All posts by jitu

নোয়াখালীতে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সম্মেলনে হট্টগোল, সংঘর্ষে আহত ৪

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের ত্রি-বাষিক সম্মেলন চলাকালে দু’গ্রুপের মধ্যে হট্টগোল,হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মামুনুর রশীদ কিরণ এমপি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সদস্য রতন কৃষ্ণ পাল এসব তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালী পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন চন্দ্র মজুমদার বলেন, সকাল ১০টা থেকে বেগমগঞ্জের চৌমুহনী পৌর অডিটোরিয়ামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে শুরু হয়। সম্মেলন শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপুর ১টার দিকে সুবর্ণচর উপজেলার বাসিন্দা নারায়ণ দাস বক্তৃতা চলাকালে সম্মেলনটা বিধি মোতাবেক আয়োজন করা হয়নি বলে প্রতিবাদ জানান। এ সময় হলরুমে উপস্থিত অনেক সাধারণ সদস্যরা তাঁর কথায় সমর্থন জানায়। এ ঘটনার জের ধরে সম্মেলন আয়োজক কমিটির অনুসারী ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে হট্রগোল, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৪ জন আহত হয়। এদের মধ্যে দীপক সাহা ও সুমনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সদস্য রতন কৃষ্ণ পাল আরও বলেন, ত্রি-বার্ষিক সম্মেলনের কথা না বলে ত্রি-বার্ষিক সম্মেলন কেন করল। এ জন্য সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে শুরু করে। এ ঘটনার জের ধরে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের একাধিক সিনিয়র নেতৃবৃন্দের ফোনে কল করা হলে তারা ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.শফিকুল ইসলাম বলেন,তারা একটা অনুষ্ঠান করেছে। তবে ওই অনুষ্ঠান করতে আমাদের অনুমতি ছিলনা। বক্তৃতা চলাকালে এক ব্যক্তি প্রতিবাদ করে। পরে এটা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি।

কুমিল্লায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন শিরিন

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামের এক গৃহিণী।

বুধবার (২৩ মার্চ) ১২টায় নগরীর মুন স্পেশালাইজড হাসপাতালে গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি। এদের মধ্যে তিনটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান।

দম্পতি সাইফুল ও শিরিন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার ৪নং শশীদল গঙ্গানগর গ্রামের বাসিন্দা। তাদের রাবেয়া আক্তার নামে ৭ বছরের একটি কন্য সন্তান আছে।

নবজাতকদের পিতা সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার অসুস্থ অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের গাহিনী বিশেষজ্ঞ ডা.নাজমা মজুমদার লিরার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক ভূমিষ্ট হয়। চার নবজাতকের মধ্যে দুইটি শিশু সুস্থ আছে। অন্য দুইটি শিশু অসুস্থ থাকায় হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাহিনী বিশেষজ্ঞ ডা.নাজমা মজুমদার লিরা বলেন, ‘বাচ্চাদের মা সুস্থ আছেন। চারটি শিশু নয় মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। চারটি শিশুর মধ্যে দুইটি শিশুর ওজন তুলনামূলক কম হওয়ায় শিশু দুইটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নবজাতকদের বাবা সাইফুল ইসলাম বলেন, সালদা নদীর পাশে রেলওয়ে স্টেশনে চা দোকানদারী করতাম । করোনা কারনে ব্যবসা ক্ষতি হওয়ায় এখন বেকার। পরিবার চালাতে অনেক কষ্ট হয়। প্রথম সন্তানকে নিয়ে স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। বেকার অবস্থায় পরিবারকে নিয়ে এখন অনেক আর্থিক কষ্টে জীবন যাপন করছি।

চার নবজাতকের দাদী মজিনা বেগম বলেন,আমরা অনেক খুশি,আমার চার নাতী জন্ম নেওয়া আমাদের পরিবারকে আলোকিত করেছে।আল্লাহ যেন আমার নাতীদের সুস্থ রাখে।

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিতে অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ

ডেস্ক রিপোর্টঃ

সিএনজিতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ মার্চ দুপুরে সিএনজিযোগে ওই গৃহবধূ বাবার বাড়িতে যাওয়ার পথিমধ্যে সিএনজিচালক জিনদপুরের সঞ্জয় মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) ও তার সহযোগী একই ইউনিয়নের কড়ই বাড়ি গ্রামের শাহ আলমের ছেলে বাবু মিয়া (২৩) ধর্ষণ করে বলে নবীনগর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এসআই মনির হোসেন বুধবার সকালে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, ধর্ষণের বিষয়টি নিশ্চিতের জন্য মেডিকেল পরীক্ষার জন্য গৃহবধূকে জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালীতে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এলাকা থেকে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নারী শ্রমিকের নাম বিবি আয়েশা পিংকি (১৮) সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের দীন ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার কাছারি বাড়ির ভাড়া বাসা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাতে সে ওই ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই কামরুজ্জামান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, পিংকি চৌমুহনীর ডেল্টা জুট মিলে কাজ করত। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে টিনের ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একপর্যায়ে তার মা জানালা দিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। কারও সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এর জের ধরে অভিমানে সে আত্মহত্যা করে। নিহত কিশোরী কোন ফোন ব্যবহার করত না। তবে নিহতের পরিবার তার প্রেমিকের বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাঈম-তরিকুলের নেতৃত্বে কুবির ডিবেটিং সোসাইটি

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (সিওইউডিএস) ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল নাঈম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের মো. তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে ডিবেটিং সোসাইটির মডারেটর মঈনুল ইসলাম ও সদ্য বিদায়ী সভাপতি দীপ্ত ব্রত দাস এবং সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে মোঃ হাবিবুর রহমান (প্রশাসন বিতর্ক), জান্নাতুল ফেরদৌস (বাংলা বিতর্ক ) ও কাউসার আহমেদ বাঁধন (ইংরেজি বিতর্ক ), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ মোহাম্মদ রাসেল ভূঁইয়া (প্রশাসন বিতর্ক ), আহমদ উল্লাহ রাফি (বাংলা বিতর্ক) ও আব্দুর রহমান (ইংরেজি বিতর্ক), প্রচার ও প্রকাশনা সম্পাদক- সাবরিনা আলম এবং আন্তর্জাতিক সম্পাদক- শারমিন আক্তার কেয়া।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন অনুষ্ঠান সম্পাদক সাদিয়া আফরিন, অর্থ সম্পাদক মোহাম্মদ মুসা ভূইয়া, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক ফাতেমা তুজ জোহুরা মীম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহসিন জামিল । কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সামিউল জিহান, মোঃ বায়েজিদুল ইসলাম, অজয় চন্দ্র বর্মন ও লাবিবা ইসলাম।

উল্লেখ্য, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ৪র্থ কার্যনির্বাহী কমিটি। নতুন এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। কুবির ডিবেটিং সোসাইটি বিভিন্ন সময়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিতর্ক কর্মশালা সম্পাদন ও বিতার্কিক তৈরিতে কাজ করছে।

কুমিল্লার মুরাদনগরে ১৬শ ফুট অবৈধ গ্যাস লাইন অপসারণ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে তিন শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার দিনভর উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর থেকে দড়িকান্দি পর্যন্ত প্রায় ১৬শ ফুট অবৈধ গ্যাস লাইন অপসারণ করা হয়।

তবে অবৈধ গ্যাস লাইন প্রদানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো প্রকার আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেন এক্সিকউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের প্রায় ৩০ জন শ্রমিক অংশ নেয়।

