All posts by jitu

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট বিশাল গণআন্দোলনের প্রভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওইদিন ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দলটির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

সরকার পতনের প্রায় তিন মাস পর আওয়ামী লীগ আবার রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আজ রবিবার বিকেল ৩টায় শহীদ নূর হোসেন স্মরণে এবং “অগণতান্ত্রিক শক্তির অপসারণ ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার” দাবিতে গুলিস্তানের জিরো পয়েন্টে সমাবেশের আয়োজন করেছে তারা। অন্যদিকে, একই স্থানে আওয়ামী লীগের বিচার দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও গণজমায়েতের ডাক দিয়েছে।

এই পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষাপটে সারা দেশে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিপক্ষে কড়া সতর্কতা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (৯ নভেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, “আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এ দলকে বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হবে না।”

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ বিষয়ে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ তার বর্তমান অবস্থায় একটি ফ্যাসিবাদী দল। স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ কোনো ধরনের র্যালি, সমাবেশ বা মিছিলের চেষ্টা করলে তাদের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে।”

খালেদা জিয়ার লিভ টু আপিলের আদেশ আগামী সোমবার

খালেদা জিয়ার লিভ টু আপিলের আদেশ আগামী সোমবার

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) আদেশের জন্য সোমবার (১১ নভেম্বর) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

রোববার (১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

গত ৩ নভেম্বর, চেম্বার আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য ১০ নভেম্বর দিন নির্ধারণ করেন।

এর আগে ২০১৯ সালের ১৪ মার্চ আপিল বিভাগে দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন খালেদা জিয়া।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ওই বছরের ২০ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়া আপিল করেন। একই বছরের ২৮ মার্চ দুদকের করা আবেদনে হাইকোর্ট খালেদার সাজা বৃদ্ধি করে ১০ বছর করেন।

এ ছাড়া খালেদা জিয়া পাঁচ বছরের সাজা থেকে খালাস চেয়ে এবং মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে যে আপিল করেছিলেন, তাও আদালত খারিজ করেন।

এরপর ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

পরে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, যা এখন হাইকোর্টে বিচারাধীন।

সাবেক এমপি বাহারের

সাবেক এমপি বাহারের ভাতিজাসহ গ্রেপ্তার ২

সাবেক এমপি বাহারের ভাতিজাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের ভাতিজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) কুমিল্লার ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাবেক এমপি বাহারের ভাতিজা হাবীবুস সায়েরিন সায়ের, যিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। অন্যজন হলেন কুমিল্লা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

ওসি মহিনুল জানান, আসামিদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নভেম্বর মাসে সেন্টমার্টিনে

নভেম্বর মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না: উপদেষ্টা রিজওয়ানা

নভেম্বর মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না: উপদেষ্টা রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট:

বন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলাচল করবে। তবে, নভেম্বর মাসে সেখানে রাত্রীযাপন করা যাবে না। শনিবার (৯ নভেম্বর) বিকেলে ভিকারুননিসা নূন স্কুলে অনুষ্ঠিত ‘ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পলিথিন শপিং ব্যাগ ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি জিনিসের বিকল্প রয়েছে। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করা উচিত।

তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের জন্য জুলাই-আগস্টের আন্দোলন, যা শুধু মানব সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল প্রাণী ও পরিবেশের জন্য হতে হবে। জলবায়ু সুরক্ষায় আমাদের জীবনযাপনের ক্ষেত্রে ভোগবাদ পরিহার করতে হবে। হর্ণমুক্ত বাংলাদেশ চাইলে আমাদের প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ অলিম্পিয়াডে দেশের ২৮৪টি প্রতিষ্ঠানের ১ লাখ ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। মার্চ মাস থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা নভেম্বরে এসে শেষ হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে জলবায়ু, পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা বাড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছরের অলিম্পিয়াডের স্লোগান ছিল, ‘আজকের তারুণ্য বাঁচাবে অরণ্য’।

আ. লীগের কর্মসূচি ঘোষণা

আ. লীগের কর্মসূচি ঘোষণা, উপদেষ্টা আসিফের ‘কঠোর সতর্কবার্তা’

আ. লীগের কর্মসূচি ঘোষণা, উপদেষ্টা আসিফের ‘কঠোর সতর্কবার্তা’

ডেস্ক রিপোর্ট:

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, যদি আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কোনো কর্মসূচি পালন করার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

রোববার (১০ নভেম্বর) আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন।

ফেসবুকে আসিফ মাহমুদ লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

এর আগে শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আওয়ামী লীগ ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানায়। পোস্টে উল্লেখ করা হয়, রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

চৌদ্দগ্রামে জামায়াতের ওলামা সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে জামায়াতের ওলামা সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে জামায়াতের ওলামা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসনাত মু: আবদুল হালিম।

