All posts by jitu

কুসিক নির্বাচন থেকে সরে দাড়ালেন ইমরান খান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে সমর্থন দিয়ে  নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা চেম্বারস অব কর্মাসের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। পরে তিনি জেলা রির্টানিং কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

সংবাদ সম্মেলনে মাসুদ পারভেজ খান ইমরান  জানান, আমি দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলাম। কিন্তু যে কোন কারণেই হোক আমি মনোনয়ন পাই নি। রিফাত সাহেব দলীয় মনোনয়ন পাওয়ার পর আমাদের একবারও ডাকে নি। কুমিল্লাবাসি সিটিতে বিকল্প ক্লিন ইমেজের লোক দেখতে চান। জনগণ ও আমাদের নেতাকর্মীর চাপে পড়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করি। পরবর্তীতে আওয়ামীলীগের কেন্দ্রীয় হাইকমান্ড আমাকে ও আমার বোনকে ঢাকায় ডেকে নেয়। আমাদের সাথে তাদের অনেক কথাবার্তা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার একমাত্র অভিভাবক শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নৌকার প্রার্থীর প্রতি সমর্থন করে নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিলাম।

এ সময় ইমরান খান ও তাঁর নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

 

নৌকার প্রার্থীর পরিচালনায় ৪১ সদস্যের কমিটি , নেই অন্য গ্রুপের নেতাকর্মীরা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে জায়গা হয়নি আ’লীগের অপর গ্রুপের ( আফজল খানের মেয়ে এমপি সীমা-ইমরান গ্রুপ, তানিম, মিঠু গ্রুপের )নেতাকর্মীদের।

এতে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে কুমিল্লা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায় এ তথ্য জানান।

তিনি জানান, নির্বাচন পরিচালনা কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- ডা. বাকী আনিছ, আবদুল আলীম কাঞ্চন, আবিদুর রহমান জাহাঙ্গীর ও আতিকুল্লাহ খোকন।

এমপি বাহার সমর্থিত গ্রুপের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের তো নেতাকর্মীর অভাব নাই। অন্য মনোনয়ন প্রত্যাশি যারা ছিল তারা ইচ্ছে করলে নৌকার পক্ষে কাজ করতে পারে।

কুমিল্লা সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ ২৭ মে। এর পর থেকে শুরু হবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

এবার ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

আর্জেন্টাইন তরুণ আলভারেজের ডাবল হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক:

সপ্তাহ খানেক পরেই ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন জুলিয়ান আলভারেজ। এর আগে বুধবার রাতে রিভারপ্লেটের হয়ে কোপা লিবার্তাদোরেস দে আমেরিকার ম্যাচে মাঠে নামেন তিনি। আর নেমেই ইতিহাস। দলের বিশাল জয়ে একাই করলেন ছয়টি গোল।

ল্যাতিন আমেরিকার কন্টিনেন্টাল ক্লাব প্রতিযোগিতায় এফ গ্রুপের ম্যাচে পেরুর ক্লাব আলিয়াঞ্জা লিমার বিপক্ষে এ ইতিহাস গড়েন আলভারেজ। ৮-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুই অর্ধে তিনটি করে গোল করেন ২২ বছর বয়সী এ তরুণ। তবে এমন কীর্তিতে দ্বিতীয় তিনি। এর আগে ১৯৮৫ সালে এ প্রতিযোগিতায় বলিভিয়ার ব্লুমিং ক্লাবের হয়ে এক ম্যাচে ছয়টি গোল করেছিলেন জুয়ান কার্লোস সানচেজ।

রিভারপ্লেটের হয়ে প্রথম এ কীর্তি গড়ে দারুণ উচ্ছ্বসিত এ তরুণ, ‘আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। পুরো দলই। গ্রুপ পর্ব শেষ করার আগে আমাদের এমনটা জয় প্রয়োজন ছিল। আমি খুবই খুশি। এটা খুব গুরুত্বপূর্ণ জয়। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করেছি। এখানে অনেক দারুণ সময় কাটল।’

