপত্র না থাকায় ৭টি হাসপাতাল বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামে বৈধ কাগজপত্র না থাকায় ১ টি ফার্মেসীসহ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭টি হাসপাতাল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ আগস্ট) অভিযান পরিচালনা করা হয়।

জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন।

সহকারী পরিচালক লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নির্মল পাল,অধ্যক্ষ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, মহানগর পূজা উদযাপন পরিষদ সম্পাদক অচিন্ত্য দাস টিটু, যুগ্ম সম্পাদক সন্জয় রায়, প্রদীপ সাহাসহ আরও অনেকে।

তেরিপট্টিতে সম্পদের জন্য বৃদ্ধ দিনমজুর মা-বাবাকে হুমকি !

 

স্টাফ রিপোর্টার:

সম্পত্তি দখল করতে না পেরে বৃদ্ধ পিতা-মাতাকে প্রভাবশালি মহল দিয়ে হুমকি ও মানসিক নির্যাতন করছেন বড় ছেলে । এমন ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর চকবাজার তেরিপট্টি এলাকায়।

মতি লাল সরকার (৬৬) ও তার স্ত্রী সুরচী বালা সরকার দীর্ঘ ২৫ বছর ধরে তেরিপট্টি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। মতি লাল সরকার দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে এই এলাকায় আছেন। তার দুই ছেলে সজল সরকার (৩৬) ও সঞ্জয় সরকার (৩২)।

দিনমজুর মতি লাল সরকার জানান, আমি অনেক কষ্ট করে সজলকে পড়ালেখা করাই। সে এসএসসি পাশ করার পর ছাতিপট্টি এলাকায় সজল ও ছোট ছেলে সঞ্জয় সরকারকে স্বর্ণ পাকা করার দোকান নিয়ে দেই। পরে এ দোকানের আয় দিয়ে আরো একটি একটি দোকান কিনে দুই ভাই। নতুন দোকানে সঞ্জয় সরকারকে দায়িত্ব দেই। দুই ভাই দুই দোকানে বসে। এরই মাঝে চকবাজার এলাকায় একটি মুদি দোকান কিনি সজলের নামে। পরে বারাপাড়া এলাকায় একটি ফ্লাট কিনি। ৪ বছর পূর্বে সজলকে বিয়ে করাই। বিয়ের পর সে পরিবর্তন হতে শুরু করে। এক পর্যায়ে সে চকবাজারের দোকান ও ফ্লাট তার নামে দেয়ার জন্য আমাদের চাপ দিতে থাকে। চলতি বছর সামাজিকভাবে একটি সালিশ বসে। সেখানে উপস্থিত ছিলেন জুয়েলারি সমিতির নেতা মনা মিয়া, ব্যবসায়ি তমাল কৃষ্ণ সাহা, আমজাদ হোসেন সাধন, আনিছুর রহমান, শাহাদাত ও দীপু সাহাসহ আরো অনেকে। সালিশে ফ্লাটটি, স্বর্ণ পাকা দোকান (একটি), চাকবাজারের মুদি দোকান সজলের নামে দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া প্রতি মাসে আমাদের দুইজনকে ৪ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেয় সজল। কিন্তু সালিশের পরে সজল তার কথা রাখে নি। সে বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। আমাদের ছোট ছেলেকেও হুমকি দিচ্ছে। গালমন্দ করছে। সে সমাজের বিচার মানে নি। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

চকবাজার তেরিপট্টি এলাকার ব্যবসায়ি আমজাদ হোসেন সাধন, আনিছুর রহমান, শাহাদাত জানান, বিচারে আমরাও ছিলাম। সজল সালিশের কথা মেনে নিলেও তা পরে পালন করেনি। মতি লাল বহু কষ্ট করে সম্পদ গড়েছে। অথচ ছেলেটা তার প্রতি অবিচার করছে।

