Tag Archives: মাদক

কুমিল্লার অরণ্যপুর এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের অরণ্যপুর এলাকা থেকে ২৮ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৩৬ বোতল বিদেশী মদ ও ৯৬ ক্যান বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ জুলাই সকালে কুমিল্লা সদরের অরণ্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,কুমিল্লার সদরের অরণ্যপুর (পশ্চিমপাড়া) গ্রামের আহম্মদ আলীর মেয়ে আমেনা বেগম (৩৩) ও অরণ্যপুর পূর্বপাড়া (খিলাবাড়ি) গ্রামের মোঃ খলিল মিয়ার ছেলে মোঃ ফরহাদ হোসেন (২৫)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা, বিদেশী মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ।

কুমিল্লার আমতলী থেকে ট্রাকভর্তি ১০২ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের আমতলী বিশ্বরোড এলাকা হতে ১০২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ এপ্রিল সন্ধ্যায় সদরের আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে একটি ট্রাক হতে ১০২ (একশত দুই) কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ থানার সুবর্নপুর গ্রামের মাইন উদ্দীন এর ছেলে মোঃ ওমর ফারুক (২৬), একই উপজেলার জয়নগর গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মোঃ আবদুল হাদি (৩৭) এবং গাজীপুর জেলার টংগী থানার আরিছপুর গ্রামের আবদুল মজিদ এর ছেলে মোঃ আবদুর রহিম (২৪)। প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, উক্ত অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চান্দিনায় ১৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

 

শরীফুল ইসলাম, চান্দিনা:

কুমিল্লার চান্দিনায় ১৬ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা পৌরসভার রাস্তার মাথায় চান্দিনা থানার এসআই মো. গিয়াস উদ্দিন ও এএসআই কাজী ইকবাল হোসেন এর নেতত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৫ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলো- দিনাজপুর জেলার কোতয়ালী থানার খোশালপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মো. নাহিদ হাসান নাসিম, আব্দুল সাত্তার এর ছেলে মো. মানিক হাসান, একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে মো. মানিক হাসান, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে মো. লিটন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুড়িচংয়ে বসতভিটা থেকে গাঁজার গাছ উদ্ধার

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বুড়িচং উপজেলার শরীফপুর গ্রামে মাদকসেবী ফারুকের বসতভিটা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে একটি পরিপক্ক গাঁজা গাছ উদ্ধার করেছে। এ সময় বাড়ির লোকজন পালিয়ে যায়।

পুলিশ সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর গ্রামের সামায়ুন ওরফে সাবান কবিরাজের ছেলে মাদকসেবী ফারুক তার বাড়ির আঙ্গীনায় একটি গাঁজা গাছ রোপন করে। নিবিড় পরিচর্যায় দিন দিন গাঁজাগাছটি বড় হয়ে উঠে।

বৃহস্পতিবার(২৪ জুন) দুপুরে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই কামাল হোসেন, এএসআই জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া খবরে শরীফপুর গ্রামের ফারুকের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে ফারুকসহ পরিবারের লোকজন এসময় পালিয়ে যায়।
এ সময় পুলিশ ফারুকের বসতভিটি’র দক্ষিণ পাশে থাকা গাঁজা গাছটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অতিঃ পুলিশ সুপার(সদর সার্কেল) সোহান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান,গাঁজা গাছটি উচ্চতায় প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুমিল্লায় ৫ মাসে ৮ কোটি ৭২ লক্ষ টাকার মাদক উদ্ধার ও দেড় সহস্রাধিক আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

মাদক বিরোধী বিশেষ অভিযানে সাড়ে পাঁচ মাসে ৩ হাজার কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা জেলা পুলিশ। উদ্ধারকৃত মাদকের মূল্য ৮ কোটি ৭২ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। এসময় ১ হাজার ৬১২ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, জেলা পুলিশ মাদক উদ্ধারে সর্বাতক প্রচেষ্টা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ২ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত সাড়ে পাচঁ মাসের অভিযানে জেলা পুলিশের এ মাইলফলক অর্জন করেন। জেলাব্যাপী মাদক উদ্ধারের ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে মাদক বিস্তার রোধ ও নিয়ন্ত্রনের লক্ষে প্রতিটি থানায় আলাদা কর্ম-পরিকল্পনা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মোহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

