All posts by jitu

কুমিল্লার রাজমঙ্গলপুর এলাকা থেকে বিভিন্ন মাদকসহ ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের রাজমঙ্গলপুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশী মদ এবং ৩ ক্যান বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৫ রাতে রাজমঙ্গলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের রাজমঙ্গলপুর গ্রামের মোঃ কালো মিয়ার ছেলে মোঃ আবুল হাশেম(৪০)।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর সিনিয়র সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধি:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB ) এর ২০২২ এর ঈদ পূর্ণমিলনী কুমিল্লার লালমাই ল্যাকলেন্ডে ৫ই মে বৃহস্পতিবার বেলা ১১ থেকে বিকাল ৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার বিশেষ প্রতিনিধি সালাউদ্দিন সোহেল, কুয়েত প্রবাসী মোহাম্মদ এয়াসিন, বন্ধু সমবায় সমিতির সভাপতি ও সহকারী লাইনস ম্যানেজার রয়েল কোচ বাস সার্ভিস এর সাইফুল ইসলাম শরীফ, SBDFB  এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী, পরিচালক সদস্য হাবিবুর রহমান, রাকিবুল হাসান,রাকিব হোসেন সাজ্জাদ, শাহরিয়ার, হাসান রেজা, সানজেনা শিরিন,ফাতেমা শিমু, কার্যকরী সদস্য মোহাম্মদ ইসরাফিল,নিরব নয়ন,পারভেজ,  মোজাম্মেল হোসেন রিমন,আব্দুল কাইয়ুম,সদস্য সবুজ,রিদয়,নুর উদ্দিন, রাজন সহ আরো অনেকে।

উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে শুরুতে ফুল দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে SBDFB  এর উপদেষ্টা সালাউদ্দিন সোহেল ও অন্যরা সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন পরামর্শ ও দিক নিদর্শনা প্রদান করেন।

 মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এসএসসি ২০১৮ ব্যাচের পুর্ণমিলনী অনুষ্ঠিত

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এসএসসি ২০১৮ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

ঈদের তৃতীয় দিন বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রাঙ্গণে এ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়। সকালে ২০১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে প্রিয় বিদ্যাপীঠ মাছিমপুর আর আর ইনস্টিটিউশন। এ উৎসবে শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।

এছাড়াও প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি ও সেলফির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই জায়গায় মিলিত হন।

উক্ত পুর্ণমিলনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধাণ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হন অত্র বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য গাজী শাহজালাল। এসময় আরো উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আলী, সিনিয়র সহকারী শিক্ষিকা সালমা আক্তার, সাহিনা আক্তার ও পরিতোষ সিকদারসহ বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ।

প্রথম পুর্ণমিলনীতে কেক কেটে জাঁকজমকপূর্ণ উদযাপন করেন শিক্ষার্থীরা।

২০১৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন শ্যামল বলেন, পুর্ণমিলনীর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব টিকে থাকবে বলে আমি আশা করি। ইনশাআল্লাহ এই আয়োজন প্রতিবছর করা হবে।

কুমিল্লায় ঈদের জামাতে মোস্তাকের উপর হামলাকারীর গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

 

শাহ ইমরান:

ঈদের জামাতে গুলিবিদ্ধ মোস্তাক আহম্মেদ ও তাঁর পরিবারেরর সদস্যদের উপর হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হামলাকারী ও মদদদাতাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

৫ মে ( বৃহস্পতিবার) বিকালে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের গোলাবাড়ী এলাকায় এ মানবন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আহত মোঃ মোস্তাক আহম্মেদ ভূইয়ার মা আম্বিয়া খাতুন, চাচাতো ভাই সাইফুল ইসলাম, মিজানুর রহমান, ডাক্তার সাইদুর রহমান, ইকবাল হোসেন মাষ্টার, আবুল হোসেন, কাউছার হোসেন বাপনসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে শত শত মানুষের সামনে ঈদের নামাজে গুলি করে মোস্তাককে আহত করা হয়েছে। তাঁর অবস্থা এখনও আশংকাজনক। আমরা অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবী জানাচ্ছি।

গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, গত কিছু দিন আগে রুবেল পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা স্বত্বেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। এর আগেও সে প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।

মামলার বাদী ইকরাম কবির ভূইয়া বলেন, আসামীদের বিরুদ্ধে একাধিক মামলার পরও তা গ্রেপ্তার হচ্ছেনা। আমরা আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাই।

কুমিল্লা সড়কে খোলা ট্রাক পিকআপে অসুস্থ বিনোদন;

