Tag Archives: আহত ৬

চাঁদপুরে তেলবাহী জাহাজে

চাঁদপুরে তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬

চাঁদপুরে তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর শহরে ডাকাতিয়া নদীতে ‘ওটি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা যায়। রোববার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে ডাকাতিয়া নদীতে ‘ওটি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ারসার্ভিস ও কোস্ট গার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন- জাহাজের শ্রমিক রুবেল (৩৫), গোলাপ (৫০), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু মিয়া (৫৫)।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আকলিমা জাহান বলেন, অগ্নিকাণ্ডে আহত গোলাপ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। বাকি ৫ জনের অবস্থা উন্নতি হওয়ায় তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

পাকিস্তানের পাঞ্জাবে বজ্রপাতে নিহত ১০, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় রোববার বজ্রপাতে ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা এ কথা জানিয়েছেন।

রাষ্ট্র পরিচালিত উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানায়, পাঞ্জাব প্রদেশের শেখুপুরা এবং নারোয়াল জেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। সেখানে প্রবল বৃষ্টিপাতের সময় বেশ কয়েকটি বাড়িতে বজ্রপাত হয়। খবরে বলা হয়, বজ্রপাতে আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। প্রদেশজুড়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

রোববার সকালে টুইট বার্তায় জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন, দেশব্যাপী ৩০ জুন পর্যন্ত প্রাক-মৌসুমি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় পাঞ্জাবের বিভিন্ন নগরীতে প্রবল বাতাস, বজ্রপাত এবং ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ভারি বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় বন্যা এবং পার্বত্য অঞ্চলে বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এবং পর্যটকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের সময় নাগরিকদের ঝুঁকিপূর্ণ অবকাঠামো, বিদ্যুতের খুঁটি এবং নদী থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

চৌদ্দগ্রামে কার্ভার্ডভ্যানের পিছনে নৈশকোচের ধাক্কায় এক যাত্রী নিহত, আহত-৬

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো ট-২৪-৩০৯৩) পিছনে যাত্রীবাহী নৈশকোচ সেন্টমার্টিন কিং (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩৪৬) ধাক্কা দিলে বাসের যাত্রী জাহাঙ্গীর আলম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে থাকা হেলপার, একই পরিবারের তিনজনসহ, ছয়জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

রোববার (২৩ অক্টোবর)  ভোর সাড়ে পোনে ৫টায় উপজেলার সুজাতপুর এলাকার লাকি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ঢাকা সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষীপুর জেলার সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসটি রোববার ভোরে পোনে ৫টায় চৌদ্দগ্রামের সুজাতপুর লাকি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম মারা যান। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুরাদনগরে বেইলী ব্রিজ ভেঙ্গে বালি বোঝাই ট্রাক খাদে, আহত ৬

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে বেইলী ব্রিজ ভেঙ্গে বালি বোঝাই একটি ট্রাক ও সিএনজি চালিত অটো রিকশা খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাক ও সিএনজিতে থাকা ৬ জন আহত হয়েছে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে এই সড়কে যাতায়াত করা মুরাদনগর, বাঙ্গরা ও নবীনগর থানার যাত্রীরা চরম বিপাকে পড়েছে।

শুক্রবার বিকালে উপজেলার আকুবপুর ইউনিয়নের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের কড়–ইবাড়ি খালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, বেইলী ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার বিকালে একটি বালি বোঝাই ট্রাক পার হওয়ার সময় অপর দিক থেকে আসা সিএনজি চালিত অটো রিকশাসহ বেইলী ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ও সিএনজিতে থাকা ৬ জন আহত হয়।

আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল জানান, ট্রাক ও সিএনজিতে থাকা ৬জন ছিল। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কুমিল্লা সড়ক ও জনপথের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আছি। ব্রিজটির মেরামত কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। সড়কে যান চলাচল আপাতত বন্ধ থাকবে। শনিবার থেকে পুরাতন ব্রিজটি অপসারণ করে নতুনভাবে নির্মাণ করা হবে।

 

 

মেঘনায় ড্রেজারে বালু ভরাট নিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় ড্রেজার চালানো নিয়ে যুবলীগের দুই গ্রুপের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার মানিকারচর বাজার এবং দুপুরে মেঘনা থানার সামনে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আহত ৬ জনকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুত্বর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার মানিকারচর ইউনিয়নের সিকিরগাও গ্রামে ড্রেজার দিয়ে বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগের বাতেন গ্রুপ ও হেলাল উদ্দিন গ্রুপের মধ্যে কয়েকদিন যাবৎ উত্তেজনা চলে আসছে। কিছুদিন ওই গ্রামে ড্রেজার চালু করেন হেলাল উদ্দিন। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বৃহস্পতিবার সকালে হেলালকে ড্রেজার চালাতে নিষেধ করেন। এনিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি । পরে দুপুরে মানিকারচর বাজারে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে হেলাল গ্রুপের রুবেল (২৫), আকিব (১৮), ছবিন (৫৫) ও টিপু (৪০) আহত হয় বলে জানান হেলাল। এরপর মেঘনা থানার সামনে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাতেনের বাবা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ধনু মেম্বার( ৭০) ও শামীম (৩৫) আহত হয়। ধনু মেম্বার ছাড়া বাকি পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

