All posts by jitu

লেবাননে ইসরায়েলি বিমান হামলায়

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় একটি বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান নিজাম।

নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে।

খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানিয়েছেন, মোহাম্মদ নিজাম জীবিকার তাগিদে ১২ বছর আগে লেবাননে যান। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন বলে তার বড় ভাই নিশ্চিত করেছেন। তার মরদেহ বর্তমানে সেখানকার একটি হিমঘরে রাখা হয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন (পাসপোর্ট নম্বর ইএফ০৬২০০৪৩) বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফিশপে অবস্থানকালে) বিমান হামলায় মারা যান। তার মৃত্যুস্থান নিশ্চিত হয়েছে বিকেল ৩টা ২৩ মিনিটে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান নিজামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কুমিল্লায় অবৈধ ঔষধ কারখানা

কুমিল্লায় অবৈধ ঔষধ কারখানা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয় বিক্রয়ে জড়িত এক ব্যক্তি আটক

কুমিল্লায় অবৈধ ঔষধ কারখানা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয় বিক্রয়ে জড়িত এক ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার:

অবৈধ ঔষধ কারখানা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয় বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সেলিম নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বে যৌথবাহিনী।

শনিবার (৩১ অক্টোবর) রাতে কুমিল্লা কোতোয়ালি থানার ১৬ নম্বর পকেট গেইট সংলগ্ন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে অবৈধ ঔষধ বিক্রেতা মোঃ সেলিম (৪৫) নামের এক ব্যক্তিকে অবৈধভাবে নকল সার্টিফিকেট দিয়ে ওষুধের কারখানা স্থাপন করা এবং ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয় বিক্রয় করা সন্দেহে আটক করা হয় এবং তার কাছ থেকে ঔষধের কারখানার মেশিন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিকে কোতোয়ালি থানার আওতাধীন আলেখারচর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে যৌথবাহিনী সূত্র জানান।

সামাজিক সংগঠন জাগ্রত

সামাজিক সংগঠন জাগ্রত যুব সংঘ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামাজিক সংগঠন জাগ্রত যুব সংঘ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিন উপজেলার ৫ নং পশ্চিম জোড়কানন ইউনিয়নের মুরাদ কালিকাপুর গ্রামে সামাজিক সংগঠন জাগ্রত যুব সংঘ সমাজ এর উদ্যোগে সমাজ প্রতিনিধি, যুবসমাজ ও অন্যান্যদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কালিকাপুর গ্রামে উক্ত আয়োজন করা হয়।

আলোচনা সভায় মুরাদ কালিকাপুর গ্রামের প্রধান মুরুব্বী আব্দুর রব এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও অন্যান্য সদস্যবৃন্দরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে উক্ত সংগঠনের ২০২৪-২৫ সালের কমিটি গোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে রবিউল হাছান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খন্দকার অর্থ সম্পাদক আতাহার জামিল এর নাম ঘোষণা করা হয়।

আলোচনা সভায় বক্তারা সমাজ ব্যবস্হার উন্নয়ন, মাদক এবং সাজাজিক সমস্যা তুলে ধরে এসব সমস্যা সমাধানের বিভিন্ন দিক পরামর্শ দিয়ে থাকেন।

রিয়েল এষ্টেট প্রতিষ্ঠান

রিয়েল এষ্টেট প্রতিষ্ঠান “রিয়েল ক্যাপিটা গ্রুপ” এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিয়েল এষ্টেট প্রতিষ্ঠান “রিয়েল ক্যাপিটা গ্রুপ” এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার:

শনিবার (২ নভেম্বর) দেশের স্বনামধন্য রিয়েল এষ্টেট প্রতিষ্ঠান “রিয়েল ক্যাপিটা গ্রুপ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গ্রুপের গুলশান-১, নাফি টাওয়ারের লেভেল ১৯ এ অবস্থিত অফিসে একটি জমকালো বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ছাড়াও মাসব্যাপী একক আবাসন মেলা ও প্রতিষ্ঠানটির কুয়াকাটায় পাঁচ তারকা মানের হোটেল শেয়ার ওনারশিপ “আরসি ওশান ব্লিস” প্রজেক্ট এর শুভ উদ্বোধন হয়।

অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান মোঃ মানজুর আহমেদ সোহান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আরিফুজ্জামান সহ অন্যান্য পরিচালকবৃন্দ ও উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রিয়েল ক্যাপিটা গ্রুপ তাদের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপি আবাসন মেলাতে পরিকল্পিত আবাসন, সুপরিকল্পিত জীবন এই প্রতিপাদ্য নিয়ে তাদের “আরসি মায়া কানন” এবং “আরসি রিভারী ভিলেজ” প্রকল্পে অভাবনীয় মূল্য ছাড় সহ তাদের “আরসি সাউথ ভ্যালী” প্রকল্পে বাংলাদেশে প্রথম মোট মূল্যের ১% মাসিক কিস্তিতে বিশাল অফার নিয়ে সকলের জন্য আবাসন নিশ্চিত করনে এগিয়ে এসেছে। এছাড়াও বাংলাদেশের পর্যটন শিল্পকে এক ধাপ এগিয়ে নিতে রিয়েল ক্যপিটা গ্রুপ মাসিক মাত্র ২,১৫০/- টাকা কিস্তিতে কুয়াকাটাতে “আরসি ওশান ব্লিস” নামক একটি পাঁচ তারকা মানের হোটেল মালিকানা হওয়ার সুযোগ দিচ্ছেন, যা পর্যটন খাতে ভবিষ্যতের জন্য এক বিপ্লব।

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ১০ জনের

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ১০ জনের

ডেস্ক রিপোর্ট:

একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮০ জন এবং খুলনা বিভাগে ৮১ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত এক দিনে সারাদেশে ৭৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৫৮ হাজার ৭২৯ জন ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৩ হাজার ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের শুরু থেকে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

অবসরের পর কোচিংয়ে

অবসরের পর কোচিংয়ে আগ্রহ নেই মেসির

অবসরের পর কোচিংয়ে আগ্রহ নেই মেসির

ডেস্ক রিপোর্ট:

ফুটবলের রাজপুত্র বলা হয় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। তবে সময়ের পরিক্রমায় বিশ্বকাপজয়ী ফুটবলারের ক্যারিয়ার শেষের দিকে। ২০২৬ বিশ্বকাপে তিনি খেলা শেষ করতে পারেন। মাঠের খেলা ছাড়ার পর ডাগআউটে তাকে দেখা যাবে কিনা, এ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে।

তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক জানান, অবসরের পর কোচিং ক্যারিয়ারে যুক্ত হওয়ার কোনো ইচ্ছে নেই। মেসি বলেন, ‘আমি কোচ হতে চাই না। কিন্তু আমি এখনো নিশ্চিত নই যে ভবিষ্যতে আমি কি করবো। আমি প্রতিদিন যা কিছু করি তা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি শুধু খেলা এবং প্রশিক্ষণ নিয়ে থাকি।’

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ২০২৬ বিশ্বকাপও হবে যুক্তরাষ্ট্রে। গুঞ্জন আছে যে এলএম-টেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন। তবে ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, কবে ফুটবলকে বিদায় জানাবেন সেই বিষয়ে এখনো নিশ্চিত নন। তিনি বলেন, ‘সত্যটা আমি জানি না। আমাকে বেশ কয়েকবার এই প্রশ্ন করা হয়েছে, বিশেষ করে আর্জেন্টিনার হয়ে আমি কবে বিদায় নিচ্ছি।’

এছাড়াও মেসি নিজের অবসরের বিষয়ে বলেন, ‘আমি কেমন অনুভব করি তার ওপর নির্ভর করছে আমি কবে অবসর নিব। ফুটবলে অনেক কিছু ঘটে। আমি মনে করি, এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি, তাই আমি এটি নিয়ে খুব বেশি ভাবছি না। আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা না করে প্রতিদিন বেঁচে থাকব।’

ক্লাব ফুটবলে পুরো ক্যারিয়ার সাফল্যে ভরা থাকলেও জাতীয় দলে দীর্ঘ সময় সাফল্য পাননি আর্জেন্টাইন অধিনায়ক। তবে কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতান তিনি। নিজের ক্যারিয়ার নিয়ে মেসি বলেন, ‘মানুষ যেভাবে চায়, তারা সেভাবেই আমাকে মনে রাখুক। আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতা, যার জন্য আমি দীর্ঘ সময় ধরে লড়াই করেছি এবং এটি (বিশ্বকাপ) জয়ের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।’

বার্সেলোনা ও জাতীয় দল নিয়ে মেসি আরও বলেন, ‘আমি ভাগ্যবান ছিলাম বার্সেলোনা এবং জাতীয় দলের হয়ে সবকিছু জিতেছি। এটি আমার এবং আমার পরিবারের জন্য বড় পাওয়া। আমি যা কিছু করেছি, তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’

কুমিল্লা নিউমার্কেটে

কুমিল্লা নিউমার্কেটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

কুমিল্লা নিউমার্কেটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

শাহ ইমরান:

জেলা প্রশাসন কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা শহরের কান্দিরপাড় নিউমার্কেটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) এ অভিযানে একটি দোকানকে একটি মামলায় ২০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব জোবায়ের হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পরিদর্শক চন্দন বিশ্বাস, হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ দেলোয়ার হোসেন এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।

নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে

পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না: দাউদকান্দিতে ভিপি নুর

পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না: দাউদকান্দিতে ভিপি নুর

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদের জননী দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এই ফ্যাসিবাদের পতন ঘটানো সহজ কাজ ছিলোনা। গত দেড় দশকে রাজনৈতিক আন্দোলন সংগ্রমে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, কারাগারে গিয়েছে।

জুলাই আগষ্টের গণঅভ্যুথ্যানে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে। হাজার হাজার মানুষ ফ্যাসিবাদি হাসিনাকে হটাতে গিয়ে আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। গণ অধিকার পরিষ, যুব অধিকার পরিষ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে রক্তাত্ব হয়েছে, তারপরও ফ্যাসিবাদের সঙ্গে কোন আপস করে নাই।

শনিবার( ২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগা মাঠে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু তাদের যে সমস্ত কর্মকান্ড চলতো, এখন কিছু ব্যাক্তি সংগঠন ওই সকল কর্মকান্ড নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। যারা এখন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তাদেরক বলবো এটা কোন রাজনৈতিক সরকার না, কাজেই কোন রাজনৈতিক দলের মাতাব্বরী বাহাদুরি করার কোন চান্স নাই। যারা মাতাব্বরী করবে, আওয়ামী ফ্যাসিবাদিও বিরুদ্ধে যেভাবে রুখে দাড়িয়েছেন, তেমনি ভাবে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদেরকেও রুখে দেয়ার আহবান জানান।

তিনি আরো বলে, আমরা এক ফ্যাসিবাদ হটিয়ে আরেক ফ্যাসিবাদ দেশে আনতে চাই না। এক স্বৈরাচারী দলকে হটিয়ে আবার কোনো স্বৈরাচারী দলকে ক্ষমতায় দেখতে চাই না। এদেশে জনগণ গত পাঁচ দশকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্টা করতে গিয়ে ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে অনেক রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। জুলাই অভ্যুথ্যান হলো জনগণের শেষ রক্ত দেয়া, এদেশের জনগণ আর কোনো রক্ত দেবে না। এবার জনগণ জন আকাঙ্খার বলে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।

ভিপি নুর বলেন, এদেশের রাজনীতির যে জমিদারী প্রথা, এমপির ছেলে এমপি, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, মেয়রের ছেলে মেয়র, ওমূক পরিবারের এলাকায় আধিপত্য বিস্তার করবে সেইদিন আর নাই। দিন বদলাইছে, দিন পাল্টাইছে, এবার সাধারণ মানুষকে জেগে উঠতে হবে। পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না। জুলাই-আগষ্ট গণ অভ্যুথ্যানের পরে আমরা যদি নতুন রাজণীত প্রতিষ্টা করতে না পারি, আজকে তরুণরা যে বিপ্লব ঘটিয়েছে, সেই তরুণদের যদি রাজনীতিতে প্রতিষ্টিত করতে না পারি, তাহলে এই বাংলাদেশর মানুষের কপালে আরো দুঃখ আছে। তাই নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গণঅধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে। গণ অধিকার পরিষদ কোন ব্যাক্তি পরিবার কেন্দ্রিক দল নয়। গণ অধিকার পরিষদ গণমানুষের দল।

তিনি প্রশাসনের উদ্যেশ্যে বলেন, কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে গোলাম হয়ে কাজ করবেন না। যদি কোন রাজনৈতিক দলের সাথে পিড়িতি করে প্রশাসন চালান, তাদের জায়গা প্রশাসনে হবে না। আপনারা অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে আছেন, এখন কোনো রাজনৈতিক সরকার না, কাজেই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনকল্যাণমূলক কাজ করবেন।

পথসভায় এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সানি, কর্মসংস্থান বিষয়ক ফয়সাল আহমেদ প্রমূখ। গণঅধিকার পরিষদ দাউদকান্দি উপজেলা শাখা এই পথ সভার আয়োজন করেছে।

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি সামগ্রী জব্দ করেছে। অভিযানে জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৪১ লক্ষ ৭হাজার টাকা।

শুক্রবার (০১ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন এর কটকবাজার পোষ্ট এবং বিবির বাজার বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০৮৩/০৯ এস-এর নিকটবর্তী সুইচ গেইট এবং সীমান্ত পিলার ২০৮০/এমপি থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে চাঁনপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচারের প্রাক্কালে বিভিন্ন চোরাচালানি সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬০ বোতল মদ, ১৩৯ বোতল ফেন্সিডিল, ১১৪ বোতল বিয়ার, ১৯৮ পিস ভারতীয় শাড়ি, ৭৮টি থ্রি-পিস, ৮২,৬০০ পিস কিং কোবরা বাজি, ৫০ প্যাকেট বিস্কুট, ৬৫৪টি স্কিন ক্রিম, ১,৭০০ পাতা শ্যাম্পু এবং ১,৭৮০টি মেহেদী।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির দৃঢ় প্রতিশ্রুতি ও তৎপরতার প্রমাণ।