Tag Archives: আহত ৪

চান্দিনায় পৌর নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবি প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকদের এই সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।

বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিলের অভিযোগ, উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় মহসিন নামে তাদের এক সমর্থককে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়।

তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে মহসিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে এই অভিযোগ প্রসঙ্গে জানতে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে আহতের বিষয়টি জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আর কেন্দ্রে সুষ্ঠু ভোট হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৪

 

অনলাইন ডেস্কঃ

 

কুমিল্লায় চলন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে চারজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

 

আহতদের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন- আবদুর রহিম ও নাহিদ হোসাইন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন বলেন, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। তবে আমরাও তাৎক্ষণিক বিষয়টি জানতে পারিনি। পরে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে রেলওয়ের কন্ট্রোল রুম থেকে।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩টায় সুবর্ণ এক্সপ্রেসের ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতি নদীর ব্রিজ এলাকা পার হওয়ার আগ মূহুর্তে হঠাৎ দুর্বৃত্তরা ট্রেনের জানালা লক্ষ্য করে বেশ কয়েকটি পাথর নিক্ষেপ করে। এতে দুটি জানালার কাঁচ ভেঙে চারজন যাত্রী আহত হন। সেসময় ওই বগিতে ছিলেন কয়েকজন চিকিৎসক। পরে তারা দ্রুত চিকিৎসা দিয়ে আহতদের রক্তপাত বন্ধ করেন।

লাকসাম রেলওয়ে জংশন থানার ওসি মো.নাজিম উদ্দিন আরো জানান, এ ঘটনার খবর পেয়ে আমরা পুরো এলাকায় রেলওয়ে পুলিশের টহল বৃদ্ধি করেছি। এছাড়া এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি।

লাকসামে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএসজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস (৫০) ও মোঃ আলম (৩২) নামের দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসাম উপজেলার চন্দনা বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা যাত্রী। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালমাই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, বিকেলে চন্দনা বাজার এলাকায় ঢাকাগামী হিমাচল বাসের সঙ্গে লাকসামমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

কুমিল্লায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে: নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় এ দূর্ঘটনা।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর এলাকায় ক্যান্টনমেন্ট গামী সিএনজি চালিত অটোরিক্সার সাথে সিলেট গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিক্সার চালক আব্দুর রব। এ সময় আহত হয় সিএনজির দুই যাত্রী।

নিহত আব্দুর রব জেলার দেবীদ্বার উপজেলার পুরানবাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। নিহতের লাশ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।