এ বিষয়ে সজল সরকার জানান,আমি কোন লোক দিয়ে আমার বাপ-মা কে হুমকি দেইনি। প্রথম তিন মাস টাকা দিছি। পরের মাস থেকে তারা আর টাকা নেয়নি।

কুমিল্লায় হোটেল ব্যবসায়ীকে মারধর, অর্থ লুট

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লায় এক হোটেল ব্যবসায়ীকে মারধর করে জোরপূর্বক ১ লক্ষ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ( ৩০ আগষ্ট) ভুক্তভোগী আলাউদ্দিন (২৭)নিজে শামীমা নামক এক মহিলার বিরুদ্ধে এ অভিযোগ করেন। তার (আলাউদ্দিন) বাড়ি জেলার সদর দক্ষিণ উপজেলার বারাপাড়া ইউনিয়নে। তিনি নগরীর দক্ষিণ চর্থা এলাকায় হোটেল ব্যবসা করেন।

অভিযুক্ত ওই মহিলা নাম শামীমা আক্তার। তিনি চানপুর মাহাজান বাড়িতে থাকেন। তিনি প্রবাসী মোস্তফা মিয়ার স্ত্রী। তার বড় ছেলে রবিন (২২)।

এ বিষয়ে তিনি ( আলাউদ্দিন) জানান, ১ বছর আগে আমার সাথে ইমুতে পরিচয় হয় শামীমা নামক এক মহিলার। পরিচয়ের পর থেকে বিভিন্ন সময়ে মোবাইলে আমাকে বিরক্ত করতো। কথা বলার এক পর্যায়ে ওই মহিলা (শামীমা) আমার কাছে বিভিন্ন সমস্যার কথা বলে টাকা নিয়েছে। প্রায় সময়ে আমার দোকানে আসতো। মহিলার সাথে কথা বলার ঘটনা আমার স্ত্রী( শিউলী) জানতে পারে। জানার পর আমি মহিলার সাথে দুরত্ব সৃষ্টি করতে থাকি। তারপর থেকে ওই মহিলা আমাকে মোবাইলে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল। আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া কথা বলতো।

গত ২৮ শে আগষ্ট নগরীর ৬ নং ওয়ার্ডে আমাকে একা পেয়ে ওই মহিলা ও তার ছেলে মাদকব্যবসায়ী রবিন(২২) সহ ১৫-২০ জন ছেলে আমার উপর অতর্কিত হামলা করে আমার সাথে থাকা ৯০ হাজার টাকা এবং আমার ব্যাংকের ডেভিড কার্ড নিয়ে যায়।

টাকা নেওয়ার বিষয় আমি আমার চাচা সোহাগকে অবহিত করি। তিনি ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর নাদিয়া নাছরিনকে জানায়। উনি দু’পক্ষের সাথে কথা বলে সমাধান করতে সালিশের আয়োজন করলে ওই মহিলার ছেলে রবিন বিচার মানবে না বলে তার মাকে নিয়ে চলে যায়। গতকাল তারা আবার আমাকে আটকে রেখে আমার স্ত্রীকে ডেকে এনে ৬০ হাজার টাকা নিয়ে যায়। এসব বিষয় আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করলে আমাকে হুমকি দেয় তার ছেলে রবিন এবং আজকে আবার আমার উপর অর্তকিতভাবে হামলা করে। হামলার পর আমাকে আমার চাচা, আমার স্ত্রী, কয়েকজন প্রতিবেশি মিলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আমি বর্তমানে মেডিকেলে ভর্তি আছি। আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আমার উপর যেকোনো সময় আবার হামলা হতে পারে। আমি এটার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে আমরা রবিনকে আটক করি। দু’পক্ষের সাথে বসে সমঝোতা করার আশ্বাস পেয়ে ওসি স্যারের নির্দেশে রবিনকে ছেড়ে দেওয়া হয়।

