Tag Archives: বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতি কাটিয়ে

বন্যা পরিস্থিতি কাটিয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে: ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

বন্যা পরিস্থিতি কাটিয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে: ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

স্টাফ রিপোর্টার :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে শিক্ষার্থীরা কিভাবে ক্লাসে ফিরছে, আমরা তা দেখতে এসেছি। সরজমিনে এসে দেখলাম তোমরা বন্যার ভয়াবহতা স্থানীয়দের সহযোগীতায় কাটিয়ে উঠেছো।

বন্যা পরবর্তীতে আমরা গত দুই সপ্তাহে ধরে চেষ্টা করে যাচ্ছি খুব দ্রুত সময়ে প্রাথমিক শিক্ষা শুরু করতে পারি। ইতিমধ্যে বন্যার পানি কমে গেছে। সারাদেশে বন্যার পানিতে ২৭৭২টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্থ হয়েছে। এরই মধ্যে আমরা সকল বিদ্যালয়ের শিক্ষকদের সাথে জুম মিটিং করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে সক্ষম হয়েছি। আমাদের বিদ্যালয় অবকাঠামো, বই, চেয়ার, টেবিল নষ্ট হয়েছে।

এসময় তিনি আরও বলেন, উপজেলা শিক্ষা অফিস প্রকৌশলী, জনস্বাস্থ্য অধিদপ্তর মিলে সমন্বয় করে খুব কম সময়ের ভিতরে কাজগুলো শেষ করতে পারি সে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের যে ক্ষতি হয়েছে তা যেন আমরা দ্রুত গুছিয়ে নিতে পারি সেই দিকেই নজর দিচ্ছি। আমাদের বরাদ্দ বা সম্পদের অভাব নেই। তাই স্থানীয়ভাবে সমন্বয় করে কাজ শেষ করতে পারব বলে আশাবাদী। আমাদের বিশ্বাস আমরা আগামী দুই এক সপ্তাহের মধ্যেই পূর্বের অবস্থানে ফিরে যাব এবং যে ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে নিতে পারব সকলের সহযোগিতায়।

তিনি রবিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে চান্দকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শনে এসে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ কালে বক্তব্য কথা বলেন

এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন, বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক) শিক্ষা ড. শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সাহিদা আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সকিনা আক্তার।

কুমিল্লায় বন্যা পরিস্থিতি

কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন দুর্গতরা

কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন দুর্গতরা

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। পানির স্তর নামতে শুরু করায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া মানুষজন তাদের আসবাবপত্র নিয়ে ঘরে ফিরছেন, অনেকে আবার বাড়িঘর মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হাত দিয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় বাঁধ ভাঙার পরও কিছু পানি বের হতে দেখা গেছে, তবে বর্তমানে গোমতী নদীর পানির প্রবাহ স্বাভাবিক অবস্থায় রয়েছে।

কুমিল্লায় পানি কমার সাথে সাথে বন্যার ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষয়ক্ষতির চিহ্নও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। অনেক সড়ক, যা পানির নিচে ছিল, এখন ফেটে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে।

কুমিল্লার দক্ষিণাঞ্চলের লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলাগুলোতেও বন্যার পানি কমছে, ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছিলেন। ৭২৪টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ৭৮ হাজারেরও বেশি মানুষ এখন ধীরে ধীরে তাদের নিজস্ব ঘরবাড়িতে ফিরে আসছেন।

কুমিল্লায় পানি বৃদ্ধি

কুমিল্লায় গোমতীর পানি কমলেও, বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকট

কুমিল্লায় পানি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার:

টানা ৮ দিন কুমিল্লায় পানি বৃদ্ধি র পর অবশেষে গোমতী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার দক্ষিণাঞ্চলের কিছু উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ ও ত্রাণের সংকট বেড়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকট দেখা দিয়েছে বন্যাকবলিত এলাকাগুলোতে।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতীর পানি বর্তমানে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে এটি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত ছিল।

যদিও গোমতীর পানি কিছুটা কমেছে, কিন্তু গত ২২ আগস্ট বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার পর এখনো ওই স্থান দিয়ে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করছে। ফলে নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। একই অবস্থা বুড়িচং ও দেবিদ্বার উপজেলায়ও। এ ছাড়া সালদা ও ঘুংঘুর নদীর ভাঙনে প্রতিদিন পানি বাড়ছে।

বন্যাদুর্গত এলাকাগুলোতে নৌযানের অভাবের কারণে ত্রাণ বিতরণে সমস্যা হচ্ছে। বিশেষ করে শিশু খাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় এখনো বন্যার ভয়াবহতা বিরাজ করছে। ত্রাণের জন্য মানুষের আকুতি চারদিকে শোনা যাচ্ছে। বিশেষ করে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় বন্যার অবস্থা এখনও উন্নত হয়নি।

জেলা প্রশাসনের তথ্যমতে, ১৪টি উপজেলায় ১০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি। তবে স্থানীয়দের মতে, এই সংখ্যা আরও বেশি হতে পারে। সরকারি সহায়তার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জমান জানান, গোমতীর পানি বিপৎসীমার নিচে নেমে আসলেও বাঁধটি এখনই মেরামত করা সম্ভব হচ্ছে না। কারণ তীব্র স্রোতের কারণে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। পানি কমে যাওয়ার পর বাঁধ মেরামত করা যাবে, যা হতে আরও প্রায় ১৫ দিন সময় লাগতে পারে।