,

মনোহরগঞ্জে প্রাইভেটকারের চাপাঁয় মোটরসাইকেল চালক ও আরোহী আহত

আজকের কুমিল্লা ডট কম :
May 22, 2018
news-image

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের চাপাঁয় মোটরসাইকেল চালক ও আরোহী আহত হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

সোমবার (২১ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার খিলাবাজার সংলগ্ন লুতুয়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার মুনসিরহাট গ্রামের এ কে এম হোসাইন আহমেদের ছেলে শাহাদাত (৩০) ও কাচির গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে বাবুল (৩২)। বাবুল ইটালি থেকে গতকাল ছুটিতে দেশে আসেন।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাদের চাপাঁ দিলে তারা গুরুতর আহত হয়। তাদেরকে প্রথমে কুমিল্লা নগরীর ট্রমা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় প্রেরণ করেন।