মাহফুজ বাবু ;
ঈদ উদযাপন করতে এক শ্রেণির শিশু কিশোর এমনকি তরুণ ও যুবকরাও খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে ঝূকিপূর্ণ ভাবে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে সড়ক মহাসড়কে ।

মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতরের দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত অসংখ্য ট্রাক আর পিকআপ ভ্যানে লাউড স্পিকার বাজিয়ে গাদাগাদি দাঁড়িয়ে শিশু কিশোরদের ঘুরে বেড়াতে দেখা গেছে। উচ্চস্বরে গান-বাজনা বাজানোর তালে উদ্দাম নৃত্য, লাফঝাঁপ আর চিৎকার-চেঁচামেচি চলতে থাকে চলন্ত এসব গাড়ি থেকে। কিশোর ও সদ্য কৈশোর পেরোনো এ তরুণদের এমন ঈদ বিনোদনকে ‘অসুস্থ বিনোদন’ বলে উল্লেখ করছে সচেতন মহল।

ঈদ বিনোদনের নামে চলন্ত খোলা ট্রাক এবং পিকআপ ভ্যানে নাচানাচির ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা- মহাসড়কে চলাচলকারী পরিবহন চালক পথচারীরা এমনটাই জানান। তারা দ্রুত এভাবে ঘুরে বেড়ানো বন্ধের দাবি জানান। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ঈদের দিনেই সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দশের অধিক। এখনই সচেতন না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা কখনোই সম্ভব নয়।

খোঁজ নিয়ে দেখা যায় শহর থেকে গ্রামে প্রায় সব এলাকায় গত কয়েক বছর ধরেই ঈদের দিন থেকে শুরু করে ৩/৪ দিন পর্যন্ত বিভিন্ন সড়কে ট্রাক, পিকআপ ভ্যানে করে এক শ্রেণির শিশু, কিশোর, তরুণেরা উল্লাস করে বেড়ায়। ট্রাকে জেনারেটর নিয়ে সাউন্ডবক্স বাজিয়ে নাচানাচি করে। চলন্ত গাড়িতে যেভাবে লাফালাফি করে তারা, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব গাড়ি থেকে নানা ভাবে মেয়েদের ইভটিজিংয়ের অভিযোগও রয়েছে বিস্তর।
উচ্চস্বরে গান-বাজনা বাজিয়ে ট্রাক নিয়ে সড়কে দাপিয়ে বেড়ায় কিশোররা। রাস্তাঘাটে মেয়েদের দেখলে বাজে মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করে। অসভ্যতা যেন দিন দিন বেড়েই যাচ্ছে।

মাইক্রোবাস চালক মো. আবু রায়হান বলেন, কিশোরদের ঈদ বিনোদনের নামে এভাবে ট্রাক নিয়ে গানবাজনা বাজিয়ে মহাসড়কে দাপিয়ে বেড়ানো দিন দিন বাড়ছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে করে যে কোনো সময় দুর্ঘটনায় প্রাণহানিও ঘটতে পারে। তাছাড়া ট্রাকে নাচানাচির সঙ্গে মাদক সেবন করতেও দেখা গেছে অনেককে। এভাবে ঘুরে বেড়ানো বন্ধ করা জরুরি।

এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলি আকবর বলেন, শুধু মহাসড়কই নয়, গ্রামের সড়ক দিয়েও এসব ‘ডিজে পার্টি’র দলের ট্রাক, পিকআপ ভ্যান ঘুরে বেড়াচ্ছে। এটা ঈদ বিনোদনের নামে এক ধরনের অসুস্থতা। এভাবে গাড়িতে করে হইহুল্লোড় করছে, ধুমপান করছে, অশ্লীল ভঙ্গিমা করে চেঁচামেচি করছে, যা নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে। এগুলো বন্ধে সামাজিকভাবেও এগিয়ে আসা উচিত। বিশেষ করে অভিভাবকদের এবিষয়ে আরো সচেতনতা প্রয়োজন। মহাসড়কে এভাবে অবাধে ঘুরে বেড়ানো বন্ধে প্রশাসনের নজরদারি কাম্য। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে সড়কে।

কুমিল্লা কোতয়ালী থানাধীন (ক্যান্টনমেন্ট) নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের আইসি ইন্সপেক্টর মোঃ মহিউল আলম জানান, ‘আমরা ঈদের দিন থেকেই এসবের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। বেশকিছু গাড়ি ও লাউড স্পিকার ইতিমধ্যেই আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এটি অসুস্থ বিনোদনের একটি অংশ। অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন ‘।