কুমিল্লা সদরের পূর্বাঞ্চল মাদক ব্যবসার বড় হাট, বেপরোয়া কিশোর গ্রুপ

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লা জেলা এখন মাদকের স্রোতে ভাসছে। বলা যায় এ জেলা এখন উর্বর ভূমি। কিশোর-যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষই মাদকাসক্ত হয়ে পড়ছে। বিশেষ করে কুমিল্লার পূর্বাঞ্চল এলাকাগুলো মাদকের করাল গ্রাসে আক্রান্ত। সম্প্রতি যোগদান করা পুলিশ সুপার ফারুক আহমেদ জেলায় মাদক বিস্তার রোধে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন। গত ২০ বছর ধরে মাদক এ জেলার রন্ধে রন্ধে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। ফলে হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। মাদক নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্বে থাকছে “সদরের পূর্বাঞ্চল পরিস্থিতি”।

পূর্বাঞ্চল এলাকাগুলোর মাদকের স্পটগুলো হলো -কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাশারীপট্টি, কাশারীপট্টি চৌমুহনী, চকবাজার, বাসস্ট্যান্ড, পুরাতন মৌলভীপাড়া, কাটাবিলের গদার মার কলোনী, হযরতপাড়া মাঠ, বেবি স্ট্যান্ড, পৌর মার্কেট, বজ্রপুর, ৬ নং ওয়ার্ডের গর্জনখোলা, ধোয়াপট্টি, ১৮ নং ওয়ার্ডের নুরপুর, তেলিকোনা, ১৭ নং ওয়ার্ডের সুজানগর, টিক্কাচর, পাথুড়িয়াপাড়া, জগন্নাথ মন্দির, গোবিন্দপুকুরপাড়, ১৬ নং ওয়ার্ডের সংরাইশ, নবগ্রাম, মুক্তার বাড়ির গলি, চক্ষু হসপিটালের সামনে, কলের পুকুর পাড়, ১২ নং ওয়ার্ডের নানুয়াদিঘীর দক্ষিণ ও পূর্ব পাড়। এছাড়া গোমতী ব্রিজ, পাচঁথুবি ইউনিয়ন, জগন্নাথপুর ইউনিয়ন মাদকের উর্বর ভূমি। এ সব এলাকায় মাদকের সাথে জড়িত রয়েছে কমপক্ষে ২ শতাধিক কিশোর-যুবক ও মহিলা।

এসব এলাকায় দিনে দুপুরে মাদক বিক্রি হচ্ছে অবাধে। ফেনসিডিল, বিশেষ করে হেরোইন, গাজা ও ইয়াবা বিক্রির অন্যতম হাট এসব এলাকার স্পটগুলো। এসব এলাকায় মাদক সহজলভ্য হয়ে যাওয়ায় যুব সমাজ সহজে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাছাড়া তারা চুরি-ছিনতাই ইত্যাদির সাথেও জড়িত হয়ে পড়ছে। কাশারীপট্টি, পুরাতন মৌলভীপাড়া, কাটাবিল, বজ্রপুর, গদার মার কলোনী,তেলিকোনা, সংরাইশ, সুজানগর এলাকাগুলোতে প্রায় মাদক নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। মাদক নিয়ে প্রায় ৪টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাগুলোতে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবনকারি হোন্ডা চালক-আরোহীদের আসা-যাওয়া।