মানিকারচর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমি কাসিপুর নদীতে ড্রেজার বসিয়ে সিকিরগাও এলাকায় বালু ভরাট শুরু করি। বাতেন আমার ড্রেজারের নিকট গিয়ে একলাখ টাকা দাবী করে। নাহলে ড্রেজার চালতে দিবে না বলে ধমক দেয়। এরপরই বাজারে আসলে আমার লোকজনের উপর হামলা করে বাতেন ও তার লোকজন।

মানিকারচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, বালু ভরাটকে কেন্দ্র করে হেলাল এবং বাতেনের মধ্যে মারামারির কথা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে সক্রিয় রড নিক্ষেপ চক্র, আহত ৬

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকারে রড নিক্ষেপ করে ফাঁদে ফেলে চালক ও যাত্রীদের মারধর, টাকা ও মালামাল ছিনতাইয়ের ঘটেছে। বুধবার রাতে চান্দিনা থানায় এনিয়ে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার খাদঘর এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলা ও মারধরে চালকসহ ৬ জন আহত হয়। পরে তারা পার্শ্ববর্তী গৌরিপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন। ছিনতাইকারীদের হামলায় আহত সবার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্ধি ও দারিগাঁ গ্রামে।

আহত এরফানুর রহমান লিটন জানান, মঙ্গলবার রাতের খাবার খেতে প্রাইভেট কার যোগে হোমনা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার মিয়ামী হোটেলে যাই। খাওয়া শেষে পুনরায় হোমনার উদ্দেশ্যে রওয়ানা হই বন্ধু মনির, হিমেল, আশিক ও মামাতো ভাই মজিদ। তখন রাত ১টা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চান্দিনার খাদঘর এলাকায় পৌছলে হঠাৎ গাড়ির মধ্যে বিকট শব্দ হয়। মনে হলো গাড়ির রিং ভেঙ্গে গেছে। ২০০গজ সামনে গিয়ে চালক গাড়ি থামালে সমস্যা চিহ্নিত করতে সবাই নেমে পড়ি। ঠিক তখন রাস্তার বাম পাশ হতে ছিনতাইকারীরা এসে আমাকে এবং বন্ধু হিমেল, আশিক ও মামাতো ভাই মাজেদকে লোহার রড দিয়ে এলোপাথারী আঘাত করতে থাকে। গাড়ি চালক কালুর মাথায় পিছন থেকে দা দিয়ে কোপ দেয়। ছিনতাইকারীরা আমার এবং আমার বন্ধুদের কাছে থাকা নগদ প্রায় ৬৫ হাজার টাকা, আই ফোনসহ বিভিন্ন ব্রান্ডের পাঁচটি মোবাইল ফোন সেট, এক ভরি ওজনের স্বর্ণের চেইনসহ সাথে থাকা যাবতীয় মালামাল ছিনতাই করে নিয়ে যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। জড়িত ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চান্দিনায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ নিহত ২, আহত ৬

 

সাকিব আল হেলাল।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন।

রবিবার (১১ আগস্ট) রাত পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার ভরাটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গাড়ি চালক জাহাঙ্গীর (৩৮) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার আব্দুল মতিন মিয়ার ছেলে ইব্রাহীম (৬)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, মাইক্রোবাসে স্বপরিবারে তারা ঢাকা থেকে নিজ বাড়ি লক্ষ্মীপুর যাওয়ার সময় মাইক্রোবাসটি চান্দিনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গাড়িচালক ও শিশু নিহত হয়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বেশি গুরুতর আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনায় মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২,আহত ৬

 

সাকিব আল হেলাল :

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন।

রবিবার (১১ আগস্ট) রাত পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনন, ঢাকার ধামরাই উপজেলার ভরাটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গাড়ি চালক জাহাঙ্গীর (৩৮) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার আব্দুল মতিন মিয়ার ছেলে ইব্রাহীম (৬)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, মাইক্রোবাসে স্বপরিবারে তারা ঢাকা থেকে নিজ বাড়ি লক্ষ্মীপুর যাওয়ার সময় মাইক্রোবাসটি চান্দিনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গাড়িচালক ও শিশু নিহত হয়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বেশি গুরুতর আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দিতে নির্বাচনোত্তর সহিংসতায় ভাংচুর-লুটপাট, আহত ৬

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লা-১ আসনের দাউদকান্দি পৌর সদরসহ বিভিন্ন গ্রাম, দাউদকান্দি উপজেলার দাউদকান্দি (উত্তর), গোয়ালমারী, সুন্দলপুর, দৌলতপুর ও ইলিয়টগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে বিএনপি নেতা কর্মী ও সমর্থদের বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনোত্তর ব্যাপক সন্ত্রাসী হামলা, লুটপাট, মারধর, চাঁদাবাজি ও প্রকাশ্যে হুমকি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং কুমিল্লা-১ আসনের বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। এক বিবৃতিতে তিনি নির্বাচনোত্তর আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকান্ড অবিলম্বে বন্ধ এবং প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন।