গত জানুয়ারির ট্রান্সফারে আলভারেজকে ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নেয় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে বর্তমানে আর্জেন্টিনার ক্লাবটিতে খেলছেন ধারে। নতুন মৌসুমকে সামনে রেখে আগামী মৌসুমেই সিটির ক্যাম্পে যোগ দেওয়ার কথা।

এদিকে আগামী মৌসুমেও ধারে আলভারেজকে বার্সেলোনা সহ অনেক ক্লাবেই পাঠানোর গুঞ্জন ছিল ফুটবল মহলে। তবে গত বুধবার এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ম্যানসিটির চিফ এক্সিকিউটিভ ফেরান সোরিয়ানো, ‘জুলিয়ান আলভারেজকে ধারে নেওয়ার জন্য আমাদের অনেক প্রস্তাবই এসেছে। তবে সে কোথাও যাচ্ছে না।’

ইতিহাসের অনন্য উচ্চতায় মরিনহো

স্পোর্টস ডেস্ক:
স্পেশাল ওয়ান নামটা নিজেই নিজেকে দিয়েছিলেন। কদিন আগে আবার নিজেই বললেন, তিনি আর স্পেশাল ওয়ান নন। কিন্তু মাঠে দেখা গেল তার উল্টো। রোমাকে প্রথমবারের মতো পাইয়ে দিলেন ইউরোপীয় ট্রফির স্বাদ। জিতালেন কনফারেন্স লিগের ট্রফি। তাতে নিজেই উঠে গেলেন ইতিহাসের অনন্য উচ্চতায়। ইউরোপের তিন ধরণের ট্রফির স্বাদ পেলেন এ পর্তুগিজ।

বুধবার রাতে এয়ার আলবেনিয়া স্টেডিয়ামে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে ডাচ ক্লাব ফেইনুর্দকে ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে এএস রোমা। ৩২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিওলো। ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম তো বটেই ১৪ বছর পর কোনো শিরোপার মুখ দেখল দলটি। সবশেষ ২০০৭-৮ মৌসুমে কোপা ইতালিয়া জিতেছিল তারা।

ইউরোপে এটা পঞ্চম শিরোপা মরিনহোর। ৩৮ বছর পর রোমাকে ফের কোনো ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে তুলে জেতালেন শিরোপাও। এর আগে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জিতেছেন তিনি। পোর্তো ও ইন্টার মিলানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন লিগ। আর ইউরোপা লিগ জিতেছেন পোর্তো ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

রোমাকে নিজেদের সর্বোচ্চ স্বাদ পাইয়ে দেওয়ার পর আলোচনা এবার নতুন কোন চ্যালেঞ্জ নিবেন মরিনহো। অনেকেই তার ভবিষ্যৎ ভিন্ন ক্লাবে দেখছেন। তবে সব গুঞ্জন উড়িয়ে তিনি বলেছেন, ‘শতভাগ রোমানিস্তা।’ অর্থাৎ এ ক্লাবেই থাকছেন তিনি।

নিজের ভবিষ্যৎ স্পষ্ট করে বলেন, ‘আমরা আজ ইতিহাস গড়েছি, এই মুহূর্তে আমার মাথায় অনেক কিছু আছে। আমি যে সমস্ত ক্লাবের সঙ্গে কাজ করেছি তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু আজ আমি ১০০ শতাংশ রোমানিস্তা, কারণ এই ভক্তরা অবিশ্বাস্য। কিছু প্রস্তাব এলেও আমি এএস রোমাতেই থাকব সন্দেহ নেই। আমি এখানে থাকতে চাই।’

অনলাইনে আভাস দিয়ে স্কুলে হামলা করেন রামোস

 

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণে উভালডে এলাকায় রব এলিমেন্টারি স্কুলে হামলার কয়েক মিনিট আগে রামোস অনলাইনে এ সম্পর্কে জানান দেন।

গতকাল বুধবার গভর্নর গ্রেগ অ্যাবটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, অনলাইন বার্তায় রামোস বলেন যে তিনি একটি প্রাথমিক স্কুলে হামলা চালাতে যাচ্ছেন।

