Tag Archives: কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১৮০ জন ফেল থেকে পাস করেছে

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী।

আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ এ তথ্য জানায়।

তিনি জানায়, কুমিল্লা বোর্ডের অধীন ছয় জেলায় প্রথম দিনের বাংলা ১ম পত্রের মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৪৮১জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৬ হাজার ৫৬জন।

এক হাজার ৪২৫ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির শতকরা হার এক দশমিক ২১ শতাংশ।

কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে পাওয়া তালিকা পর্যালোচনা করে দেখা যায়, কুমিল্লা জেলায় ৫৫৫ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৭৭ জন, চাঁদপুর জেলায় ২০৭ জন, ফেনী জেলায় ৯৮ জন, নোয়াখালী জেলায় ২৭৭ জন ও লক্ষ্মীপুর জেলায় ১১১ জন পরীক্ষার্থী প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত ১ লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফরম পূরণ করেন।

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১৮০ জন ফেল থেকে পাস করেছে

স্টাফ রিপোর্টার:

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ফেল করা ১৮০ জন শিক্ষার্থী উত্তীর্ণসহ ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়। ফল পুনর্নিরীক্ষণে এ পরিবর্তন হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায় ও পরিবর্তিত ফল প্রকাশিত হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানায়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ২৪টি বিষয়ে ২৭ হাজার ৬০ জন শিক্ষার্থী ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৯৪ জন নতুন করে জিপিএ ৫ পান। ১৮০ জন ফেল থেকে পাস করেন এবং ৬০৫ জনের গ্রেড পরিবর্তন হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের জানান, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে আজ ২৮ আগস্ট ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

গত ২৮ জুলাই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ ভাগ।