বর্ণমালার উদ্যোগে ৪০তম বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধণা

 

স্টাফ রিপোর্টার:

চাই না অন্ন, চাই না বস্ত্র, অ আ ক খ আসল অস্ত্র- এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, বর্ণমালা সামাজিক সংঘের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পদুয়ারপাড় ঈদগাহ মাঠে  ৪০-তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত নাঙ্গলকোট উপজেলার ক্যাডারদের ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হেসাখাল ইউনিয়নের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলওয়াত ও বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি জাবের মাহমুদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রিপাবলিক ইন্সুইরেন্স কোম্পানী লিঃ ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর সামছুদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু । বিশেষ অতিথি বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, ঢাকা কমার্স কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ওয়ালীউল্লাহ্, সুহৃদ এ কে কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ড. এ কে এম হারুনর রশীদ মজুমদার, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের প্রশিক্ষক সামছুদ্দিন শিশির, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার ফয়জুল কবির খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী শোয়েব খন্দকার, পুলিশ ইন্সপেক্টর মোঃ শহিদুল্লা, সেনাবাহিনী ক্যাপ্টেন মুসফিকুর রহমান মাসুদ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, নাঙ্গলকোট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক হোসেন, হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, হেসাখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহাম্মদ ভূঁইয়া, মাষ্টার আব্দুল লতিফ পাটোয়ারী প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার ৪ জন ৪০তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত ক্যাডারদের সংবর্ধিত করা হয় । তারা হলেন সামছুজ্জামান সবুজ,  প্রশাসন (ক্যাডার) (হেসাখাল ইউনিয়ন) সাইফুল ইসলাম স্বপ্নীল (শিক্ষা ক্যাডার) (মক্রবপুর ইউনিয়ন), মাইনুল হোসেন মজুমদার (শিক্ষা ক্যাডার) (নাঙ্গলকোট পৌরসভা) , এছাক মিয়া সজল (শিক্ষা ক্যাডার) (জোড্ডা ইউনিয়ন)।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন, তাহিয়া রাদিয়া সুলতানা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), মহিফা সুলতানা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মুনতাসিম বিন শাসম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), হাবিবুর রহমান সাগর (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সাজিদ হোসেন শিমুল (ঢাকা বিশ্বিবদ্যালয়), সাদমান শাবাব কবির (আহছানউল্লা ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি) ও ইমাম হোসেন (বরিশাল বিশ্ববিদ্যালয়)।

অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন বর্ণমালা সামাজিক সংঘের সাধারণ সম্পাদক রবিউল হোসাইন রাজু।

কুমিল্লায় সাবেক এনএসআইয়ের কর্মকর্তার পরিবারের উপর হামলা-ভাংচুর, মামলা নেয়নি পুলিশ !

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা  সদর দক্ষিণ  উপজেলার  চৌয়ারার  কালিকিংকরপুর  গ্রামে সাবেক এনএসআই  কর্মকর্তা  মৃত. মোসলেম মিয়ার পরিবারের উপর হামলা-নিযার্তন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের  করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছে নির্যাতিত পরিবার। উল্টো  সাবেক এনএসআই  কর্মকর্তা  মৃত. মোসলেম মিয়ার ছেলেকে মামলার আসামি করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গত  ১  মে  এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় সাবেক এনএসআই  কর্মকর্তা  মৃত. মোসলেম মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২২), আরিফ (২৪), মেয়ে বকুল বেগম (৪১),  স্ত্রী নিলুফা বেগম (৬৬) রক্তাক্ত আহত হয়।

সাবেক এনএসআই  কর্মকর্তা  মৃত. মোসলেম মিয়ার মেয়ে বকুল বেগম  জানান, চাচা হুমায়ূন কবির, ফরিদ উদ্দিন, চাচাতো ভাই মাসুম, উজ্জ্বল, শাকিব গংরা বেশ কয়েক মাস ধরে আমাদের  বসতভিটা  ছেড়ে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। আমরা বাড়ি ছেড়ে না যাওয়ায় তারা উত্তেজিত হয়ে ১ মে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ঢুকে হামলা করে। আমাদের সবাইকে রক্তাক্ত জখম করে। ঘরে থাকা ৭৭ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমরা রক্তাক্ত আহত অবস্থায় থানায় গেলে পুলিশ বলছে আগে চিকিৎসা নেন। পরে মামলা হবে। পরে হাসপাতাল থেকে থানায় মামলা করতে গেলে পুলিশ আর মামলা নেয়নি। উল্টো আমার ভাইকে আসামি করে জেলহাজতে প্রেরণ করেছে।