তার হামলার ভয়াবহতা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। গত মঙ্গলবার রাইফেল দিয়ে গুলি করে ১৯ শিশু শিক্ষার্থী ও ২ শিক্ষককে হত্যা করেন ১৮ বছর বয়সী সালভাদর রামোস।

গতকাল সংবাদ সম্মেলনে রিপাবলিকান দলের গভর্নর অ্যাবট জানান, রামোস মঙ্গলবারে এক অনলাইন বার্তায় জানান তিনি তার নানিকে গুলি করতে যাচ্ছেন।

পরে আরও এক বার্তায় তিনি নানিকে গুলি করার বিষয়টি নিশ্চিত করেন।

রামোস তার নানিকে গুলি করে বাসা থেকে বের হয়ে যান। নানি আহত হলেও পুলিশকে ফোন করে রামোস সম্পর্কে সতর্ক করেন।

 

চট্টগ্রামে ডাকাত নাম দিয়ে ৩ র‌্যাব সদস্যকে মারধর

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের মিরসরাইয়ে সাদা পোশাকে অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের ডাকাত নাম দিয়ে পিটুনি দিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় মারাত্মক আহত তিন র‌্যাব সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বুধবার (২৫ মে) সন্ধ্যায় মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে এই ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্যরা হলেন- কাউসার (২৯), মোখলেস উদ্দিন (৩৩) ও পারভেজ (২৮)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, প্রাইভেট কার করে আসা র‌্যাব সদস্যরা একটা মাইক্রোবাসকে থাকা কয়েকজনকে ধাওয়া দেয়। এসময় তারা কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। সেসময় মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা কৌশলে সটকে পড়ে প্রাইভেট কারে ডাকাত আছে বলে স্থানীয়দের জানায়। স্থানীয়রা তখন উত্তেজিত হয়ে র‌্যাব সদস্যদের কিছু বলার সুযোগ না দিয়েই পেটাতে থাকে। এতে র‌্যাবের তিন সদস্য আহত হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে।

এই বিষয়ে র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘আমাদের একটি টিম মিরসরাইয়ে অভিযানে গিয়েছিল। অভিযানের শুরুতেই কিছু দুষ্কৃতকারী উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি করে হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে আমাদের আরও টিম ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নির্বাচন ঘোষণার জন্য সরকারকে ৬ দিন সময় দিলেন ইমরান

 

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানে নির্বাচন ঘোষণার জন্য সরকারকে ৬ দিন সময় দিলেন পিটিআই প্রধান ইমরান খান। বৃহস্পতিবার সকালে ইসলামাবাদের নবম এভিনিউতে আন্দোলনকারীদের সামনে এই ঘোষণা দেন তিনি। ইমরান বলেন, সরকারকে পার্লামেন্ট ভেঙ্গে দিতে হবে এবং নির্বাচনের ঘোষণা দিতে হবে। নইলে তিনি সকল পাকিস্তানিকে নিয়ে আবারও রাজধানীতে আসবেন। এ খবর দিয়েছে ডন।

ইমরান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না সরকার পার্লামেন্ট বাতিল করে নির্বাচন ঘোষণা না করে আমি এখানেই বসে থাকবো। গত ২৪ ঘন্টায় আমি দেখেছি, এই সরকার পুরো জাতিকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, পাকিস্তান সরকার দেশের মানুষ এবং পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তাই তিনি যদি ইসলামাবাদে তার সমর্থকদের নিয়ে অবস্থান করেন তাহলে সরকার খুশি হবে। কারণ এতে পুলিশ, সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে সংঘাত বাড়বে। এরপরই তিনি সরকারকে ৬ দিন সময় দেন।

আজাদি মার্চ থামাতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করেন তিনি। ভাষণে বারবার পাকিস্তানের সরকারকে ‘আমদানি করা সরকার’ বলে আখ্যায়িত করেন। ইমরান বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের ব্যাপক দায়িত্ব ছিল। বিশ্বের কোন গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেয়া হয় না? কোথায় এভাবে টিয়ার গ্যাস, পুলিশ অভিযান এবং গ্রেপ্তারের মুখোমুখি হতে হয়?

