Tag Archives: কুমিল্লায় বিজিবি’র অভিযানে মাদকসহ আটক ৩

কুমিল্লায় বিজিবি’র অভিযানে মাদকসহ আটক ৩

 

সাকিব আল হেলাল।।
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বাংলাদশের অভ্যন্তরে “ধর্মপুর আবাসন” এলাকা থেকে ২৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক চোরাকারবারী গ্রেফতার হয়েছে। রবিবার(৩ ফেব্রুয়ারী) এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রুবেল হোসেন (২৮), মোঃ কাফিল উদ্দিন নয়ন (১৯), মোঃ সাইফুল ইসলাম (৪০)। গ্রেফতারকৃতরা সবাই ফেনী সদরের ধর্মপুর গ্রামের সন্তান। বিজিবি ১০ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী জানান, আটককৃতরা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করে আটককৃতদের সবাইকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একই এলাকা থেকে এসময় আরো ৮ বোতল ভারতীয় মদ, ৩৪১০টি ইয়াবা ট্যাবলেট, ১৩০টি কসমেটিকস্ সামগ্রী মালিকবিহীন উদ্ধার করেছে বিজিবি ১০।