Tag Archives: বাংলাদেশ সেনাবাহিনী

কুমিল্লা মহাসড়কে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন সহস্রাধিক মানুষ 

নাছরিন আক্তার হীরা:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হাড়িখোলা বেদে পল্লীর গরীব , দুস্থ ও ছিন্নমুল বেদে পরিবারের সদস্যসহ স্থানীয় প্রায় এক হাজার ২ শত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া।

বুধবার (৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত কুরছাপ হাইস্কুলে সেনা মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা ও ঔষধসামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ২৫ সদস্যের একটি চিকিৎসক দল এ সেবা কার্য্যক্রম আয়োজন করে। কুমিল্লা সেনানিবাসের ১০১ পদাতিক ব্রিগেডের মাইটি সিক্সার্সের সহযোগিতায় এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানে অংশ নেন ক্যাপ্টেন আয়েশা সিদ্দিকা, ক্যাপ্টেন সামিহা জামান, ক্যাপ্টেন জেরিন আফরোজ ও ক্যাপ্টেন আসিফ ইকবালসহ অন্যান্য সদস্যবৃন্দ ।

৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হুদা খান জানান, করোনা মহামারীর শুরুতে সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার আটটি মেডিক্যাল টিম দায়িত্ত্বপূর্ণ ছয়টি জেলায় গরীব ও দুস্থ সাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, করোনা সচেতনতা সৃষ্টি ও গর্ভবতী মায়েদের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। জিওসি এবং এরিয়া কমান্ডার মহোদয়ের উদ্যোগ ও নির্দেশনায় এ কর্মসূচীকে পিছিয়ে পড়া জনগোষ্ঠির আরো দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকার বস্তি, বেদে পল্লী , এতিমখানা ইত্যাদি দুস্থ অঞ্চলের মানুষদের মাঝে এ সেবা কার্যক্রম পরিচালনা হচ্ছে।

আজ দিনব্যাপি প্রায় সহস্রাধিক বিভিন্ন ধরনের রোগীর মাঝে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ ও মাষ্ক প্রদান করা হয় ।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস ও জেলার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান কার্যক্রম চলাকালে এ চিকিৎসা শিবির পরিদর্শন করেন।

ক্যাডেটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করতে হবে অনলাইনে

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২১ সালে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে শিক্ষার্থীদের।

বর্তমানে দেশে ছেলেদের নয়টি এবং মেয়েদের তিনটি ক্যাডেট কলেজ রয়েছে। কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।

আবেদনের সময়সীমা
গত ২২ নভেম্বর আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২০২১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ওই দিন বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। অনলাইনে www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.mil.bd আবেদন ফরম পূরণ করতে হবে।

পরীক্ষা
আগামী ২৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ৩০০ নম্বরের। গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০ এবং সাধারণ জ্ঞান ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা
প্রার্থীদের বাংলাদেশি নাগরিক হতে হবে। ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা
১ জানুয়ারি ২০২১ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস।

উচ্চতা
বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রেই উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে।

আবেদন ফি
আবেদন ফি এক হাজার ৫০০ টাকা।

সেনাবাহিনীর সাইক্লিং এক্সপেডিশন টিম এখন কুমিল্লায়

নাছরিন আক্তার হীরা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে “মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০” এর সাইক্লিং দল আজ রবিবার কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এস এন সরকারী ডিগ্রী কলেজে এসে পৌছে। পরে সাইক্লিং এক্সপেডিশন দল কুমিল্লা সেনানিবাসে আগমন করলে উক্ত সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের অর্ভ্যথনা জানান।

উল্লেখ্য যে, সরকার চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ  সাল পর্যন্ত সময়কালকে মুজিব বর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকসহ সর্বমোট ১০০ জন সেনাসদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সাথে তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত ১০১০ কিঃমিঃ পথ পাড়ি জমানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সম্পূর্ণ পথে জাতির পিতার জন্মশত বর্ষের চেতনাকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। একই সাথে একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য ৭১ জন সাইক্লিষ্ট এই অপরাজেয় সাইক্লিং এক্সপেডিশন চলমান রাখবে। আগামী ৩ ডিসেম্বর টেকনাফে (শাহ পরীর দ্বীপ) মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০ শেষ হবে।

কুমিল্লার বুড়িচংয়ের ২ এতিমখানায় খাদ্য ও অর্থ বিতরণ করলেন সেনাবাহিনী

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার দুইটি এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবিাহিনী,কুমিল্লা এরিয়া।

মঙ্গলবার সকালে খাদ্য ও অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবিাহিনী,কুমিল্লা এরিয়ার ৩১ বীরের ক্যাপ্টেন রিজওয়ান।

ক্যাপ্টেন রিজওয়ান জানান, বুড়িচং উপজেলার মিরপুর এতিমখানায় ২০ জন শিশু  এবং  শিবরামপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ১৫ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । প্রত্যেকটি এতিমখানায় ২০ কেজি পোলাও এর চাল, ২ কেজি চিনি, ২ কেজি গুড়ো দুধ, ১৫টি সেমাই এর প্যাকেট ও ৫ লিটার তেল এবং ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।