ইমরান দাবি করেন, আজাদি মার্চ শুরুর পর অন্তত ৫ পিটিআই কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন টিয়ার গ্যাস থেকে বাঁচতে আটোক ব্রিজ থেকে লাফিয়ে পড়ে মারা যান। আরেকজনকে রাভি নদীতে ঠেলে ফেলা হয়। এছাড়া করাচিতে আরও তিন জনকে ‘হত্যা’ করা হয়েছে। আজাদি মার্চের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদে পৌঁছাতে তার ৩০ ঘণ্টা সময় লেগেছে। আমাদের এই আজাদি মার্চে ব্যাঘাত ঘটাতে সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ বিক্ষোভে তারা টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। আমাদের বাড়ি-ঘরে অভিযান চালিয়ে তছনছ করেছে। তবে তারা যা-ই করুক, আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি।

ইমরান খান সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আমরা কি এমন অপরাধ করেছিলাম? আমরা পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারক এবং আইনজীবী সম্প্রদায়ের কাছে ন্যায় বিচার চাই। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সবার আছে। আমাদের সাথে সরকার যে আচরণ করছে, তাদেরকে সেই অধিকার কেউ দেয়নি। গত ২৪ ঘণ্টায় যা হয়েছে, এখন তিনি ও পুরো জাতি বিচার বিভাগের দিকে তাকিয়ে আছে। সমাবেশে যোগ দেয়া নারী আন্দোলনকারীদের প্রশংসা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। ‘সত্যিকারের স্বাধীনতা’র জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছে তা তুলে ধরেন তিনি। এছাড়া নিজ দলের কর্মীদের দেশ প্রেমের কথাও বলেন ইমরান।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিআরটিসি বাস কাউন্টারকে জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চাঁদপুর টু ঢাকা রুটে চলাচলকারী হাজীগঞ্জ বিআরটিসি বাস কর্তৃপক্ষকে জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি মাসের গত ৪ তারিখে চাঁদপুরের হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে টিকেট কেটে যাত্রা করেন এক যাত্রী। টিকেটের মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০০ টাকা। এসময় বাস কাউন্টারে দায়িত্বরত কর্তৃপক্ষের সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কথা কাটাকাটি হয়।

পরবর্তীতে গত ৯ মে যাত্রী হাবিবা আক্তার বাদী হয়ে হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন তার কাছ থেকে নির্ধারিত ৩০০ টাকার ভাড়া ৫০০ টাকা আদায় করা হয়েছে।

উক্ত অভিযোগের ভিত্তিতে বুধবার (২৫ মে) হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টার কর্তৃপক্ষকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এবং জরিমানার ২৫ শতাংশ ২ হাজার টাকা অভিযোগকারীকে তাৎক্ষণিক প্রদান করা হয়েছে।

চৌদ্দগ্রামে বিএনপি’র কার্যালয়ে ছাত্রলীগের হামলা ও ভাংচুর

 

স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপি’র কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগের মিছিলের শুরুতে ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচী চলাকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।

দলীয় কার্যালয়ে হামলার কিছুক্ষনের মধ্যেই গ্রুপিং ভুলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। এসময় চৌদ্দগ্রাম বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা এবং সংসদ সদস্য মুজিবুল হকের কার্যালয়ের সামনে আ’লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। পাল্টাপাল্টি মিছিলের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে চৌদ্দগ্রাম থানা পুলিশ বাজারে অবস্থান নিয়েছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা।

 

জয়বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা বিএনপি’র কার্যালয়ে হামলা করেছে বলে অভিযোগ করে উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদা বলেন, ছাত্রলীগের মিছিল থেকে একটি গ্রুপ তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করে অফিসের চেয়ার, টেবিল, আলমিরা, টেলিভিশন, অন্যান্য আসবাবপত্র, জিয়া পরিবারের ছবি ভাংচুর করে।

