,

লালমাই উপজেলা পরিষদের প্রথম সভা

আজকের কুমিল্লা ডট কম :
May 25, 2018
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলা পরিষদের প্রথম সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো: আবদুল মালেকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার লালমাই কে. এম. ইয়াসির আরাফাতের পরিচালনায় উপজেলা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

অতিথি ছিলেন, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, পরিকল্পনা মন্ত্রীর কো-অর্ডিনেটর কাজী মেহেদী হাসান বাপ্পী, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান এবং বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কমিটি গঠন, উন্নয়নমূলক কার্যক্রম, বিভিন্ন বিভাগওয়ারী কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।