Tag Archives: মাদক

কুমিল্লার বুড়িচংয়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ রোকসানা আক্তার (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার-বরুড়া সড়কে অবস্থান নেওয়া নারীর দুটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত নারী উপজেলার পীরযাত্রা পুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত আবুল কাসেম মিয়ার স্ত্রী।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান, দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজিব চৌধুরী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় সিএনজির টায়ার ও সীটের কভারের ভিতরে করে মাদক পরিবহণ, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিনব কায়দায় পরিবহনের সময় ৫৪ বোতল স্কাফসহ আশিকুর রহমান আশিক (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঘোলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সিএনজির টায়ার ও চালকের সীট কভারের ভিতর থেকে ৫৪ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি কুমিল্লার গর্জনখোলার মৃত সুলতান মল্লিকের ছেলে। এসময় মাদক পরিবহণের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

শুক্রবার (৭ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে স্কাফসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ আড়াল করে মাদক পরিবহনের জন্য সে সিএনজির টায়ারের ভিতরে ও চালকের বসার সীট কভারের ভিতরে করে অভিনব কায়দায় মাদক পরিবহন করছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সরবরাহকালে বাবা-মা ও ছেলে আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সরবরাহকালে বাবা-মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (৬২), তার স্ত্রী আছমা বেগম (৪২) ও তার ছেলে মোঃ হোসেন (১৯)।

শুক্রবার (৭ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের পুরো পরিবারই মাদক ক্রয়-বিক্রয়, সরাবরাহের সাথে সরাসরিভাবে জড়িত। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পৃথক দুইটি অভিযানে কুমিল্লা সদরে ৩৯.৫ কেজি গাঁজাসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:
পৃথক দুইটি অভিযানে কুমিল্লা সদর থেকে ৩৯.৫ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

১৫ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর ফৌজদারী পূর্ব চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দিঘীর পাড় গ্রামের শহীদ মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩২)।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ১৫ অক্টোবর রাতে কুমিল্লা সদরের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৭.৫ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের মৃত. সৈয়দ কাজীর ছেলে মোঃ হেলাল (৩৫) এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বোয়ালগা গ্রামের কামিল হকের ছেলে মোঃ শাহিদ মিয়া (২৪)। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

এসব ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চান্দিনায় প্রাইভেটকার তল্লাশি করে ফেনসিডিল ও গাঁজা জব্দ, আটক এক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা  বাসস্ট্যান্ড  এলাকায়  প্রাইভেটকার তল্লাশি করে ৩০০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময়  প্রবোক্স প্রাইভেটকারসহ  মো: জাহিদ হাসান (২১) নামের এক যুবককে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ অক্টোবর)   ভোর ৫ টায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম  চান্দিনা পৌরসভার ০৫নং ওয়ার্ডের অন্তর্গত চান্দিনা বাস স্ট্যান্ড সংলগ্ন জনৈক আঃ মালেক এর চা দোকান এর সামনে চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া মোঃ জাহিদ হাসান কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতরী সাতবাড়িয়া  এলাকার মৃত. জসিম উদ্দিনের ছেলে।

আটক হওয়া  আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামী মোঃ সাগর (২০) এর সহায়তায় উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য ঢাকা নিয়ে যাইতেছিল।

এ ঘটনায়  এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।  চান্দিনা থানার মামলা নং-০৮।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িচংয়ে ডিবি পুলিশের অভিযান: ১৪ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ  মো: সোহাগ মিয়া (২৫) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

৪ অক্টোবর রাত  সাড়ে ৯ টায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার কালিকাপুর বাজারের খারেরা বিওপি রাস্তার মাথা নামক এলাকায় কুমিল্লা টু শংকুচাইল পাকা রাস্তায় উপর এ অভিযান পরিচালনা করে।  এ সময় চটের বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে নীল পলিথিনে মোড়ানো ৮ টি পোটলায় সর্বমোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

আটক হওয়া মোঃ সোহাগ মিয়া  বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছিনাইয়া গ্রামের  বাবুল মিয়ার ছেলে।

আটক হওয়া সোহাগ মিয়া জানায়, উল্লেখিত মাদকদ্রব্য (গাঁজা) সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে কুমিল্লা শহরে বিক্রয়ের লক্ষ্যে গাড়ীর জন্য অপেক্ষা করছিল সে।

কুমিল্লা ডিবির উপ-পরিদর্শক ( এসআই) মোঃ বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৫ ।

টাউনহলে ইয়াবা বিক্রি করার সময় ভারতীয় নাগরিকসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর টাউনহলে ইয়াবা বিক্রির সময় ভারতীয় নাগরিকসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪ শত পিস ইয়াবা জব্দ করা হয়। যার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কান্দিরপাড়ের টাউনহলের গেইট থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ভারতীয় নাগরিকের নাম মহিম উদ্দিন(১৯) । সে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজালা জেলার সোনামুড়া উপজেলার কুলুবাড়ি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তার কাছ থেকে ভারতীয় একটি পরিচয় পত্র(আদার কার্ড) জব্দ করা হয়। আটক হওয়া অপর আসামীর নাম মোঃ হাসান ভূঁইয়া(১৯) । সে কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিষ্ণুপুর (ভূঁইয়া বাড়ী) গ্রামের মিছিলের ছেলে।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মহিম উদ্দীনের বাড়ী ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া হলেও সে পাসপোর্ট ব্যতিত অবৈধ উপায়ে নিয়মিতভাবে বাংলাদেশে আসা যাওয়া করে থাকে। আসামী মোঃ হাসান তার ফুফাতো ভাই সম্পর্কের হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে আসামী মহিম তার বাংলাদেশী ফুফাতো ভাই হাসানকে সরবরাহ করে থাকে। আসামী হাসান উক্ত মাদক আরো বেশী দামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য ভারতীয় নাগরিক মহিম অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে কান্দিরপাড়স্থ টাউন হলে আসামী হাসানের সাথে অবস্থানকালে তাদের আটক করে ডিবি পুলিশ।

আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। যার নং-৮০ । কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় সাংবাদিক স্টিকার লাগিয়ে গাড়িতে করে মাদক পাচাঁর, চালক আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা এলাকা থেকে ১৬১ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার এবং ৭৮ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ। প্রাইভেটকারটিতে একটি দৈনিক পত্রিকার  স্টিকার লাগানো ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৭ মার্চ সকালে সদর দক্ষিণ থানাধীন বাটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দৈনিক পত্রিকার স্টিকার লাগানো প্রাইভেটকারের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর গ্রামের দাগন চন্দ্র দাস এর ছেলে বিক্রম চন্দ্র দাস(২৭)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, বিয়ার এবং বিদেশীমদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলারসদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লায় কাভার্ডভ্যানের ভিতর লুকিয়ে মাদক পরিবহন, আটক ২

স্টাফ রিপোর্টার:

র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার সদর এলাকা থেকে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ মার্চ সকালে সদরের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কাভার্ডভ্যানের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শিয়াচর তক্কারমাঠ গ্রামের মৃত মোল্লা মিয়ার ছেলে মোঃ খিদির মোল্লা(৩০) ও একই থানার দাপা ইদরাপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন(৪০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ড ভ্যানে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ মাদকসহ নারী মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ মাদকসহ মোসাঃ আয়েশা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে সদর দক্ষিণের কৃষ্ণনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় ৪৭০ বোতল ফেন্সিডিল, ৫০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আয়েশা বেগম সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর (মাস্টারবাড়ি) গ্রামের মোঃ আব্দুল ওয়াদুদ মিয়ার স্ত্রী।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আয়েশা জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।