Tag Archives: দাউদকান্দি পৌরসভা

দাউদকান্দি পৌর নির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়পত্র বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নগত্র বাতিল ঘোষণা করেন। তাদের মধ্যে এক মেয়র প্রার্থী ও তিন কাউন্সিলার প্রার্থী রয়েছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ধার্য ছিল।

আশরাফুন নাহার জানান, স্বতন্ত্র মেয়র প্রার্থী গোলাম মহিউদ্দিন মাহমুদ এবং কাউন্সিলর প্রার্থী ২নং ওয়ার্ডের মিজানুর রহমান, ৪নং ওয়ার্ডের শাহাজাদা মজুমদার ও আবসার উদ্দিনের মনোনয়নগত্র বাতিল ঘোষণা করা হয়েছে। স্বাক্ষর বিহীন, টিন সার্টিফিকেট ও ব্যয় নির্ধারন সংক্রান্ত তথ্য গড়মিল থাকায় তাদেও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মেয়র পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন, বিএনপি মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ সেলিম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান মিয়া, স্বতন্ত্র প্রার্থী তাসলিমা চৌধুরী সিমিন ও সাবেক ছাত্রনেতা আবু মুছা ।

চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি প্রত্যাহার এবং আগামী ১৪ ফেব্রুয়ারী দাউদকান্দি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এখানে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

 

১৪ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি ও হোমনা পৌরসভার নির্বাচন

স্টাফ রিপোর্টার:

চতুর্থ ধাপে ঘোষিত তফসিলে কুমিল্লার দাউদকান্দি ও হোমনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ এই পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে, ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়।

দু’টি পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ নেয়া হবে।

দাউদকান্দি পৌরসভা লকডাউন

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন ও দুজন কাউন্সিলরসহ ছয়জন করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে। আক্রান্ত সবাই পৌরসভার বাসিন্দা হওয়ায় শুক্রবার রাতে পৌরসভার সম্পুর্ণ এলাকাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান সাক্ষরিত গণবিজ্ঞতির মাধ্যমে এ লকডাউন করা হয়। জনস্বার্থে বিভিন্ন বিধি নিষেধ উল্লেখসহ পৌর এলাকার জরুরী সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ লকডাউনের আওতামুক্ত থাকবে বলে গণবিজ্ঞতিতে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান জানান।

উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহিনুল আলম সুমন জানান, শুক্রবার(২৯ মে) দাউদকান্দিতে নতুন করে সর্বোচ্চ ছয়জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এনিয়ে মোট ২৫জন আক্রান্ত হয়েছে, এরমধ্যে সুস্থ্য হয়েছে ১১জন।