Tag Archives: কুমিল্লা জেলা প্রশাসক

সিনোভ্যাক ভ্যাকসিন কুমিল্লায় পৌছেছে

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় কুমিল্লার মানুষের জন্য সিনোভ্যাক ভ্যাকসিন আজ বুধবার  কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে।

আজ দুপুর ১ টায় ৫৬ কার্টুনে ৩৩ হাজার ৬০০পিস সিনোভ্যাক ভ্যাকসিন গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসাইন, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, মেডিকেল অফিসার সৌমেন রায়, ড্রাগ সুপার শফিক আহমেদসহ অন্যান্যরা।

কুমিল্লা শহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারিদের অর্থদন্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীরের নির্দেশনা ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা নগরীর বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করণে প্রতিদিনের ন্যায় আজ রবিবার তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের টমছমব্রিজ, চকবাজার, রাজগঞ্জ ও কান্দিরপাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন ব্যবসায়ীকে ৭ হাজার ৮ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় ৭টি মামলা দায়ের করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ, নির্বাহী  ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও জেলাপুলিশ বিভাগের সদস্যরা।

মো: আবু সাঈদ জানান, জনস্বার্থে সকল ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় ৮১১টি মোবাইল কোর্ট:সাড়ে ৯ লাখ মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার:

করোনা সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে বিগত এক মাসে জেলা প্রশাসন জেলাজুড়ে ৮১১টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে । এ সময় ৪ হাজার ৮৫৭টি মামলায় মোট ১৩ লক্ষ ১০ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে কুমিল্লার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুল ফজল মীরের  তত্ত্বাবধানে কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েব মোকাবেলায় বিগত এক মাসে সমগ্র কুমিল্লা জেলা ও উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মাস্ক পরিধান নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।  এছাড়া গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিরতণ করা হয়। এখন পর্যন্ত বিনামূল্যে বিতরণকৃত মাস্কের সংখ্যা ৯ লক্ষ ৬৫ হাজারটি। মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাঈদ জানান।

প্রধানমন্ত্রীকে এসএমএস করে কুমিল্লার এক তরুণ পেলেন কম্পিউটার

স্টাফ রিপোর্টার:

বাঁচার আকুতি জানিয়ে একটু সাহায্য-সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন নম্বরে এসএমএস করেন কুমিল্লা নগরীর মুগলটুলির বাসিন্দা শাহাদাত হোসেন শাকিল। ৭ ডিসেম্বর পাঠানো এই এসএমএসটি প্রধানমন্ত্রীর নজরে পড়ে। তারই নির্দেশে সোমবার (২৮ ডিসেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক ওই তরুণকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকার একটি কম্পিউটার দেন।

শাকিল কুমিল্লা নগরীর  মোগলটুলির বাসিন্দা আবদুল হালিমের ছেলে। তার পরিবারের স্থায়ী ঠিকানা কুমিল্লার সদর উপজেলার পাথুরীপাড়া।

শাহাদাত হোসেন শাকিল জানান, কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর নম্বরটি তার চোখে পড়ে। ওই ওয়েবসাইট থেকে নম্বরটি সংগ্রহ করেন তিনি। দীর্ঘদিন চেষ্টা করেও একটি কম্পিউটার কেনার টাকা জোগাড় করতে না পেরে সহযোগিতা চেয়ে ওই নম্বরে তিনি এসএমএস পাঠান। গত ৭ ডিসেম্বর এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাকিলকে ফোন করা হয়। এর একদিন পরই তার খোঁজ খবর নেওয়া হয় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে। সোমবার (২৮ ডিসেম্বর) তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার দেওয়া হয়।

কম্পিউটার পেয়ে শাকিল বলেন, ‘আমাদের কোনও ভিটেমাটি নেই। একটি কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না। আমি প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অত্যন্ত খুশি। দোয়া করি তিনি যেন সুস্থ ও ভালো থাকেন।’

