Tag Archives: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মোটরসাইকেল চালককে বহুদূর টেনে নিল ঘাতক ট্রাক

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস চাপায় মায়ের সামনে শিশুর মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা পশ্চিম বাজারে বোগদাদ বাসের চাপায় ঘটনাস্থলেই এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে।

নিহত ইভা স্থানীয় তালতলা বেপারী বাড়ির সিএনজি চালক মুরাদের মেয়ে।

বৃহস্পতিবার (৫ মে) সকাল ১১ টায় সড়কের বাকিলা পশ্চিম বাজার গোগরা এলাকায় মহাসড়কের পাশে দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকাবস্থায় দ্রুতগতিতে চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী (ঢাকা মেট্টো-ব ১৫-৭২২৫) নম্বরের বোগদাদ বাসের চাপায় ঘটনাস্থলেই ৫-৬ বছর বয়সী ইভা নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু সন্তানকে বুকে জড়িয়ে সড়কের পাশেই মায়ের আহাজারি করতে দেখা যায়। দুর্ঘটনার সাথে সাথেই বাকিলা বাজার থেকে বোগদাদ বাসটিকে আটক করেছে স্থানীয়রা।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা সড়কে যান চলাচল সচল করেন।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্রের

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

তেলের ভাউচার, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সোহরাব হোসেন (১৭) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা পশ্চিম বাজার মালেশিয়ান কপি হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

এ ঘটনায় সিএনজি যাত্রীসহ মোটরসাইকেলের আরেক আরোহী আহত হন।

নিহত সৌরভ হোসেন মোটরসাইকেল চালক ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড কুমারডুগী গ্রামের বরকন্দাজ বাড়ির মিন্টু পাটওয়ারীর ছেলে।

ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জোবাইর সৈয়দ ঘটনাস্থলে ছুটে আসেন।  হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ব্যাপক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচল স্বাভাবিক করে তোলেন।

এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তেলের লড়িটিকে বাকিলা বাজারে আটক করে রাখেন।

এ ঘটনায় আরো দুই জন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো চাঁদপুর সদর উপজেলার কুমড়ারডুগী এলাকার নাইম ও মোবারক।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় চাঁদপুরগামী তেলের ভাউচার ও হাজীগঞ্জগামী একটি সিএনজিসহ মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। নিহত সোহরাব হোসেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বাবা কুমারডুগী বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী জানান, তারা দুই বন্ধু হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় তেলের ভাউচার এসে তাদের মোটরসাইকেলটিকে আঘাত করলে সোহরাব ঘটনাস্থলেই মারা যান এবং নাঈম গুরুতর আহত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর সিএনজি যাত্রীরাও প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মোটরসাইকেল চালককে বহুদূর টেনে নিল ঘাতক ট্রাক

মাসুদ হোসেন :

দেশব্যাপী চলমান কঠোর লকডাউনে চাঁদপুরে ফাঁকা সড়কে গাছ বোঝাই ট্রাক কেড়ে নিল নাসির উদ্দিন মিজি (৫০) নামের এক মোটরসাইকেল চালকের। নিহত নাসির উদ্দিনকে ঘাতক ট্রাক প্রায় ৫ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে আসেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার চাঁনখার বাজার এলাকার এম.এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে হাজীগঞ্জ অভিমূখী গাছ বোঝাই যশোর ট ১১-৪৩৮০ নম্বরের ট্রাকটির নিচে চাঁদপুরগামী মোটরসাইকেল ঢুকে পড়ে। কিছুদূর যাওয়ার পর ট্রাকের নিচে দিয়ে মোটর সাইকেলটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের কোনো এক স্থানে আটকে যান মোটর সাইকেল চালক নাসির উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা গাছ বোঝাই ট্রাকটি চাঁদপুর হয়ে নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রাকালে চাঁদখার বাজার এলাকায় আসলে কুমিল্লা থেকে ফরিদগঞ্জের দিকে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কিন্তু দুর্ঘটনার
ঘোষেরহাট এলাকার কয়েকজন সিএনজি চালক ট্রাকের ভিতরে কিছু একটা দেখতে পেয়ে মহামায়া বাজারের একজনের কাছে ফোন করে জানালে বাজারের লোকজন ট্রাকটিকে আটক করেন। এসময় চালকের সহযোগী পালিয়ে গেলেও চালক গোলাম মোস্তফা ডাবলুকে হাতে নাতে ধরে ফেলেন। চালকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যান। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত নাসির উদ্দিন পেশায় একজন ঠিকাদার। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজির বাড়ির মৃত সোলেমান মিজির ছেলে। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। কুমিল্লার শাসনগাছা এলাকায় থেকে ঠিকাদারি করতেন।