Tag Archives: আমড়াতলী

কুমিল্লার আমড়াতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লার আমড়াতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় বজ্রপাতে নুর ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়লই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

আমড়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে কামাল উদ্দিন জানান, যশপুর গ্রামের মঞ্জিল মিয়ার কৃষি জমিতে কাজ করছিলেন নুর ইসলাম। দুপুর ১টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কুমিল্লার আমড়াতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আপন ২ ভাই আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমড়াতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার আমড়াতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতমাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার কোর্টের শহর গ্রামের মৃত মোসলেম মিয়ার দুই ছেলে মোঃ ইউসুফ মিয়া (২৭) ও মোঃ স্বপন মিয়া (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এই বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।