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, ‘এই তরুণ তার পরিবারের জীবন নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে তার এই এসএমএসটি। ওয়েবসাইট থেকে সংগ্রহ করে প্রধানমন্ত্রীর সরকারি ফোন নম্বরে তিনি এই এসএমএস করেন। দৃষ্টি আকর্ষণ হওয়ায় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেন তাকে একটু সহযোগিতা করার জন্য। তাকে আমরা জিজ্ঞাসা করেছি কী সহযোগিতা পেলে তার জীবন সহজ হয়। আমাদের তিনি জানান গ্রাফিক্স ডিজাইনসহ তিনি কম্পিউটারের অনেক কাজ জানেন। তার দাবি ছিল যদি একটি কম্পিউটার কিনে দেওয়া হয় তাহলে পরিবারসহ ভালো থাকবেন।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘আমরা সেই লক্ষ্যে একটি সুন্দর জীবনের প্রত্যাশায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি কম্পিউটার কিনে দিয়েছি। আমরা মনে করি এই সহায়তায় পরিবারসহ শাকিল ভালো থাকবে।’

কুমিল্লা নগরীর হিউম্যান ডায়াগনষ্টিক  এন্ড হসপিটালে নানা অনিয়ম: ১ লক্ষ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রেইসকোর্সে  অবস্থিত হিউম্যান ডায়াগনষ্টিক  এন্ড হাসপাতালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় নির্ধারিত বেড থেকে বেশি বেড পাওয়ায় এবং ওপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন থাকায় ও বিভিন্ন পরীক্ষার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখায় হিউম্যান হসপিটাল মালিক পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মোঃ মাজহারুল ইসলাম । এ সময় সহযোগিতা করেন কুমিল্লা সিভিল সার্জন অফিয়াল টিম।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন,হাসপাতালগুলোতে ভাল মানের সেবা দেওয়ার জন্য এবং গুণগত মান সঠিক রাখার জন্য কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

কুমিল্লায় মাস্ক না পরলেই জরিমানা, করোনা রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

 

শাহ ইমরান:
করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত রোধে কুমিল্লা জেলা প্রশাসন জেলাজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে নগরীর শাসনগাছা বাস স্ট্যান্ড ,রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে জরিমানা করেন জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর এস,এম,মুস্তাফিজুর রহমান।

এছাড়া গতকাল বুধবার নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকা, লালমাই উপজেলা এবং তিতাস উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার দুপুরে নগরীতে মাস্ক পরিধান না করায় ১১ জনকে অর্থ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান । একইভাবে তিতাস উপজেলায় মাস্ক না পরায় ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম। লালমাই উপজেলায় মাস্ক না পরায় ৭ জনকে অর্থ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা ।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১১ জনকে অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম,মুস্তাফিজুর রহমান। এসময় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ১১ জন ব্যক্তিকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও জনসচেতনতা সৃষ্টি করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান না করায় ১৭ জনকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে জনবহুল স্থানে মাস্ক পরিধান না করে চলাচল করায় ১৭ জন ব্যাক্তিকে ১ হাজার ৮৫০ টাকা  জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় সদরের কান্দিরপাড় ও রাজগঞ্জ  এলাকায় করোনার দ্বিতীয় ওয়েভ রোধে  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে আজ সচেতনতামূলক প্রচারাভিযান ও অভিযান পরিচালনা করা হয় ।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর ) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি এ কে এম ফয়সাল ও সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করে চলাচল করায় ১৭ জন ব্যাক্তিকে ১ হাজার ৮৫০ টাকা  জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও সচেতনতা সৃষ্টি করা হয়

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন,  কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

৩০ লক্ষ শহীদের স্বপ্নের বাংলাদেশে মাদকের কোন স্থান নেই ——জেলা প্রশাসক আবুল ফজল মীর

আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া ॥
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টরারেন্স। মাদক গ্রহিতা, মাদক বিক্রেতা, মাদক প্রাচারকারী কাউকে আমরা ছাড় দেবো না।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এখনো সময় আছে আপনার সন্তানের প্রতি সচেতন হউন। আপনাদের সন্তান যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে সময় থাকতে তাকে ফিরিয়ে আনুন। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা স্বপ্নের বাংলাদেশে মাদকের কোন স্থান নেই। স্বপ্নের এই বাংলাদেশকে রক্ষা করতে আমাদের যা কিছু করা দরকার, আমরা তাই করবো। মাদক মুক্ত একটি স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়বো।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, উন্নত রাষ্ট্র ও জাতি গঠন এবং মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর একথা বলেন। এসময় তিনি, সুন্দর একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