বকুল বেগম তিনি অভিযোগ করে আরো বলেন, প্রভাবশালী মহলের ইন্ধনে এ ধরনের ঘটনা ঘটে । আমাদেরকে বাবার বসত ভিটা থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ।  এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস চাপায় মায়ের সামনে শিশুর মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা পশ্চিম বাজারে বোগদাদ বাসের চাপায় ঘটনাস্থলেই এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে।

নিহত ইভা স্থানীয় তালতলা বেপারী বাড়ির সিএনজি চালক মুরাদের মেয়ে।

বৃহস্পতিবার (৫ মে) সকাল ১১ টায় সড়কের বাকিলা পশ্চিম বাজার গোগরা এলাকায় মহাসড়কের পাশে দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকাবস্থায় দ্রুতগতিতে চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী (ঢাকা মেট্টো-ব ১৫-৭২২৫) নম্বরের বোগদাদ বাসের চাপায় ঘটনাস্থলেই ৫-৬ বছর বয়সী ইভা নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু সন্তানকে বুকে জড়িয়ে সড়কের পাশেই মায়ের আহাজারি করতে দেখা যায়। দুর্ঘটনার সাথে সাথেই বাকিলা বাজার থেকে বোগদাদ বাসটিকে আটক করেছে স্থানীয়রা।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা সড়কে যান চলাচল সচল করেন।

বার্নাব্যুর দুঃস্মৃতি সহজে ভুলতে পারবেন না গার্দিওলা -ফোডেন-মাহরেজরা

স্পোর্টস ডেস্ক:
খেলা শুরুর আগে হয়ত স্নায়ুচাপে ছিলেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা, সেটাই স্বাভাবিক। তবে ম্যাচের বয়স যখন ৯০ মিনিট, রিয়াল মাদ্রিদের চেয়ে দুই গোলে এগিয়ে থাকা ফোডেন-মাহরেজরা তখন সব স্নায়ুচাপ পেছনে ঠেলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর। কিন্তু এরপরই টানা দুই মিনিটে রদ্রিগো গোয়েজের দুই গোল সিটির সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। অতিরিক্ত সময়ে করিমা বেনজেমা পেনাল্টি থেকে গোল করে সিটিকে চূড়ান্তভাবে হতাশায় ডোবান। আর তীরে এসে তরী ডোবার এই দুঃখ যে সিটি খেলোয়াড়রা সহজেই ভুলতে পারবে না, ম্যাচ শেষে সেটা অকপটেই জানালেন দলটির কোচ পেপ গার্দিওলা।

এই হারকে খেলোয়াড়রা কীভাবে নিচ্ছেন জানিয়ে গার্দিওলা বলেন, ‘তারা বিষণ্ণ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের খুব কাছে ছিল তারা। আমাদের এই হারের বিষয়টা অনুধাবন করতে সময় লাগবে। এরপর আমরা প্রিমিয়ার লিগে বাকি চার ম্যাচে মনোনিবেশ করব।’

ম্যাচের শুরু থেকে খেলার গতিপথ নিয়ন্ত্রণ করেছে ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে যাওয়ার মাধ্যমে দুই গোলের লিডও পেয়েছিল, তবুও শেষ পর্যন্ত ফল পক্ষে আসেনি তাদের।

হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে গার্দিওলা নিজেদের সেরা খেলাটা খেলতে না পারা নিয়ে আক্ষেপ করেছেন, ‘প্রথমার্ধে আমাদের খেলা ছন্দহীন ছিল। আমরা ভালো খেলতে পারিনি, তবে আমাদের সেটার জন্য তখন ভুগতে হয়নি। গোল করার পর আমরা ভালো খেলেছি, আমাদের গতিও বেড়েছিল। শেষ দশ মিনিটে তাদের আক্রমণ করার আর আমাদের ভোগার কথা, তবে সেটা হয়নি। এরপর তারা আমাদের বক্সে অনেক খেলোয়াড় নিয়ে আসে। মিলিতাও, রদ্রিগো, আসেনসিও, ভিনিসিয়াস সবাই বক্সের ভেতর চলে আসে। আর তখনই তারা দুটি গোল পেয়ে যায়।’

‘আমাদের বেশি ভুগতে হয়নি, তবে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। সেমিফাইনালে এটা অস্বাভাবিক নয়, কারণ খেলোয়াড়রা অনেক চাপে থাকে। ফুটবলে আগে থেকে কিছু বলা যায় না। কখনো কখনো ফুটবলে এমন হতে পারে, আপনাকে সেটা মেনে নিতে হবে।’