স্থানীয় বিভিন্ন সূত্রে এক পরিসংখ্যানে জানা যায়, কাশারীপট্টি, চকবাজার, কাটাবিল, গর্জনখোলা, মুরাদপুর এলাকায় গত ৫ বছরে মাদকাসক্ত হয়ে মারা গেছেন অন্তত ৫৬ জন। সেই সাথে এসব পরিবারের ভবিষ্যতও অন্ধকারে নিমজ্জিত হয়েছে। মাদকাসক্ত হয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে ২টি।
মাদকের প্রসার নিয়ে শংকিত স্থানীয় লোকজন। তারা জানান,মাদক ব্যবসায় তরুণ, যুবকরা জড়িয়ে পড়েছে। সন্ধার পর থেকে বহিরাগত ছেলেদের আনাগোনা বেড়ে যায়। প্রায় সময় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। আমরা বেশ আতংকে থাকি সব সময়।

মাদক রোধে কাজ করছেন জেলা পুলিশ। গত ১/২ মাসে বেশ সফল অভিযান পরিচালনা করেছে পুলিশ।

মাদক বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা মাদকের নেটওয়ার্ক ভেঙ্গে দেয়ার জন্য কাজ করছি। আমরা সম্প্রতি এ জেলায় ২ টন গাজাঁ ও হাজার হাজার ইয়াবা উদ্ধার করেছি। কুমিল্লা কোতয়ালী এলাকায় বেশি মাদকের অভিযান পরিচালনা করেছি। গত মে মাসে ৭১টি মাদকের মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ ৪৭ জন মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে। মাদকের গডফাদাররা এলাকা ছেড়ে পালিয়েছে। মাদক পরিবহনের স্পটগুলোতে আমরা চেকপোষ্ট বসিয়ে মাদক প্রসার রোধে কাজ করছি।

 

কুমিল্লা সদরে সাড়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৮ জুন সকালে কুমিল্লার সদরের ধনঞ্জয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের ধনঞ্জয় গ্রামের মোঃ বাহার মিয়ার ছেলে মোঃ নাহিদুল ইসলাম ওরফে সাজ্জাদ (২৪)।

এ বিষয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় পাকস্থলীতে করে ইয়াবা পাচার ! র‌্যাবের অভিযানে ৪ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের সময় চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২ জুন সন্ধ্যায় সদরের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া থানার বাম্বুলাপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে মোঃ আবুল কাশেম (৩০), মাদারীপুরের সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখের ছেলে মোঃ রনি শেখ (২১), কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার হায়দারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মফিজ আলম (৩২) এবং বান্দরবান জেলার লামা থানার ইআনছা গ্রামের আবু ফয়েজ এর ছেলে মোঃ মুজিবুল্লাহ (৩৫)।

উল্লেখ্য যে, উক্ত অভিযানে পাকস্থলীতে করে অভিনব কায়দায় পরিবহনকালে মফিজ আলমের নিকট থেকে ৫ হাজার পিস ও মোঃ মুজিবুল্লাহর নিকট থেকে ৩ হাজার ৬৫ পিস এবং মোঃ আবুল কাশেমের নিকট থেকে ৩ হাজার পিস ও মোঃ রনি শেখের নিকট থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মহাসড়কের দাউদকান্দিতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদ ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটক দুই মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন-ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গি থানার পূর্ব গাছিয়া গ্রামের সামছুল হকের ছেলে দুলাল হোসেন ও আমিন আলীর ছেলে ও মোঃ হুমায়ুন কবীর ।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমের উপ-পরিদর্শক পরিমল দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিদে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনার সময় দাউদকান্দি টোল প্লাজায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামূখী একটি নম্বরবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশী চালিয়ে মোটরসাইকেলের দুই আরোহীর ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

চৌদ্দগ্রামে বিদেশী মদসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘাসিগ্রাম এলাকা থেকে ৯৪ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৫ মে রাতে চৌদ্দগ্রামের ঘাসিগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৪ বোতল বিদেশীমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার সাত বাড়িয়া (দামাতা)গ্রামের মৃত ফারুক আহম্মেদের ছেলে মোঃ কামরুল হাসান রনি (৩২) ও একই গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে ওমর ফারুক (২৪)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।