আলেখারচর বিশ্বরোডে গাড়ি চাঁপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায়  অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক পল্লীবিদ্যুৎ কর্মী আসাদ নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৭ টার দিকে এ দুঘর্টনা ঘটে।

আহতের পরিচয় পাওয়া যায়নি।

 

কুমিল্লায় ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড টিকা ক্যাম্পেইনের প্রচার কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডের ৫ থেকে ১১ বছরের শিশু শিক্ষার্থী, ভাসমান পথশিশু সহ সকল শিশুকে বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা প্রদান ক্যাম্পেইনের প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ২৫ আগষ্ট থেকে টিকাদান শুরু হলেও আরো ব্যাপকভাবে প্রচার-প্রসার সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর প্রয়াসে জেলা তথ্য অফিস প্রচার কার্যক্রমের উদ্বোধনী ও আলোচনা সভার আয়োজন করেন।

ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র মো: হাবীবুর আল আমিন সাদি।  সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব ড. সফিকুল ইসলাম।

জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মান্নান, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, মেডিকেল অফিসার চন্দনা রানী দেবনাথ, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, হাজী গোলাম সারোয়ার শিপন, কাজী গোলাম কিবরিয়া, আবদুস সাত্তার, নাসির উদ্দিন, নূর জাহান আলম পুতুল প্রমুখ। পরবর্তীতে রঙিন বেলুন উড়িয়ে প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সকল কাউন্সিররবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা সিনিয়র তথ্য অফিসার ও বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী সিদ্ধান্তে বাংলাদেশ সফলতার সাথে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। শিশুদের কোভিড-১৯ টিকার আওতায় আনা সত্যিই একটি মহৎ ও সঠিক সিদ্ধান্ত। এই টিকা বিশেষভাবে শিশুদের জন্য তৈরি ও নিরাপদ। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সফল করার জন্য জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সচেতনতা ও প্রচারণা বাড়াতে এগিয়ে আসার আহবান জানানো হয়। যাতে করে শিশুরা নির্ভয়ে টিকা গ্রহণ করেন। কুমিল্লায় কেন্দ্র ভিত্তিক টিকাদান কার্যক্রম চলছে। ইতিমধ্যে শিশুরা উৎসব মূখর পরিবেশে টিকা গ্রহণ করছেন।

নির্ধারিত স্কুল কেন্দ্রের পাশাপাশি অন্যান্য যেসকল কিন্ডারগার্টেন, মাদ্রাসা রয়েছে এবং এখনো টিকার আওতায় আসেনি সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও সমন্বয় করার জন্য বিশেষ উদ্যোগের পাশাপাশি আরো কেন্দ্র বাড়ানোর কথা বলেন প্রধান নির্বাহী ও প্যানেল মেয়র। ভাসমান ও পথশিশুদেরও এ টিকার আওতায় আনা হবে। যাদের জন্মনিবন্ধন আছে তাদের রেজিস্ট্রেশন করতে হবে। যাদের নেই তারাও টিকা নিতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরো উৎসাহ ও সচেতনতা বাড়াতে কুমিল্লা নগরীর ২৭ টি ওয়ার্ডে মাইকিং ও পথ সভার মাধ্যমে প্রচার কার্যক্রম চালাবে জেলা তথ্য অফিস। নগরীর মসজিদ গুলোতে আগামি শুক্রবার ইমামগণ যাতে মুসল্লীদের টিকাদান বিষয়টি জানান দেন সে বিষয়ে উদ্যোগ নিবে ইসলামিক ফাউন্ডেশন।

তিতাসে বিএনপির আন্দোলন রুখে দিল যুবলীগ নেতা সারওয়ার হোসেন বাবু

স্টাফ রিপোর্টার:

বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলন রুখে দিয়েছে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু ও তাঁর নেতাকর্মীরা।

মঙ্গলবার  সকালে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশে বিএনপির আন্দোলন বন্ধ করে দিয়ে মিছিল করে সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে নেতাকর্মীরা।

