,

চান্দিনায় মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২,আহত ৬

আজকের কুমিল্লা ডট কম :
August 12, 2019
news-image

 

সাকিব আল হেলাল :

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন।

রবিবার (১১ আগস্ট) রাত পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনন, ঢাকার ধামরাই উপজেলার ভরাটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গাড়ি চালক জাহাঙ্গীর (৩৮) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার আব্দুল মতিন মিয়ার ছেলে ইব্রাহীম (৬)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, মাইক্রোবাসে স্বপরিবারে তারা ঢাকা থেকে নিজ বাড়ি লক্ষ্মীপুর যাওয়ার সময় মাইক্রোবাসটি চান্দিনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গাড়িচালক ও শিশু নিহত হয়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বেশি গুরুতর আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।