শনিবার (৯ই নভেম্বর) ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। ভার্চুয়াল পদ্ধতিতে দারসুল কোরআন পেশ করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা’র ন্যাশনাল প্রেসিডেন্ট শায়েখ মাওলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা বিভাগের সেক্রেটারী অধ্যাপক মফিজুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা রাশীদুল হাসান জাহাঙ্গীর, ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্বের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রনি, আল বিরুনী চাইল্ড একাডেমীর অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন সালেহী, কাছারিপাড়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুল কাইউম। দোয়া পরিচালনা করেন আড়াইবাড়ি দরবার শরীফের পীর মাওলানা গোলাম পরোয়ার সাঈদী।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আবদুল হাকিমের সভাপতিত্বে, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী এএনএম আবু তাহের ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু ইউসুফের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনির হোসাইন, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা আবুল হাশেম, সহকারী সেক্রেটারী সামছুল আলম, আবদুস সাত্তার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন মিলন, সেক্রেটারী ইকবাল হোসেন মজুমদার, ইউনিয়ন শিবিরের শাখা সভাপতি আবুল বাশার, ফাহাদ হোসাইন।

পরিবর্তন আসছে ফেসবুক মনিটাইজেশনে

পরিবর্তন আসছে ফেসবুক মনিটাইজেশনে, আয় আরও বাড়বে

পরিবর্তন আসছে ফেসবুক মনিটাইজেশনে, আয় আরও বাড়বে

ডেস্ক রিপোর্ট:

ফেসবুক, যা মেটার মালিকানাধীন একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বর্তমানে বিশ্বব্যাপী কয়েকশ’ কোটি ব্যবহারকারী রয়েছে। প্রায় সব বয়সী মানুষই ফেসবুক ব্যবহার করছে এবং নিয়মিত ছবি, স্ট্যাটাস পোস্ট করে থাকে। তবে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যমই নয়, এটি আয়ের জন্যও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। যদি আপনার পেজ বা প্রোফাইল ফেসবুক মনিটাইজেশন হয়ে যায়, তবে আপনি মাসে লাখ লাখ টাকা আয় করতে পারেন।

ফেসবুক তার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়মিত নতুন নতুন সুযোগ এবং সুবিধা প্রদান করছে, যার ফলে কনটেন্ট ক্রিয়েটরদের আয় আরও বৃদ্ধি পাবে। সম্প্রতি ফেসবুক তাদের কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে বেশ কিছু পরিবর্তন এনেছে, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও বেশি লাভজনক হতে পারে। ২০২৫ সালের শুরু থেকে এই পরিবর্তিত প্রোগ্রামটি চালু হবে।

২০২৪ সালে মেটা নতুন একটি কেন্দ্রীভূত মনিটাইজেশন প্রোগ্রামের ঘোষণা দিয়েছে, যা ফেসবুকের আগের ইন-স্ট্রিম অ্যাডস, রিলস অ্যাডস এবং পারফরম্যান্স বোনাস সহ অন্যান্য আয়ের উৎসগুলোকে একত্রিত করবে। এই নতুন প্রোগ্রামটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও সহজ এবং কার্যকরী হবে, কারণ এটি একক প্ল্যাটফর্মে রিলস, লং ফর্ম ভিডিও এবং টেক্সট পোস্টসহ বিভিন্ন কনটেন্ট মনিটাইজেশনের সুযোগ দেবে।

ফেসবুকের নতুন কনটেন্ট মনিটাইজেশন বিটা প্রোগ্রাম বর্তমানে ইনভাইট-অনলি ভিত্তিতে চালু করা হয়েছে এবং ২০২৫ সালে এটি আরও বিস্তৃতভাবে উন্মুক্ত হবে। প্রোগ্রামে যোগ দিতে কনটেন্ট ক্রিয়েটররা একটি পেশাদার ড্যাশবোর্ড ব্যবহার করে তাদের আয়ের পারফরম্যান্স ট্র্যাক করতে পারবেন।

মেটা ঘোষণা করেছে যে তারা প্রাথমিকভাবে এক মিলিয়নেরও বেশি ক্রিয়েটরকে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবে এবং ভবিষ্যতে আরও অনেক কনটেন্ট ক্রিয়েটর এই প্রোগ্রামে যোগ দিতে পারবেন।

এই নতুন প্রোগ্রামটি ফেসবুকের আয় বৃদ্ধি এবং ক্রিয়েটরদের আয়ের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, বিশেষত এমন সময়ে যখন অন্যান্য প্ল্যাটফর্ম, যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটক, ক্রিয়েটরদের জন্য শক্তিশালী মনিটাইজেশন পদ্ধতি অফার করছে।

