Tag Archives: যৌতুক

কুমিল্লার নাঙ্গলকোটে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রীকে হত্যার দায়ে আব্দুর রব নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত এতথ্য নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, প্রায় ১০ বছর আগে নাঙ্গলকোটের বামবাতাবাড়িয়ার আব্দুর রবের সঙ্গে বিয়ে হয় নিহত ঝর্ণা আক্তারের। বিয়ের পর থেকেই আবদুর রব যৌতুকের জন্য ঝর্ণাকে নির্যাতন করতে থাকেন। বিভিন্ন সময় ঝর্ণাকে দিয়ে শ্বশুরবাড়ি থেকে যৌতুকের টাকায় আদায়ও করেন। একপর্যায়ে দ্বিতীয় বিয়ে করেন আব্দুর রব। এরপর আবারও যৌতুকের টাকা দাবি করা হলে ঝর্ণা তা দিতে অস্বীকৃতি জানান। টাকা না দিলে ঝর্ণাকে মেরে ফেলার হুমকি দেন আব্দুর রব।

২০১০ সালের ২৯ নভেম্ব রাত আড়াইটার দিকে আব্দুর রবের মা রাবেয়া আক্তার ঝর্ণার বাবা শামসুল হককে ফোন করে জানান, আব্দুর রব তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মারধর করে হত্যা করেছেন। পরে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে ঝর্ণার মরদেহ দেখতে পান শামসুল হক।

এ ঘটনার পরদিন (৩০ নভেম্বর) শামসুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা করেন। এ মামলায় দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আদালত এ রায় দেন।

বুড়িচংয়ে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যৌতুকের জন্য স্ত্রীর উপর নির্যাতন

 

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন চালাচ্ছে স্বামী জামসেদ আলম।

এ বিষয়ে বুড়িচং থানাতে স্ত্রী ফারজানা আক্তার স্বামী জামসেদ আলমের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মরহুম বাচ্চু মিয়ার মেয়ে ফারজানা আক্তারের সাথে ৭ বছর পূর্বে একই ইউনিয়নের বাকশীমূল গ্রামের ফজল আলীর ছেলে জামসেদ আলমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিবাহের সময় মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে উপহার স্বরুপ নগদ টাকা, আসবাবপত্র প্রদান করে মা ও আত্মীয় স্বজনরা। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানও জন্মগ্রহণ করে। বিবাহের পরে ফারজানা জানতে পারে তার স্বামী জামসেদ আলম প্রতিবেশী এক প্রবাসী স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত।এছাড়া মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে।পরকীয়ার ও মাদক ব্যবসায় কারণে কারাগারেও যেতে হয়েছে স্বামীর।তবুও সে পরিবর্তন হয়নি। কন্যা সন্তার জন্ম গ্রহণ করার পর থেকেই জামসেদ আলম যৌতুকের দাবীতে অন্যায় অত্যাচার জোর জুলুমসহ মারধর ও ভয়ভীতি হুমকি ধমকি প্রদর্শন করছে। একটি সিএনজি কিনার জন্য স্ত্রীকে চাপসৃষ্টি করলে বাপের বাড়ি থেকে ১ লক্ষ টাকা এনে দেয়। তবুও নির্যাতন থেমে যায়নি স্বামীর, গত ১০ জুলাই তারিখে স্বামী,শশুড়-শাশুড়ি মিলে বসতঘরে তালা দিয়ে ফারজানাকে এলোপাথারী লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা করে ঘরে থেকে বের করে দেয়। দুইদিন আগে স্বামীর বাড়িতে গিয়ে দেখে স্বামীর ঘর তালা এবং সবাই পলাতক। তখন জানতে পারে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করার জন্য ঘরে প্রবেশ করলে স্থানীয়রা দেখে দু’জনকে আটক করে বুড়িচং থানার পুলিশের হাতে সোপর্দ করে দেয়। সে ভয়ে সবাই পলাতক রয়েছে। দীর্ঘদিন ধরে কন্যা শিশুকে কোলে নিয়ে সমাজের সাহেব-সর্দারের কাছে ঘুরছেন বিচারের জন্য।

