,

কুমিল্লা সদরে সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-ছেলে নিহত

আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2018
news-image

 

আশিকুর রহমান আশিক/ সাকিব আল হেলাল:

 কুমিল্লা আদর্শ সদর উপজেলায় সি এন জি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে বাবা ও ছেলে শিশু নিহত হয়েছেন ।

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। মঙ্গলবার(২৮ আগষ্ট) সকালে কুমিল্লা-বুড়িচং সড়কের সদরের পালপাড়ার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (৪৫) ও তার ছেলে ওয়াফি ইসলাম নাবিল (৪) ।

আহতরা হলেন নিহত আমিনুল ইসলামের স্ত্রী ইয়াসমিন (৩২), মেয়ে আফসানা (১২) । নিহত আমিনুল ইসলাম ঢাকার কাপড় ব্যবসায়ী । প্রত্যক্ষদর্শীরা জানান, শশুর বাড়িতে ঈদ উদযাপন শেষে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সকালে ব্রাহ্মণপাড়া থেকে সিএনজি চালিত অটোরিক্সাতে চড়ে পরিবার নিয়ে বাস স্টেশনে যাচ্ছিলেন আমিনুল ইসলাম। সদরের পালপাড়া মহেশপুর এলাকায় আসার পর সিএনজি চালিত অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে চারজন গুরুতর আহত হয়।

তাদেরকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে। মরদেহ দুইটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে এ বিষয়টি নিশ্চিত করেছেন ।