,

কুমিল্লায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
December 24, 2018
news-image

 

সাকিব অাল হেলালঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নে অটোরিক্সার চাপায় রাহাত(৭) নামে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত রাহাত উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের পেঁচাইমুড়ী গ্রামের সৌদি প্রবাসী মোঃ আহসান উল্লাহর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিক্সায় নুরানী মাদ্রাসা থেকে আসার পথে ডাকরা রাস্তার মাথায় এসে চলন্ত গাড়ী থেকে লাফ দিলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি অটো রিক্সার চাপায় গুরতর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাহাতের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে অাসে।