Tag Archives: কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট বিতরণ

কুমিল্লায় শিক্ষার্থীদের নিয়ে নাগরিক ক্ষমতা বৃদ্ধি শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর কমিউনিটি মবিলাইজেশন এর আওতায় কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ এর অভিবাবক ও শিক্ষার্থীদের নিয়ে “তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে নাগরিক সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক ক্যাম্পেইন  কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

রবিবার (৩ সেপ্টেম্বর ) সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালীর সভাপতিত্বে ও প্রভাষক দিদারুল হক রিমন এর সঞ্চালনায় এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল আলম।

সনাক সদস্য অধ্যাপক নাজমা আহমেদ স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্নীতিকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতি রোধ করা সম্ভব। তিনি সকলকে নিজ নিজ ক্ষেত্রে স্বকীয়তা বজায় রাখার পাশাপাশি দ্বিচারিতা না করার আহবান জানান।

সকল পর্যায়ে তথ্য অধিকার আইনের চর্চার জন্য নাগরিক সচেতনতায় টিআইবি’র উদ্যোগকে স্বাগত জানান। তিনি জানান, কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। অনুষ্ঠানে সনাক কুমিল্লার ইয়েস বিষয়ক উপকমিটির আহবায়ক ও টিআইবি’র পর্ষদ সদস্য বদরুল হুদা জেনু “টিআই, টিআইবি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন” ও তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সংক্ষিপ্তভাবে আলোচনা করেন।

এছাড়াও তিনি বলেন, তথ্য অধিকার আইনের প্রায়োগিক দিক বৃদ্ধির মাধ্যমে কলেজের প্রতিটি কাজে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

সমাপনী বক্তব্যে সনাক সভাপতি রোকেয়া বেগম শেফালী বলেন শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে দুর্নীতি প্রতিরোধে অগ্রনী ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন, সুশাসন, সচ্ছতা ও জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে লক্ষ্যে টিআইবি-সনাক কাজ করছে আগামী দিনে তরুণরাই হবে সেই সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রভাষক ইফাতুল মাহজাবিন দিবা, দিদারুল হক রিমন, শাহ ইমাম, ফেরদৌসি বেগম, সামশাদ বানু, এসিজি সদস্য, ইয়েস গ্রুপের সদস্য ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। পরিশেষে সনাক সদস্য সেলিনা আহমেদ এর পরিচালনায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠের মধ্য দিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠানটি শেষ হয়।

কুমিল্লায় শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কর্মশালা

 

স্টাফ রিপোর্টারঃ

নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ ) কুমিল্লা আইডিয়াল কলেজের মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে ১০০ জন শিক্ষার্থী এবং ২০ জন শিক্ষক নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রিন্সিপাল মোঃ মহিউদ্দিন লিটন। এছাড়া উপস্থিত ছিলেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ার, জনশক্তি জরিপ অফিসার তাজুল ইসলাম এবং অনান্য সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ারের সঞ্চাচালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্যে কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন লিটন বলেন, অভিবাসনকে নিরাপদ, সুষ্ঠ, নিয়মিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কুমিল্লা যেহেতু দেশের অন্যতম অভিবাসন প্রবন অঞ্চল, সেহেতু শিক্ষার্থীরা খুব সহজে অভিবাসনের সঠিক বার্তা শহর এবং গ্রামঞ্চলে পৌঁছে দিতে পারে যাতে মানুষ দালালের প্রতারণার হাত থেকে রক্ষা পায়।

বিদেশগামীদের প্রশিক্ষণের গুরুত্ব ও এ সম্পর্কে করনীয়, নিরাপদ অভিবাসন বিষয়ক বিভিন্ন তথ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর বিভিন্ন দপ্তর ও এদের সেবা কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। উপস্থাপনায় তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি RPL-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। কর্মশালায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ারের অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান।

প্রশ্ন উত্তর পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ, অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

 

ডেস্ক রিপোর্টঃ

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পক্ষ থেকে গাজিপুর খান সরকারি হাইস্কুল এন্ড কলেজ ছাত্রছাত্রীদের মাঝে “অসমাপ্ত আত্মজীবনী”,“প্রতিষ্ঠার ৪৯ বছর বিপ্লব ও মানবিকতা”,“প্রিয় বঙ্গবন্ধু” বইসমূহ বিতরণ করা হয়েছে।

কুমিল্লায় উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে এই কার্যক্রমটি পরিচালিত হয়।

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ফয়জুন্নেছা সীমা

জামাল উদ্দিন দামাল :

করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্কুলের অসহায় শিক্ষার্থীদের মাঝে নিজের ঈদ বেতন-বোনাস দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ফয়জুন্নেছা সীমা।

১৭ মে কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা হাজী জুনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুন্নেছা সীমা করোনা পরিস্থিতিতে স্কুলের ৬০ জন অসহায়-হতদরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এস,এম,সির,ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবক সদস্য, কবি-কলামিস্ট অধ্যাপক শাহীন শাহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট বিতরণ

শাহ ইমরানঃ

করোনা ভাইরাস পৃথিবীর বিভিন্ন দেশে মহামারী আকারে রুপ নিয়েছে। এ ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।

বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লা পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের উদ্যেগে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম এ কথা বলেন।

এ সময় পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো এখনো করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কার্যকরী কোন ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয় নি। তবে তা নিয়ে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। নিয়ম মেনে পরিস্কার -পরিছন্ন থাকলে আমরা এ ভাইরাস থেকে রক্ষা পেতে পারি।আমরা নিজেরা সচেতন হবো-পরিবার পরিজনসহ অন্যদেরকেও সচেতন করবো। কারন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসা গ্রহনের চেয়ে আমরা যেন সংক্রমিত না হই সেভাবে চলাচল করোবো। তাতেই আমাদের সবার মঙ্গল নিহিত রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো.আব্দুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কমকর্তাবৃন্দ।

পরে পুলিশ লাইনস্ উচ্ছ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ লাইনস্ স্কুলের সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট বিতরণ করেন।