Tag Archives: কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং; যুবককে দণ্ড

 

অনলাইন ডেস্কঃ

এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানি করার অপরাধে কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চিতে ফিরোজ উদ্দিন সানি নামের এক ইভটিজার কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ১টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত এই সাজা দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আদম ব্যবসায়ী কবিরের ছেলে ফিরোজ উদ্দীন সানি (২৯) সোমবার দুপুর ১টায় ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়স্থ এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থান নেয় এবং পরীক্ষা শেষ করে বের হওয়ার সময় এক পরীক্ষার্থীকে ইভটিজিং করে। খবর পেয়ে ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক আক্কেল আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ফিরোজ কে গ্রেফতার করে। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত ইভটিজার ফিরোজকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

 

 

 

  1. লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে ফিরোজ নামে একজনকে ভ্রাম্যমান আদালত এক মাসের কারাদ- দিয়েছেন। দ-প্রাপ্তকে মঙ্গলবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে।

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষা দেরিতে প্রশ্ন বিলি, তদন্ত কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষা শুরুর এক ঘন্টা পর রচনামূলক প্রশ্ন বিতরণ করায় কেন্দ্র সচিবকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেবিদ্বার ইউএনও রবীন্দ্র চাকমা বলেন, উপজেলার দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর পৌনে এক ঘন্টা পর কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে বাংলা প্রথম পত্র রচনামূলক (সৃজনশীল) প্রশ্ন বিতরণ করা হয়। এ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আবু সেলিম ভূইয়া কেন্দ্র থেকে বেরিয়ে যান। প্রাথমিক তদন্তে কেন্দ্র সচিব মো. আবু সেলিম ভূইয়ার গাফিলতির বিষয়টি চিহ্নিত করে তাকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরো বলেন, সাত শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭৬ পরীক্ষার্থীর হাতে পৌনে এক ঘন্টা পর কেন প্রশ্নপত্র দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে কুমিল্লা অ্যাডিশনাল ডিসি (শিক্ষা ও আইসিটি) মো. মাঈন উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমিসহ দেবিদ্বার থানার ওসি) জহিরুল আনোয়ারকে কমিটির সদস্য করা হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউপির মজুমদার বাড়িতে মঙ্গলবার বিকেলে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত  জেসমিন আক্তার নিপু উপজেলার জোড্ডা পূর্ব ইউপির মজুমদার বাড়ির মফিজুর রহমানের মেয়ে।

নিহতের মা ফাতেমা বেগম বলেন, দু্ই দিন আগে ঝগড়া করে নিপু। সকালে তার ঘরের সিলিংয়ের  সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  পরে তাকে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

নাঙ্গলকেট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম বলেন, নিপুর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।