ড. মোশাররফ বিবৃতিতে বলেন, ৩০ ডিসেম্বর রাত থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্র লীগের সশস্ত্র ক্যাডাররা দাউদকান্দি পৌর এলাকার তুজারভাঙ্গা গ্রামে কাউন্সিলর মোস্তাক মিয়া এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাওসার আলমের বাসভবনসহ মাইজপাড়া, দোনারচর, উত্তর নছরুদ্দি গ্রামে বাবুলের বাড়ীতে গ্রামে ব্যাপক ভাংগচুর ও লুটপাট করে। তারা দাউদকান্দি বাজারে পৌর বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজি ও শামীমের দোকান বন্ধ করে দেয়। পৌর এলাকার ইট ব্যবসায়ী মনু মিয়া ব্যাপারীর ইটের ভাটা থেকে দুই ট্রাক ইট লুট করে নিয়ে যায়। সুন্দলপুর ইউনিয়নের বড় গোয়ালী বাজারে ৩টি দোকান ও চকমখোলা গ্রামে ব্যাপক ভাংচুর চালায় এবং ২ জনকে আহত করে। আওয়ামী সন্ত্রাসীরা ইলিয়টগঞ্জ ইউনিয়নের বাসরা গ্রামে প্রায় ২৫টি বাড়ীতে হামলা করে, এতে ৪ জন জখম হয়। সশস্ত্র ক্যাডাররা ইলিয়টগঞ্জ বাজারে ৫ টি দোকান বন্ধ করে দেয়। ক্যাডাররা দৌলতেরকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং গোয়ালমারী ইউনিয়নের দৌলতেরকান্দি গ্রামের ৩০/৩৫টি বাড়ী দুই দিন ধরে নারকীয় তান্ডব চালাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার পরও সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় ব্যাপক তান্ডব চালিয়েছে। যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। তিনি অবিলম্বে নির্বাচন উত্তর এইসব সহিংস ঘটনা বন্ধ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ দাবি করেছেন।

কুমিল্লা চান্দিনায় ড. রেদোয়ানের গাড়ি বহরে হামলা, আহত ৬

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেদোয়ান আহমেদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ৬ নেতাকর্মী আহত হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকাল সোয়া ৬টায় চান্দিনা উপজেলার বাড়েরা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাতাঘাসী গ্রামের হাজী চেরাগ আলীর ছেলে সহিদুল ইসলাম, একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, সব্দলপুর গ্রামের আব্দুল মুনাফের ছেলে মাঈন উদ্দিন, আলী আহাম্মদের ছেলে এরশাদুজ্জামান, ওমর আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং সুহিলপুর গ্রামের বাবরী মিয়ার ছেলে শাহ আলম। এদের মধ্যে আহত সহিদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহত সহিদুল ইসলাম জানান, আমরা প্রার্থী রেদোয়ান আহমেদের সঙ্গে অপর একটি গাড়িতে করে ছাতাড্ডা যাওয়ার পথে বাড়েরা বাজারে পৌঁছালে কয়েকজন লোক এসে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করে এবং গাড়িটি ভাঙচুর করে।

২০ দলীয় জোট প্রার্থী এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ জানান, আমার গাড়িসহ ৩টি গাড়িযোগে আমার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আমার নিজ বাড়ি ছাতাড্ডা যাচ্ছিলাম। এ সময় বাজারে পৌঁছার পর দোবারিয়া গ্রামের মনির মালসহ আওয়ামী লীগের লোকজন আমার পেছনের গাড়ির পথরোধ করে হামলা করে। এতে আমার ৬ নেতা-কর্মী আহত হয়।

আমি ঘটনার সঙ্গে সঙ্গে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়াকে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী পাঠান। ঘটনাস্থল থেকে আহতদের সহ হামলায় ভাঙচুর হওয়া গাড়িটি উদ্ধার করে।

আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জনকে থানায় নিয়ে যায়।
একদিকে আমার নেতা-কর্মীদের মারধর করে আহত করা হয়েছে অপরদিকে পুলিশ তাদেরকে উদ্ধার করে মামলায় আটকানোর পাঁয়তারা করছে।

এদিকে, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রওশন আলী প্রধান জানান, রেদোয়ান আহমেদের গাড়ি বহরের পেছনের গাড়িতে পুলিশ লেখা এবং অবৈধ অস্ত্র থাকায় আমাদের লোকজন তাদেরকে আটক করে পুলিশে দিয়েছে।

বিষয়টি অস্বীকার করে ড. রেদোয়ান আহমেদ জানান, মূলত আমার লোকজনের ওপর অতর্কিত হামলা করে ওই গাড়িতে ওই সব অস্ত্র দিয়েছে তাঁরা।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ঘটনার পর পর ঘটনাস্থল থেকে তাদেরকে আনা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।