স্ত্রী ফারজানা জানান, আমার স্বামী জামসেদ আলম প্রতিবেশী প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারের সাথে পরকীয়া লিপ্ত এবং কয়েকবার স্থানীয়দের কাছে ধরা খাইছে।এর আগে আমার স্বামীর পরকীয়ার কারণে আরো একটি সংসার ভেঙেছে। আমি সাহেব-সর্দার, চেয়ারম্যান ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় মেম্বার রাকিবুল ইসলাম বলেন, জামসেদ আলমের বিভিন্ন অপরাধের জেরে কয়েকবার মেল-দরবার করেছি, তবুও সে ভালো হয় নাই।

বাকশীমূল ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বলেন, এই ছেলের বিভিন্ন অপরাধের কারণে মেল-দরবার করা হয়েছে। কিছুদিন আগেও আরেকটি ঝামেলা করে তার এলাকাতে।থানার পুলিশ অবগত আছে।

কুমিল্লায় অন্তরঙ্গ ছবি দেখিয়ে তালাকের হুমকির ঘটনায় স্ত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার মিথলমা গ্রামের দুলাল মিয়ার কন্যা তাসলিমা (১৯)। পারিবারিকভাবে প্রায় আট মাস আগে তার বিয়ে হয় কুমিল্লা মহানগরীর মুরাদপুর এলাকার ফারুক মিয়ার ছেলে সুজন মিয়ার সঙ্গে।

বিয়ের অল্প সময় পর থেকেই সুজন নানাভাবে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এরই জের ধরে প্রায় দেড় মাস আগে তাসলিমা চলে আসেন বাবার বাড়ি। এ সময় স্বামী কৌশলে মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় কিছু আপত্তিকর ছবি তুলে রাখে। ছবিগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে।

পরবর্তীতে স্বামী-স্ত্রীর বিরোধ নিষ্পত্তিতে ১২ মার্চ জুমার নামাজের পর তাসলিমার বাবা দুলাল মিয়া এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নগরীর মুরাদপুর সুজনের বাড়িতে যান। এ সময় স্বামী সুজন মেয়ে চরিত্রহীনসহ আপত্তিকর ছবি দেখিয়ে আর সংসার করবে না বলে তাদের জানিয়ে দেন। বিষয়টি তাসলিমা জানতে পেরে অপমানে শনিবার (১৩ মার্চ) সকালে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামালের নেতৃত্বে একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের অল্প কয়েক দিন পর থেকেই সুজন স্ত্রীর কাছে মোবাইল ফোন, বিদেশি কম্বলসহ বিভিন্ন জিনিসপত্র দাবি করতে থাকে। এমনকি তাকে বিদেশ নিয়ে যেতেও চাপ প্রয়োগ করতে থাকে। এতে অতিষ্ঠ হয়ে প্রায় দেড় মাস আগে তাসলিমা বাবার বাড়ি চলে আসেন।

পরবর্তীতে সুজন তাসলিমার সঙ্গে কথা বলার ফাঁকে মোবাইল ফোনে বেশকিছু আপত্তিকর ছবি তুলে নেয়। এরপর নানাভাবে তাকে উত্ত্যক্তসহ টাকা চেয়ে ভয়ভীতি দেখাতে থাকে।

আশুগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কোহিনুর খানম নিতু (৩০) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য তার স্বামী বটি ও দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার চরচারতলা এলাকার মো. আবু চান মিয়ার ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী জুয়েল মিয়া (৩২) পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের অভিযোগ, মাদকাসক্ত স্বামী জুয়েল যৌতুকের জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোটভাই কামরুল ইসলাম (২৮) ও তার স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে নতুন করে বিনিয়োগ করার জন্য দু’মাস আগে কোহিনুরের কাছে দুই লাখ টাকা চান জুয়েল। কিন্তু কোহিনুর টাকা দিতে অস্বীকৃতি জানায়।বুধবার গভীর রাতে জুয়েল বটি ও দা দিয়ে কোহিনুরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যান। পরে খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র বিশ্বাস জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বটি ও দা উদ্ধার করা হয়েছে।