Tag Archives: করোনা ভাইরাস

কুমিল্লায় মাস্ক না পরায় ২৮১ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

মহামারি করোনা প্রাদুর্ভাব চলাকালে স্বাস্থ্যবিধি অমান্য করা ও মাস্ক না পরায় কুমিল্লায় ২৮১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড দেয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৮ হাজার ৯৩০ টাকা জরিমানা আদায় করা হয়।

একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার করোনাযোদ্ধা সন্তান

 

ডাঃ সোবহান অনীক:

আমার কাহিনীর শুরুটা ৭০ এর দশকে। একদম অজপাড়াগাঁ থেকে উঠে আসা এক বঙ্গসন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ মাতৃকার টানে পরিবারের আশার প্রদীপ সেই যুবক এক মহান আত্মত্যাগের অনুপ্রেরণায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন।

সেদিনকার সেই যুবক  আবুল খায়ের, নাঙ্গলকোটের বক্সগন্জ ইউনিয়নের বড়কালী গ্রামের কৃতিসন্তান, পরবর্তীতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সফল একজন অভিভাবক।

আবুল খায়ের যুদ্ধ পরবর্তীতে দেশ পুনর্গঠনে শ্রম প্রদান করেন। সত্তর এবং আশির দশকে অনেকেই প্রাচুর্যের টানে বিদেশ ভ্রমণ করেন; কিন্তু এই মুক্তিযোদ্ধা সকল প্রলোভনকে জয় করে নিজ পরিবার, সমাজ তথা দেশের কল্যাণে আত্মনিয়োগ করেন।

সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরত থাকবার কারণে  আবুল খায়ের অনেক বৈধ বা অবৈধ সুযোগ গ্রহণ করতে পারতেন। কিন্তু তিনি তার জীবনে প্রাপ্ত সকল সুযোগ- সুবিধা সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজে লাগাবার আপ্রাণ চেষ্টা করে গেছেন।

আবুল খায়ের নাঙ্গলকোটে তথা বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী এবং ফেনি জেলায় অবিস্মরণীয় অবদান রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং এমপিওভুক্তির ক্ষেত্রে।

দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হবার ‘অপরাধে’ আবুল খায়ের তার প্রাপ্য প্রমোশন পান নাই। কিন্তু তারপরও তার চেতনা-আদর্শ থেকে একচুল স্খলিত হন নাই, কোনো চাটুকারিতার আশ্রয় গ্রহণ করেন নাই।

সেই মুক্তিযোদ্ধা পিতার সন্তান আমি ডাঃ সোবহান অনীক, করোনা কালে সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিজেকে নিয়োজিত করার সুযোগ পাই। করোনার এই দূর্যোগ মুর্হূতেনাঙ্গলকোটে অবস্থানরত একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমি আমার সর্বশক্তি  নিয়োগ করে নাঙ্গলকোটবাসির চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রয়াস পাই। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আসি বাড়তি দায়িত্ব নিয়ে এই করোনা যুদ্ধে নিজেকে নিয়োজিত করি।

সবশেষে বলতে চাই, বীরমুক্তিযোদ্ধা এবং তাদের পরবর্তী প্রজন্ম দেশের যেকোনো দূর্যোগের মূহূর্তে সম্মুখসারির যোদ্ধা হিসেবে অবশ্যই আত্মপ্রকাশ করবেন। তাই বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরবর্তী প্রজন্মের যথাযথ মূল্যায়ণ করা হোক- এটাই আমাদের কামনা।

কুমিল্লায় মাস্ক না পরলেই জরিমানা, করোনা রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

 

শাহ ইমরান:
করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত রোধে কুমিল্লা জেলা প্রশাসন জেলাজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে নগরীর শাসনগাছা বাস স্ট্যান্ড ,রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে জরিমানা করেন জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর এস,এম,মুস্তাফিজুর রহমান।

এছাড়া গতকাল বুধবার নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকা, লালমাই উপজেলা এবং তিতাস উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার দুপুরে নগরীতে মাস্ক পরিধান না করায় ১১ জনকে অর্থ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান । একইভাবে তিতাস উপজেলায় মাস্ক না পরায় ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম। লালমাই উপজেলায় মাস্ক না পরায় ৭ জনকে অর্থ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা ।

দেবিদ্বারে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০ জনকে অর্থদন্ড

মো. জামাল উদ্দিন দুলালঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কলেজ রোড, নিউমার্কেট এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান। এসময় সার্বিক সহযোগিতা করেন থানা পুলিশের টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ২০ জনকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করে আদায় করা হয়।

এসময় আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা এবং প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান জানান, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার লালমাইয়ে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে কুমিল্লা জেলা প্রশাসন জেলাজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার লালমাই উপজেলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৭ জনকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা এ অভিযান পরিচালনা করেন।

লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা জানান, মাস্ক না পরে বের হওয়ায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর অধীন ৭ জনকে ১ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১১ জনকে অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম,মুস্তাফিজুর রহমান। এসময় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ১১ জন ব্যক্তিকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও জনসচেতনতা সৃষ্টি করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান না করায় ১৭ জনকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে জনবহুল স্থানে মাস্ক পরিধান না করে চলাচল করায় ১৭ জন ব্যাক্তিকে ১ হাজার ৮৫০ টাকা  জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় সদরের কান্দিরপাড় ও রাজগঞ্জ  এলাকায় করোনার দ্বিতীয় ওয়েভ রোধে  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে আজ সচেতনতামূলক প্রচারাভিযান ও অভিযান পরিচালনা করা হয় ।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর ) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি এ কে এম ফয়সাল ও সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করে চলাচল করায় ১৭ জন ব্যাক্তিকে ১ হাজার ৮৫০ টাকা  জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও সচেতনতা সৃষ্টি করা হয়

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন,  কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

চাঁদপুরে মাস্ক না পড়ার দায়ে দেড় ঘন্টায় ৫২ টি মামলায় ৮১ জনকে অর্থ জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে চাঁদপুরে শতভাগ মাস্ক নিশ্চিতের জন্য জেলা প্রশাসকের মোঃ মাজেদুর রহমান খান এর নির্দেশে শহরের বিভিন্ন স্থানে ২য় দিনের মত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মাস্ক না পড়ার কারণে ৫২ টি মামলায় ৮১ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত (১৫০ মিনিট) চাঁদপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিষ্ট্রেটগণ এই অভিযান পরিচালনা করেন। এতে ৫২ টি মামলায় ৮১ জনকে মোট ৭ হাজার ৬শ’ ২০ টাকা জরিমানা করা হয়। এদিন জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ওয়ালিদুজ্জামান ও ইমরান মাহমুদ ডালিম এসব আদালত পরিচালনা করেন। এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উক্ত অভিযান গুলোর সার্বিক সমন্বয় ও মনিটরিং এর দায়িত্ব পালন করেন। এসময় পুলিশ প্রশাসন, আনসার, জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক ও সাংবাদিকরা উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। জরিমানাকৃত ৮১ জনসহ প্রায় ১শ’ জনকে চাঁদপুর স্টেডিয়ামের হল রুমে ১ ঘন্টা আটকে রেখে বড় পর্দায় মাস্ক ও স্বাস্থবিধির উপর ১ ঘন্টার সচেতনতামূলক ভিডিও দেখানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর জেলায় সকল মানুষকে শতভাগ মাস্ক পড়ানোর জন্য কাজ করছি। মানুষকে সচেতন করার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করছি। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এমনকি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আটককৃতদের ১ ঘন্টা যাবত মাস্ক পরিধানের উপর সচেতনতামূলক ভিডিও দেখানো হয়েছে।

রেড জোন কুমিল্লাসহ ১০ জেলায় সাধারণ ছুটি ঘোষণা

 

ডেস্ক রিপোর্ট:

করোনা ভাইরাসে অধিক আক্রান্ত (রেড জোন) দেশের ১০ জেলার ২৭ অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার রাতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১০টি জেলা হলো- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।

কুমিল্লায় শুক্রবারে ৮৪  জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ কুমিল্লা শহরে

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৪  জনে।

আজকের রিপোর্টে কোন মৃত্যু নেই। ফলে মৃত্যু সংখ্যা ৪৮ জনেই আছে । আজকে নাঙ্গলকোটে সুস্থ্য হয়েছেন  ২৩  জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশনে  ৪১ জন,  চৌদ্দগ্রামে  ১৩ জন,  লাকসামে ১১ জন,  নাঙ্গলকোটে  ৯ জন,  বরুড়ায়  ৫ জন,  মুরাদনগরে ৪ জন ও  বুড়িচংয়ে  ১ জন।

শুক্রবার (১২ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৯১ জন, মুরাদনগর ১৭৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩৪৫ জন, লাকসামে ১১৪ জন, চান্দিনায় ১৩৬ জন, তিতাসে ৩৯ জন, দাউদকান্দিতে ৫৮ জন,বরুড়ায় ৪৩ জন, বুড়িচংয়ে ১০৯ জন, মনোহরগঞ্জ ৩০ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩ জন, নাঙ্গলকোটে ৮৭ জন, হোমনায় ২৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৩৩ জন, লালমাইয়ে ১৩ জন, চৌদ্দগ্রামে ১৬০ জন, আদর্শ সদরে ৭৯ জন, মেঘনায় ২৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৩ হাজার ৪৯৩ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৫৮৮ জনের। এর মধ্যে ১ হাজার ৭১৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৪৮ জন এবং সুস্থ হয়েছে মোট ২৯৮ জন।