Tag Archives: সর্বকালের

ইতিহাসে সর্বকালের

ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ বিটকয়েনের দাম

ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ বিটকয়েনের দাম

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিটকয়েনের মূল্য দ্রুত বাড়ছে। প্রতিদিনই নতুন দামের রেকর্ড সৃষ্টি করছে এই ডিজিটাল মুদ্রা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রথমবারের মতো বিটকয়েনের মূল্য ১ লাখ ডলার অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নীতি গ্রহণ করবেন, আর এই প্রত্যাশা থেকেই বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। খবর রয়টার্সের।

এ বছর বিটকয়েনের মূল্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং ট্রাম্পের বিজয়ের পর চার সপ্তাহে প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। নির্বাচনে ক্রিপ্টো-বান্ধব একাধিক আইনপ্রণেতার মার্কিন কংগ্রেসে নির্বাচিত হওয়াও এই বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

বর্তমানে বিটকয়েন ১ লাখ ২৭ ডলারে লেনদেন হচ্ছে, যা আগের সেশনের তুলনায় ২.২ শতাংশ বেশি। তবে বৃহস্পতিবার এটি সর্বোচ্চ ১ লাখ ২৭৭ ডলারে পৌঁছেছিল।

মার্কিন ক্রিপ্টো প্রতিষ্ঠান গ্যালাক্সি ডিজিটালের প্রতিষ্ঠাতা ও সিইও মাইক নভোগ্রাটজ বলেন, “আমরা একটি যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হচ্ছি। চার বছরের রাজনৈতিক অচলাবস্থার পর বিটকয়েন ও পুরো ডিজিটাল সম্পদ ইকোসিস্টেম আর্থিক মূলধারায় প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে। এই পরিবর্তন আসছে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, টোকেনাইজেশন এবং পেমেন্ট প্রযুক্তির উন্নতির মাধ্যমে।”

হংকং-ভিত্তিক স্বাধীন ক্রিপ্টো বিশ্লেষক জাস্টিন ডি’অ্যানেথান বলেছেন, “বিটকয়েনের মূল্য ১ লাখ ডলার ছাড়ানো শুধু একটি মাইলফলক নয়; এটি অর্থনীতি, প্রযুক্তি এবং ভূরাজনীতির পরিবর্তনের প্রতীক। একসময় যা কল্পনা বলে মনে করা হতো, আজ তা বাস্তবে রূপ নিচ্ছে।”

তবে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্প বিটকয়েনকে ভালো চোখে দেখেননি। তিনি একে ‘প্রতারণা’ বলে আখ্যায়িত করেছিলেন এবং বলেছিলেন, এটি ডলারের প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এবারের নির্বাচনী প্রচারণার সময় তিনি নাটকীয়ভাবে নিজের অবস্থান বদলে ক্রিপ্টো সমর্থক হিসেবে নিজেকে উপস্থাপন করেন। এমনকি গত সেপ্টেম্বরে পরিবারের সঙ্গে নিজস্ব ক্রিপ্টো প্রতিষ্ঠান “ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল” চালুর ঘোষণা দেন।

যদিও বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বিশ্বজুড়ে জনপ্রিয়, সাধারণত এগুলো ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়। এর মূল্য অনেক সময় অস্বাভাবিক ওঠানামা করে। ২০২১ সালের শেষ দিকে বিটকয়েন সর্বোচ্চ ৬৯ হাজার ডলারে উঠেছিল, তবে পরের বছর এটি ১৬ হাজার ডলারে নেমে যায়। ২০২২ সালের নভেম্বর থেকে প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়ে এটি আবার আগের উচ্চতায় ফিরে আসে।

শোক দিবসে অজিত গুহ কলেজের উদ্দ্যোগে দোয়া মাহফিল আলোচনা সভা

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উদ্দ্যোগে দোয়া মাহফিল,আলোচনা সভাও পুরস্কার বিতরণ অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় অত্র কলেজ মিলনায়তনে উক্ত অনুুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হাসান ইমাম মজুমদার (ফটিক)। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোস্তাক আহমদ, কলেজ শিক্ষক পারিষদের সম্পাদক আবু জাহেদ।

সহকারী অধ্যাপক নজমা আহমেদ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন গনিত বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাসিম উদ্দিন ফয়সাল সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা সহ আরো অনেকে।

অনুুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির পিছনে বঙ্গবন্ধুর অবদান ছিল অসীম। কিভাবে এ দেশের নাম বাংলাদেশ হলো তোমরা সকলে এসবের ইতিহাস পড়বা। আর
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে তোমাদের সঠিক সিদ্বান্ত নিতে হবে। তোমাদের সঠিক সিদ্বান্তই একদিন এদেশ স্মার্ট বাংলাদেশ তধা আধুনিক দেশে পরিণত হবে। তোমরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার।

অনুুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন,
বঙ্গবন্ধু এ দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা, দেশের উন্নয়নের কথা, মানুষের অধিকার আদায়ের কথা, মানুষের নিরাপত্তার কথা সবসময় ভেবেছেন। বর্তমান বাংলাদেশ শেখ হাত ধরে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার ধারাকে ধরে রাখতে হলে এদেশে আবার ও শেখ হাসিনার প্রয়োজন। তাই আসছে আগামী জাতীয় নির্বাচনে কিভাবে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করা যায় এ বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।