Tag Archives: অর্থদন্ড

ভোটের রাতে গণধর্ষণ: ১০ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীন

নোয়াখালী প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন রাতে বহুল আলোচিত নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ১০ জনের ফাঁসি ও অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের অর্থদন্ড করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে কাঠগড়ায় পনের আসামি উপস্থিত ছিলেন এবং এক আসামি পলাতক ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সুবর্ণচরের মধ্যম বাগ্যা গ্রামের মো. সোহেল (৩৮), মো. হানিফ (৩০), স্বপন (৪২), মো. চৌধুরী (২৫), ইব্রাহীম খলিল বেচু (২৫), মো. বাদশা আলম বসু (৪০), আবুল হোসেন আবু (৪০), মোশারফ (৩৫), মো. সালাউদ্দিন (৩২), মো. জসিম উদ্দিন (৩২), মো. হাসান আলী বুলু (৪৫), মো. মুরাদ (২৮), মো. জামাল ওরফে হেঞ্জু মাঝি (২৮) ও মো. সোহেল (২৮)। আসামি মো. মিন্টু ওরফে হেলাল (২৮) ঘটনার পর থেকে পলাতক।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্বামী-সন্তানদের বেঁধে রেখে এক নারীকে (৪০) মারধর ও গণধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার নারী চার সন্তানের জননী। নির্যাতিত নারীর অভিযোগ ছিল, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জের ধরে ওই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাটি তখন দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয়। ওই ঘটনার পরদিন (৩১ ডিসেম্বর) নির্যাতনের শিকার নারীর স্বামী বাদী হয়ে চর জব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কার হওয়া প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে বিগত ২০১৯ সালের ২৭ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ছালেহ আহম্মদ সোহেল খান বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষী উপস্থাপন করে। আসামি পক্ষের পাঁচজন সাফাই সাক্ষী প্রদান করে। তবে কোনো সাক্ষীই ভোট কেন্দ্রে পছন্দের প্রতীকে ভোট না দেওয়ায় জেরে এমন ঘটনা ঘটেছে বলে তাদের বক্তব্যে উল্লেখ করেনি।

বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, অর্থদন্ড

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বিসিকি শিল্প এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী শাখার তথ্যের ভিত্তিতে অবৈধ তিনটি পলিথিন তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল অবৈধ পলিথিন জব্দ করা হয়।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার বেগম । এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানার পুলিশ।

এসময় সরকার নিষিদ্ধ পলিথিন তৈরীর করার অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইনে এসপি প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানাকে এক লাখ টাকা, ভাই ভাই প্রিন্টিং এন্ড প্যাকেজিংকে এক লাখ ও আল মদিনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানাকে ৫০ হাজার টাকাসহ মোট দুই লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।এসময় উপস্থিত ছিলেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ।

বেগমগঞ্জ উপজেলা র্ন্বিাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্ন্হাার বেগম জানান, পলিথিন কারখানার মালিকদের সর্তক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বরুড়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠান‌কে ৩৪ হাজার টাকা অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠান‌কে ৩৪ হাজার টাকা অর্থদন্ড প্রধান করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলা‌মের নেতৃত্বে আজ বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থে‌কে আড়াইটা পর্যন্ত বরুড়ার পৌর বাজার এলাকায় এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে মেসার্স রাধুনী হো‌টেল এন্ড রেস্টু‌রেন্ট‌কে ১০ হাজার টাকা, মেসার্স জননী মে‌ডি‌কেল হলকে ৫ হাজার টাকা, দারুস সালাম হো‌টেল‌কে ৮ হাজার টাকা, যমুনা স্টোর‌কে ৬ হাজার টাকা ও পদ্মা মে‌ডি‌কেল হল‌কে ৫ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধা‌রিত স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে ব্যবসা প‌রিচা‌লনা করার নির্দেশনা দেয়া হয়।

উক্ত অভিযানে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর, ক‌্যা‌বের সদস‌্য, বাজার ব‌্যবসায়ী স‌মি‌তি ও এসআই ওয়া‌হেদের নেতৃ‌ত্বে বরুড়া থানা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।