এই পরিবর্তনগুলোর মধ্যে ইন-স্ট্রিম এবং রিলস অ্যাডসের পারফরম্যান্স ভিত্তিক বোনাসগুলো আরও স্থায়ী করা হবে এবং বিভিন্ন কনটেন্টে উপার্জনের সুযোগ সহজতর হবে। এছাড়া, পারফরম্যান্স বোনাস প্রোগ্রামের মাসিক সীমা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে ক্রিয়েটররা আরও বেশি আয়ের সুযোগ পায়। এসব উদ্যোগ মেটার লক্ষ্য পূরণে সহায়ক হবে, যার মাধ্যমে ক্রিয়েটরদের আরও বেশি সক্রিয় করা সম্ভব হবে এবং অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থানে রাখা যাবে।

এছাড়া, এআই সুবিধা ব্যবহার করে কনটেন্ট ক্রিয়েটররা আরও নতুন ধরনের কনটেন্ট তৈরি করতে পারবেন, যা তাদের আয়ের সুযোগ বৃদ্ধি করবে এবং কনটেন্টে নতুনত্ব আনবে।

সূত্র: মেটা

জনগণের অংশগ্রহণ ছাড়া

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না: ফখরুল

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, সে জন্য নির্বাচন দরকার। শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪-এর প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তরুণদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘‘তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে। এই সরকারকে সময় দিতে হবে। সংস্কারের জন্য অনেক কমিশন গঠন করা হয়েছে, ফ্যাসিবাদের বিচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করতে দেওয়া যাবে না।’’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘‘বিভিন্ন নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, কিছু মিডিয়া সেটিকে আবার প্রচার করছে, এটি বন্ধ করতে হবে। বয়স্কদের অভিজ্ঞতার সঙ্গে যুবকদের শক্তি ও সাহসকে একত্রিত করে দেশের কাজে লাগাতে হবে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘এই সরকারকে সময় দিতে হবে। আমরা তাদের দায়িত্ব দিয়েছি। মিডিয়াতে অনেকেই কোনো সাফল্য দেখতে পাচ্ছেন না। সব কিছু একসঙ্গে সম্ভব নয়। তরুণদের অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরুন।’’

আমার মতো হতে যেও না

আমার মতো হতে যেও না, সালমানের হুঁশিয়ারি

আমার মতো হতে যেও না, সালমানের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা সালমান খান কেবল অভিনয় দক্ষতার জন্যই নন, ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্যও প্রায়ই আলোচনায় থাকেন। বিভিন্ন সময় একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই বলিউড তারকা। যদিও অনেক প্রেমের গল্প থাকলেও, এখনো বিয়ে করেননি সালমান। তবে তার ভক্তরা এখনো আশা ছাড়েননি। তাদের বিশ্বাস, ভাইজান ঠিক একদিন বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও সালমানের প্রেমিকার তালিকা লম্বা, তবে বিয়ের সিদ্ধান্তে তার মন সায় দেয়নি। এজন্যই সালমান চান না তার বোন অর্পিতা খানের স্বামী আয়ুষ শর্মা তার এই পথে হাঁটুক।

তবে নিজের ভুল ত্রুটি স্বীকার করার মতো সাহসও রাখেন সালমান। কখনো সাক্ষাৎকারে, কখনো আবার ‘বিগ বস’-এর মঞ্চে তিনি অকপটে নিজের বিষয়ে কথা বলেন। হাজারো বিতর্ক থাকা সত্ত্বেও তার ভক্ত-অনুরাগীর সংখ্যা কমেনি; বরং দিন দিন বেড়েই চলেছে। বলিউডে “ভাইজান” হিসেবে পরিচিত সালমান, আর তার মতো হতে চান অসংখ্য ভক্ত-অনুরাগী। এমনকি সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মাও তার মতো হতে চান। সালমানই নাকি তার অনুপ্রেরণা। কিন্তু এই ব্যাপারটি একেবারেই পছন্দ নয় সালমানের, তাই আয়ুষকে তিনি সোজাসাপ্টা বলে দিয়েছেন— তার মতো হবার প্রয়োজন নেই।

আবার, আয়ুষের প্রথম ছবি ‘লাভরাত্রি’-এর প্রচারণার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, সালমানের কোন গুণগুলো তিনি নিজের জীবনে অনুসরণ করতে চান। আয়ুষের পাশেই ছিলেন সালমান, যিনি নিজেই তার হয়ে উত্তর দেন। সালমান মজা করে বলেন, “আমার গুণগুলো যত এড়িয়ে চলবে, ওর জন্য তত ভালো। কারণ, আমার বোনের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে।”

সালমান তার ভগ্নিপতিকে আগেই সাফ বলে দিয়েছেন যে, তার গুণ অনুসরণ করার কোনো দরকার নেই। তবে আয়ুষ নিজের বক্তব্যে জানিয়েছেন যে, সালমানকেই তিনি তার গুরু মানেন এবং তাকে ‘দ্রোণাচার্য’ হিসেবে দেখেন।