এই সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী মুজিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক নাসির হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক সোহেল সিকদার ও আলম হোসেন, কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও তিতাস সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহবায়ক মোঃ মোকবুল মাহমুদ প্রধান ও নাজমুল হাসান কিরন, কুমিল্লা উঃ জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, মহিউদ্দিন আহমেদ ও মোঃ হাবিবুর রহমান হাবিব, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভিটিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল পারভেজ, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও সাধারন সম্পাদক খাইরুল খন্দকার রুবেলসহ হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা।

“বেঁচে থাকার জন্য প্রয়োজন মানসিক সুস্থতা”

ফাহিমা আক্তার:

স্বাস্থ্য এক অমূল্য সম্পদ। বলা হয়ে থাকে যে ‘ স্বাস্থ্যই সকল সুখের মূল’। বেঁচে থাকার জন্য সুস্থতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানুষের মধ্যে সাধারণত দুই ধরণের অসুস্থতা লক্ষ্য করা যায়-শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা। আমরা সাধারণত শারীরিক সুস্থতাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও যে জরুরী সেটা কি আমরা আদৌ ভেবে দেখেছি?

অনেকেই আছেন মানসিক অসুস্থতাকে অবহেলা করে থাকেন। অনেকে আবার এমনও বলে থাকেন, ” মানসিক অসুস্থতা বলতে কিছু নেই, এটা হলো মনের শয়তানি। ” দুঃচিন্তা, হতাশা, ব্যর্থতা থেকে মানসিক অসুস্থতার সুত্রপাত ঘটলেও তা ধীরে -ধীরে মারাত্মক আকার ধারণ করে। একমাত্র ভুক্তভোগীই উপলব্ধি করতে পারেন এর যন্ত্রণা কতটা তীব্র, কতটা ভয়ানক এবং কতটা কষ্টদায়ক। এর ফলে ব্যক্তি হয়ে যায় নিজেই নিজের শত্রু। তখন হয়ত ভুক্তভোগীর কাছে বেঁচে থাকাটা অর্থহীন মনে হয়। কেউ আবার পরিবারের সমর্থন পায় না বলে চিকিৎসকের শরণাপন্ন হতে পারে না।কেউ কেউ আবার মানসিক অসুস্থতার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো ঘৃণিত পথ বেছে নেয়।

ব্যক্তির মন ভালো না থাকলে কোনো কিছুতেই প্রকৃত সুখ – শান্তিও পাওয়া যায় না। বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন কারণে মানসিক অসুস্থতায় ভোগেন। অনেক ছাত্র -ছাত্রীও এই যন্ত্রণার শিকার। তাই বাবা -মায়েদের কর্তব্য হলো: আপনার সন্তানের দিকে বিশেষ খেয়াল রাখুন, তাদের উপর কোনো কিছু চাপিয়ে দিবেন না, তারা যদি কোনো কারণে মানসিক অসুস্থতায় ভোগে, তাদের প্রয়োজনীয় পরামর্শ দিন, প্রয়োজন হলে চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করুন কারণ বেঁচে থাকার জন্য মানসিক সুস্থতা অতীব প্রয়োজন।

– ফাহিমা আক্তার
বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

জিলা স্কুল রোড থেকে ১০ কেজি গাঁজাসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের জিলা স্কুল রোড এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ৩০ আগস্ট রাতে কান্দিরপাড় জিলা স্কুল রোড এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা সদরের দমতখলা (দিঘীর পাড়) গ্রামের মৃত রেনু মিয়া’র ছেলে মোঃ মোস্তফা (২৭), একই গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ মোসলেম মিয়া (৪০) এবং কুমিল্লার মুরাদনগর থানার চাঁনপুর (বৌ বাজার) গ্রামের মৃত ওরন মিয়ার ছেলে জামাল মিয়া (৫৫)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।