দড়িকান্দি গ্রামের গ্রাহক কফিল উদ্দিন ও সহিদ মিয়াসহ ১০-১২ জন বলেন, ২০১৫ সালে আমরা ৮১ হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা দিয়ে প্রতিটি রাইজার দিয়েছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি ঠিকাদার হারুন অর-রশিদ। গ্যাস কর্তৃপক্ষ অবৈধভাবে যারা গ্যাস সংযোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শুধু লাইন বিচ্ছিন্ন করে গ্রাহকদের হয়রানি করছে। আমরা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল শিক্ষকসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ২০১৫ ও ২০১৬ সালে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও দালাল চক্র বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন দেবিদ্বার জোনাল অফিস ও জেলা অফিসের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজোসে একটি প্রভাবশালী সিন্ডিকেট উপজেলার ভুবনঘর, দড়িকান্দি, দুলারামপুর ১১ হাজার ফুট, বোড়ারচর জাহাপুর ৩০ হাজার ফুট, দড়িকান্দি ১ কিলোমিটার, করকটিয়া ও সোনাপুর ২ কিলোমিটার, সুবিলারচর ২ কিলোমিটার, কোম্পানীগঞ্জ ৩ কিলোমিটার, রানীমুহুরী, বড়ইয়াকুড়ি, বোরারচর ৬ কিলোমিটার, নোয়াকান্দি ৯শ ফুট, ধামঘর ৩৫০ ফুট, পালাসুতা ৬ হাজার ফুট, পায়ব ২ কিলোমিটার, শুশুন্ডা ৩ কিলোমিটার, কুলুবাড়ি, বাখরনগর ৫ কিলোমিটার, মধ্যনগর, করিমপুর ৩ কিলোমিটার, নবীপুর ৩ কিলোমিটার, নগরপাড় দেড় কিলোমিটার, গুঞ্জর ৩ কিলোমিটার, পৈয়াপাথর দেড় কিলোমিটার ও নহল, রামনগর, ধামঘর ৩ হাজার ৬০০ ফুট গ্যাস লাইনের মাধ্যমে অবৈধভাবে গ্যাসের আবাসিক সংযোগ দিয়ে সাধারণ গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। অবৈধ গ্যাস সংযোগের একটি তালিকাসহ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন, পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ঠ দফতরে অভিযোগ দেওয়া হয়।

যার পরিপ্রেক্ষতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ও পেট্রোবাংলার প্রধান কার্যালয় থেকে পৃথক দুইটি তদন্ত দল সরেজমিনে তদন্ত করে অবৈধ গ্যাস সংযোগ লাইনের সত্যতা পায়। এবং সংশ্লিষ্ঠ দফতরে তদন্ত রির্পোট প্রদান করে। কিন্তু অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ও অবৈধ গ্যাস লাইনগুলোর বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ না নেওয়ায় জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ঠিকাদার হারুন অর-রশিদ বলেন, আমি কোনো ঠিকাদার নই। আমার নামে কোনো লাইসেন্স নেই। ভুবনঘর থেকে দড়িকান্দি পর্যন্ত গ্যাস লাইনটি করিমপুর গ্রামের মৃত. মতি মিয়ার ছেলে আজিজুর রহমান রনির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মের্সাস মতি এন্টারপ্রাইজ কাজ করেছে। আমি শুধু মধ্যস্থতা হিসেবে কাজ করেছি।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কুমিল্লা দফতরের ভিজিলেন্স শাখা জানান, দুজন উপ-মহাব্যবস্থাপকের উপস্থিতিতে এ অভিযানে ১৩টি রাইজার ও এক হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে। আরও প্রায় অর্ধশতাধিক রাইজার ছিল, এ অভিযানের খবর পেয়ে গ্রাহকরা রাইজারগুলো সরিয়ে ফেলে। সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। এবং নিয়মিত এ অভিযান চলবে। অবৈধ সংযোগ যারা দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাতারে আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনীতে বাংলাদেশী যুদ্ধজাহাজ প্রত্যাশা

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হয়েছে দোহা আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনী এবং সম্মেলন ‘ডিমডেক্স – ২০২২।

এতে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ‘প্রত্যাশা’ কাতার হামাদ পোর্টে এসে পৌঁছায়। ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত তিন দিন এই সামরিক প্রদর্শনীতে বিশ্বের আরো অন্যান্য দেশের যুদ্ধজাহাজ অংশ গ্রহণ করেন।

এছাড়া কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে যাওয়া সপ্তম ‘ডিমডেক্স’ বিশেষ এই সামরিক সম্মেলন উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিকী এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

এছাড়াও আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

কাতারে রমজান উপলক্ষে ৮০০ টি নিত্যপণ্যের বিশাল মূল্য ছাড়

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

এ বছর মধ্যপ্রাচ্যে পবিত্র মাহে রমজান শুরু হবে ২ এপ্রিল থেকে। এই উপলক্ষে কাতারে রমজান মাস আসার পূর্বেই রোজাদারদের বাড়তি সেবা প্রদানে ৮০০ টিরও বেশি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ও পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার বাণিজ্য ও শিল্প মন্ত্রনালয়। এতে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্যবসায়িরা।

গতকাল ২৩ মার্চ বুধবার থেকেই এ বিশাল মূল্যছাড় কার্যকর শুরু হয়েছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে এই সুখবর দেয় দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে আট শতাধিক পণ্যের দাম কমানো হয়েছে। ২৩ মার্চ থেকে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সবাই এই সুবিধা ভোগ করবেন।