প্রধান অতিথির সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে দাড়িয়ে এক সাথে লাল কার্ড প্রর্দশন করে। এছাড়াও সভায় জেলা তথ্য অফিসের শিল্পীরা বিভিন্ন উন্নয়ন মূলক সঙ্গীত পরিবেশন করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ মনিরুল হক, উপজেলা সহকারী কশিমনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ। পরিচালনা করেন ভগবান উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সাহেবাবাদ ইউপির চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, মাধবপুর ইউপির চেয়ারম্যান সুলতান আহম্মেদ, চান্দলা ইউপির চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, শশীদল ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহাম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দ, বড়ধুশিয়া কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, আবদুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস, মালাপাড়া অধক্ষ্য দেওয়ান আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ সেতারা বেগম, সাহেবাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুর রহমান, বাগড়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ছায়ীদুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক অপু খান চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের সদস্য আবু কাউসারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

কুমেক হাসপাতালে অক্সিজেনের অভাবে অস্ত্রোপচার বন্ধ, বন্ধ হওয়া অক্সিজেন চালু করতে লাগবে ৬৯ লাখ টাকা

মনির হোসেন:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন না থাকায় সার্জারি, গাইনি ও অর্থোপেডিকস বিভাগে অস্ত্রোপচার চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। গত ৩০ জানুয়ারি থেকে অক্সিজেন পাইপ বিকল হলে এ সমস্যা দেখা দেয়। সেন্ট্রাল অক্সিজেন চালু করতে ৬৯ লাখ টাকা লাগবে বলে হাসপাতাল সূত্রে জানা য়ায়।

জানা যায়,১১ দিন সেন্ট্রাল অক্সিজেন বন্ধ থাকায় ছোট অক্সিজেন বোতল কিনে হাসপাতালের বিভিন্ন ওটিতে অপারেশনের কাজ করা হয়। গত ৭ জানুয়ারি একটি ছোট অস্ত্রোপচারে অক্সিজেনের কারনে এক জন রোগী মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া যায়। শনিবার নারায়ণগঞ্জ থেকে অক্সিজেন না আসায় হাসপাতালে সার্জারি, গাইনি ও অর্থোপেডিকস বিভাগে অস্ত্রোপচার চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। এ কারণে জরুরি চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে ফিরে যেতে হয়েছে। অনেকে অস্ত্রোপচারের অপেক্ষায় হাসপাতালের শয্যায় দিন গুনছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোগী বলেন, শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু অক্সিজেন নেই। বাধ্য হয়ে স্বজনকে শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। সরকারি হাসপাতালের এমন অবস্থা আগে কখনো দেখেননি। কুমিল্ল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের কয়েকজন ডাক্তার বলেন, অক্সিজেনের অভাবে কোনো অস্ত্রোপচার করা যাচ্ছে না। এদিকে কাজী ফেরদৌস হক নামে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী বলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি অসুস্থ হয়ে গেছে,মনে হচ্ছে হাসপাতালের চিকিৎসা করাতে হবে। এখানে প্রয়োজনীয় লোকবলের যেমন ঘাটতি আছে, তেমনি অতি জরুরি যন্ত্রপাতিও অকেজো হয়ে পড়ে আছে। কোনো কোনোটি চলছে ধুঁকে ধুঁকে। হাসপাতাল ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেডিকেল কলেজের নতুন ভবনের মাটির ভু গর্ভে  পি কাস্ট পাইল ড্রাইভ করার সময় অক্সিজেন পাইপ বিকল হয়ে গেলে গত ৩০ জানুয়ারি সন্ধ্যা থেকে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কুমিল্লা মেডিকেল কলেজের নতুন ভবনের মাটির ভু গর্ভে  পি কাস্ট পাইল ড্রাইভ করার সময় অক্সিজেন পাইপ বিকল হয়ে যায়।