তবে বিষয়টি অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক কায়সার হানিফ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নৈরাজ্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক জুয়েল কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি করে বক্তব্যের প্রতিবাদে উপজেলা ছাত্রলী ছাত্রলীগ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল আয়োজন করে এবং শান্তিপূর্ণভাবে শেষ করে চৌদ্দগ্রাম বাজার ত্যাগ করে। দিনের আলোতে হামলা এবং ভাংচুর করা হয়েছে এমন প্রশ্নে তারা জানান, চৌদ্দগ্রাম বিএনপি নিজেরাই বিভিন্ন গ্রুপিংয়ে জড়িত। হয়তো অপর গ্রুপটি হামলা চালিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম ছুট্টু জানান, ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে তাৎ’ক্ষনিক বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজারে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। আগামীতে ছাত্রলীগের যে কোন নৈরাজ্যের জবাব দিতে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

দেবিদ্বারের কুরছাপ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন: অনিয়ম ও সহিংসতার আশংকা !

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারের কুরছাপ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেনকে বিদ্যালয়ে আসতে দিচ্ছে না প্রভাবশালী মহল। ফলে প্রধান শিক্ষক ঘরে বসেই স্কুল পরিচালনা করছে। এমনকি ম্যানেজিং কমিটির নির্বাচনেও নানা অনিয়মের পরিকল্পনা করছে কুচক্রীমহল। ফরম কিনতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে কুরছাপ গ্রামের বাসিন্দাদের। নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যাতে না আসে সেজন্য ভয়-ভীতি দেখানো হচ্ছে ।ফলে ২৭ মে নির্বাচনের দিন বড় ধরণের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হতে পারে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়।

স্থানীয় সূত্র জানায়, কুরছাপ গ্রামের এনামুল হক এনাম. ডা. আব্দুর রশিদ, তৌফিকুল ইসলাম, রেজাউল করিম, গোলাম রাব্বি, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ (প্রার্থী), মোখলেছুর রহমান (প্রার্থী), ছফিউল্লাহ (প্রার্থী) এবং মো. মমিন (প্রার্থী) স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের পূর্বে থেকে প্রভাব বিস্তার শুরু করেছে।

এ বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সমাধানের লক্ষ্যে লিখিত অভিযোগ করেছেন কুরছাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন।

লিখিত অভিযোগে কুরছাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল হোসেন জানান, আমি বিগত ২০১৫ সালের ১৩ আগষ্ট থেকে এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং ২০২০ সালের ২২ সেপ্টেম্বর থেকে প্রধান শিক্ষক পদে যোগদান করে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে এলাকার কিছু কুচক্রি লোক ষড়যন্ত্র শুরু করে।তাদের হুমকির কারণে আমি বিদ্যালয়ে যেতে পারছিনা যা বিদ্যালয়ের অফিসিয়িাল কার্যক্রমে বাধাগ্রস্থ হচ্ছে। তারপরও সভাপতির অনুমতিক্রমে আমি নিরাপদ স্থান থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২২ সম্পন্ন করার জন্য চলতি বছরের ২৬ এপ্রিল প্রিজাইডিং অফিসার তফসিল ঘোষণা করেন। ২৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।গত ৯ মে থেকে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হয়।কিন্তু বিতরণ ও গ্রহনের সময় আমি বিদ্যালয়ে যেতে না পারার কারণে ফরম বিতরণ ও গ্রহণে কুরছাপ গ্রামের ৫ জন প্রভাবশালি ব্যক্তি ছাড়া অন্য লোকেরা কুরছাপ গ্রাম থেকে ফরম কিনতে পারেনি। ফলে অন্য গ্রামে গিয়ে ফরম কিনতে ও জমা দিতে গিয়ে তারা বাধার মুখে পড়েছে ।পরে ফোনের মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে আমি কুমিল্লা থেকে তাদের ফরম গ্রহণ করি। গত ১২ মে মনোনয়ন বাছাইয়ের দিন থেকে ওই প্রভাবশালী প্যানেলের লোকজন আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচি সম্পন্ন ভাষা ব্যবহার করে যাচ্ছে যা বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ কà