Tag Archives: ভারপ্রাপ্ত কর্মকর্তা

চৌদ্দগ্রাম থানার

চৌদ্দগ্রাম থানার নতুন ওসি এ. টি. এম. আক্তার উজ্জামান

চৌদ্দগ্রাম থানার নতুন ওসি এ. টি. এম. আক্তার উজ্জামান

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার স্বাক্ষরিত এক আদেশে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে এ. টি. এম আক্তার উজ্জামানকে পদায়ন করা হয়েছে এবং শনিবার রাতেই তিনি চৌদ্দগ্রাম থানায় যোগদান করেছেন। তিনি অতি সম্প্রতি যোগদানকৃত ও বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদার স্থলাভিষিক্ত হলেন।

জানা গেছে, নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান ২০০৫ সালে সরাসরি সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং গাজিপুর জেলায় যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশে প্রথম কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি), ডিএমপির শাহবাগ থানা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে কর্মরত ছিলেন। পরবর্তীতে ঢাকা রেঞ্জের অধীনে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি পুলিশ বাহিনীর ব্যাপক রদবদলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন করা হয় তাকে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায়। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

চৌদ্দগ্রামবাসীর উদ্দেশ্যে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান বলেন, বিগত দিনে পুলিশ বাহিনী বিভিন্ন কারণে নানান দিকে সমালোচিত ছিলো, যার ফলে বাহিনীর প্রতি জনগণের আস্থার সংকট তৈরী হয়েছিলো। আমি আমার থানার সকল পুলিশ সদস্যকে সাথে নিয়ে জনবান্ধব হয়ে জনগণের জন্য কাজ করতে চাই। সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। পাশাপাশি জনগণের মাঝে সেবাদানের মধ্য দিয়ে পুলিশ বাহিনী প্রতি পূণরায় জনগণের আস্থার জায়গাটি তৈরী করা হবে ইনশাআল্লাহ।

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অসীম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর পৌনে ৩টার দিকে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তারা নির্মাণ শ্রমিক ছিল। উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। খোঁজ খবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নোয়াখালীতে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালালো ৪ জুয়াড়ি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াডি আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে। তবে তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেন তিনি। এরপর তাদের পুলিশের সিএনজি চালিত অটোরিকশায় ওঠানো হয়। ঘটনাস্থল থেকে তাদের থানায় নেয়ার সময় চার আসামি হ্যান্ডকাপসহ চর হাসান ভূঁইয়ার হাটে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেনের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জুয়াডিদের পালিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি।

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পরদিন ২ শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুরের ভেসে উঠেছে আরাফাত খা (৯) ও সামির (৮) নামে দুই শিশুর মরদেহ।

সোমবার (১ মে) সকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ এলাকায় পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

আরাফাত উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গ্রামের এনাম খা’র ছেলে ও সামির উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. রেজুয়ান আহম্মেদ বলেন, দুই শিশুই রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। রাতে তাদের সন্ধান চেয়ে উপজেলা ও আশপাশ এলাকায় মাইকিং করা হয়। সোমবার সকালে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশুর মরদেহ পুকুরে ভেসে ওঠে।

তিনি আরও বলেন, মারা যাওয়া একটি শিশু স্থানীয় বাসিন্দা এবং আরেকটি শিশু পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের। সে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, দুই শিশুর মরদেহ পানি থেকে উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্টঃ

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার সাংগু ব্রিজসংলগ্ন মাইক্রো স্টেশনের পাশে অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ৭০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে র‌্যাব এবং বিজিবির যৌথ অপারেশনে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে র‌্যাব ৭-এর মেজর মো. মুশফিকুর রহিমের নেতৃত্বে র‌্যাবের ১২ জনের একটি টহল দল এবং বলিপাড়া বিজিবির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ জনের একটি টহল দলসহ যৌথভাবে থানচি সদরের বাজারসংলগ্ন সাংগু ব্রিজের মাইক্রো স্টেশন থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পুলিশ আরো জানা যায়, এ সময় অভিযানে আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩ কেজি ৭০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ী লেংরাওকে (১৯) থানচি থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে থানচি থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে ।