বরুড়ায় সিএনজি চালকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
আজকের কুমিল্লা ডট কম :
May 13, 2019
সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি এলাকার বড় আঙ্গিনা গ্রামের
মোঃ আইয়ুব আলী(৪৫) নামে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
সোমবার(১৩ মে) সকালে নিজ বাড়ির গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়,তিনি পেশাগত দিক থেকে একজন সিএনজি চালক ছিলেন।ব্যাক্তিগতভাবে তিনি দুই বিয়ে করেছিলেন।মূলত পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
স্থানীয় ইউ পি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।