কাতারেই সব বাজার ও বড় বড় হাইপার এবং সুপার শপে সরকারের এই আদেশ কার্যকর থাকবে। রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট মূল্য তালিকা মেনে চলতে নির্দেশ দিয়েছে কাতার সরকার। এছাড়া সতর্কতা করে আরও জানানো হয়,

পুরো রমজান মাস জুড়ে ভোক্তা অধিকার রক্ষা কর্মকর্তাদের অভিযান চলবে। এছাড়া নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পবিত্র রমজান মাস উপলক্ষে দাম কমানো পন্যসমূহের মধ্যে রয়েছে, চাল, ভোজ্য তেল, হিমায়িত শাক-সবজি, ময়দা, মধু, খেজুর, তরল দুধ ও ডেইরি সামগ্রী, গুঁড়ো দুধ, কন্ডেন্স মিল্ক, পনির, ফলের রস, চিনি, কফি ও কফিজাত দ্রব্য, মিনারেল ও বোতলজাত পানি, পাস্তা, শিম, মুরগির মাংস, পোলট্রি জাত দ্রব্য, মাংশ, ডিম, ঘি, লবন, ব্যাক্তিগত গৃহস্থালি পরিচ্ছন্নতা সামগ্রী ইত্যাদি। এই বরকতময় মাসকে স্বাগতম জানাতে সব ধরনের দোকানপাট ও সুপারশপ গুলোকে আলোকসজ্জিত করা হয়েছে।

চাঁদপুরে নাতনিকে ধর্ষণ ও গর্ভপাত: নানাসহ ৪ জন কারাগারে

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে নানা পরিচয়ে একাধিকবার ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় ধর্ষক সিরাজসহ চারজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলায় ধর্ষক সিরাজুল ইসলাম (৬০) সহ ছয় মাসের অন্তঃসত্ত্বা ছাত্রীর নবজাতককে ডাস্টবিনে ফেলে দেয়ার সহযোগিতাকারী ধর্ষকের মেয়ে বকুল বেগম (২৮), ছেলের বৌ সীমা বেগম (২৮) ও ইসলামীয়া মর্ডান হাসপাতালের আয়া নাজমা বেগম (৪৫) কে জেল হাজাতে পাঠানো হয়।

এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মিলন মাহমুদ।

পুলিশ ঘটনা জানার তিনঘণ্টার মধ্যে ধর্ষক সিরাজুল ইসলাম সিরাজকে উপজেলার মেনাপুর গ্রাম থেকে আটক করে। এরআগে পুলিশ ছেলের বউ সীমা, মেয়ে বকুল ও হাজীগঞ্জ ইসলামীয়া মর্ডান হাসপাতালের আয়া নাজমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

পুলিশ জানায়, সপ্তম শ্রেণীর ছাত্রীকে নানা পরিচয়ে একাধিকবার ধর্ষণ ও ছয় মাসের নবজাতককে পৌরসভার ডাস্টবিনে ফেলে দিলো ধর্ষকের ছেলের বউ ও মেয়ে। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়ান এলাকার।

বুধবার (২৩ মার্চ) সকালে হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকার একটি বাসায় ছয় মাসের নবজাতককে প্রসব করে ডাস্টবিনে ফেলে দেয়া হয়।
তিনি হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ দাই বাড়ী বাসিন্দা ছিলেন। পরে তিনি হাটিলা ইউনিয়নের হাড়িয়াইন আড়ং বাজারের পাশে একটি বাড়ী করেন। সেখানে তিনি বসবাস করে ঘটনার জন্ম দেয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মহসিন ঘটনাস্থলে যান। তিনি ওই স্কুলছাত্রীসহ বাসার সবাইকে থানায় নিয়ে যান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুবাইর সৈয়দ জানান, ধর্ষিতার মা তাসলিমা আক্তার বাদী হয়ে চারজনকে আসামী করে হাজীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আটককৃত ধর্ষক হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ দাই বাড়ী বাসিন্দা ছিলেন। পরে তিনি হাটিলা ইউনিয়নের হাড়িয়াইন আড়ং বাজারের পাশে একটি বাড়ী করেন। সেখানে তিনি বসবাস করে ঘটনার জন্ম দেয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মহসিন ঘটনাস্থলে যান।

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের চরবৈরবী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

<